Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    Long Island City

    -0.79°C

    Stormy
    4.12 km/h
    60%
    0.2h

    Latest News Videos

    Latest

    ৮ বছর পর জেগে উঠল ‘ঘুমন্ত দৈত্য’! ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, বাতিল ৩০১ টি বিমান

    বাংলাহান্ট ডেস্ক: ইন্দোনেশিয়ায় (Indonesia) ফের সক্রিয় হয়ে উঠল বহু আলোচিত আনাক ক্রাকাতোয়া (Anak Krakatau) আগ্নেয়গিরি। দীর্ঘ আট বছর পর এই আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে একের পর এক বিস্ফোরণ ও অগ্ন্যুৎপাত (Volcanic Eruption)। আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসা ছাইয়ের মেঘ প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উঠে যায় বলে জানা গিয়েছে। পরিস্থিতির জেরে প্রশাসনের তরফে জরুরি পদক্ষেপ করা হয়েছে। ছাইয়ের মেঘ ও তার প্রভাবে বিমান চলাচলে তৈরি হওয়া ঝুঁকির কারণে ৫৮টি আন্তর্জাতিক পরিষেবা-সহ মোট ৩০১টি বিমান বাতিল করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই অগ্ন্যুৎপাতের ঘটনায় কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ৮ বছর পর ইন্দোনেশিয়ার (Indonesia) আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত প্রশাসন জানিয়েছে, শুক্রবার গভীর রাত থেকেই আনাক ক্রাকাতোয়ায় পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগ্নেয়গিরি থেকে ছাই ও অন্যান্য পদার্থ বেরিয়ে আসতে শুরু করে। অবশ্য এর আগেই পরিস্থিতি নিয়ে সতর্ক ছিল স্থানীয় প্রশাসন। সেই কারণে গত ২ জুলাই থেকেই ওই এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অর্থাৎ লেবেল-৩ জারি করা হয়েছিল। অগ্ন্যুৎপাতের পর বাতাসের সঙ্গে ছাই পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এমনকি ছাইয়ের মেঘ বিমানবন্দর এলাকার কাছেও পৌঁছনোয় বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্দোনেশিয়ার (Indonesia)  দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে মাস্ক ও চোখ রক্ষার জন্য গগলস ব্যবহারের পরামর্শ দিয়েছে। আরও পড়ুন: ‘Rum’ হিসাবে বিক্রি করা যাবে না Old Monk! হাইকোর্টে কী জানাল FSSAI? আনাক ক্রাকাতোয়ার পাশাপাশি ইন্দোনেশিয়ার আরও কয়েকটি আগ্নেয়গিরি নিয়েও নজরদারি বাড়ানো হয়েছে। মাউন্ট সেমেরু, মাউন্ট মেরাপি, লেওটোবি লাকি-লাকি এবং সিনাবুং—এই চার আগ্নেয়গিরিতেও লেবেল-৩ সতর্কতা জারি রয়েছে। এর মধ্যেই রবিবার মাউন্ট সেমেরুতেও অগ্ন্যুৎপাতের খবর পাওয়া যায়। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রায় এক কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাই উঠে যায়। পরিস্থিতি পর্যালোচনা করে আগ্নেয়গিরি পর্যবেক্ষণকারী সংস্থা পিভিএমবিজি স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জ্বালামুখ থেকে অন্তত পাঁচ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে। তবে বর্তমান অগ্ন্যুৎপাত থেকে নতুন করে সুনামি তৈরির আশঙ্কা নেই বলেই জানানো হয়েছে। আনাক ক্রাকাতোয়ার নামের সঙ্গে অবশ্য ইন্দোনেশিয়ার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ইতিহাসও জড়িয়ে রয়েছে। এই আগ্নেয়গিরি ও বৃহত্তর ক্রাকাতোয়া অঞ্চলে অতীতে একাধিক শক্তিশালী অগ্ন্যুৎপাত হয়েছে, যার পরিণতি হয়েছে ভয়াবহ। ১৮৮৩ সালের ক্রাকাতোয়া অগ্ন্যুৎপাতের পর সমুদ্রজুড়ে তৈরি হওয়া সুনামিতে ৩৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়। সেই ঘটনার স্মৃতি এখনও ইন্দোনেশিয়ার মানুষের কাছে আতঙ্কের। ফলে নতুন করে আনাক ক্রাকাতোয়া সক্রিয় হওয়ায় প্রশাসনের সতর্কতা স্বাভাবিকভাবেই বেড়েছে। আরও পড়ুন: বিশ্বের ম্যাপে হচ্ছে বদল! কাশ্মীর-লাদাখ নিয়ে রাষ্ট্রসংঘকে স্পষ্ট বার্তা ভারতের সবচেয়ে সাম্প্রতিক বড় বিপর্যয়ের ঘটনাটি ঘটেছিল ২০১৮ সালে। সে সময় আনাক ক্রাকাতোয়ার অগ্ন্যুৎপাতের পর সমুদ্রের তলায় আগ্নেয়গিরির অংশ ধসে পড়ে ভয়াবহ সুনামি তৈরি হয়েছিল। জাভা ও সুমাত্রা দ্বীপে আছড়ে পড়া সেই ঢেউয়ে ৪০০-রও বেশি মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত ও গৃহহীন হন। এবার পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে আগ্নেয়গিরির কার্যকলাপের দিকে কড়া নজর রাখা হচ্ছে। বিমান চলাচল থেকে সাধারণ মানুষের নিরাপত্তা—সব ক্ষেত্রেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগ্নেয় ছাইয়ের গতিপথ এবং অগ্ন্যুৎপাতের তীব্রতা বদলালে পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ করা হতে পারে (Indonesia)।

    ‘মোড়ে মোড়ে দাঁড়ানো নয়, গ্রাউন্ড লেভেলের উন্নয়নই অগ্রাধিকার’, সাফ বার্তা অগ্নিমিত্রার

    বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি সাংবাদিকদেরসাথে এক সাক্ষাৎকারে বাংলার উন্নয়ন নিয়ে কথা বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বিধানসভা ভোটে জিতে বিজেপি বাংলায় সরকার গঠনের পর থেকেই একাধিক পরিবর্তন শুরু হয়েছে। এর মধ্যে অন্যতম একটি হল অগ্নিমিত্রা পালের নেতৃত্বে শহরের বিভিন্ন প্রান্তে বেনিয়ম থাকলেই তার উপর অ্যাকশন নেওয়া হচ্ছে। এবার সেই প্রসঙ্গ ও বাংলার উন্নয়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন অগ্নিমিত্রা। জিরো টলারেন্স নীতিই আসল লক্ষ্য : অগ্নিমিত্রা পাল এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে প্রথমেই তিনি জানান, ভবিষ্যতে বাংলার এটাই স্বপ্ন যে দুর্নীতিতে জিরো টলারেন্স। মহিলা অত্যাচার, সাধারণ নাগরিককে অত্যাচার, শুধু মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা তো নয়! সাধারণ ভাইদের, জ্যাঠাদের, কাকাদের উপর অত্যাচার করা হয়েছে। কেউ বিজেপি করেছে বলে অত্যাচারিত হয়েছে। কেউ আবার কোনো দল করেনি, নিজের হক চেয়েছে। আমার বাড়ি দখল করে নিচ্ছে, জমি দখল করে নিয়েছে, সে প্রতিবাদ করেছে তাঁকে কেস দিয়ে দমন করা হয়েছে। সুতরাং জিরো টলারেন্স টু এভরিথিং হুইচ ইস ইললিগাল। এরপর তিনি আরও বলেন, আগের সরকার বেআইনি জিনিসগুলোকে বৈধ করে দিয়েছে সুন্দরভাবে সাজিয়ে। বরানগরে যখন বেআইনি ২৭টা বিল্ডিং নিয়ে লাইভ টেলিকাস্ট করে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কেন বেআইনি বিলিডং করেছেন? আপনারা তো প্রোমোটার। কেউ কেউ তো প্রথমবার বিল্ডিং তৈরী করছেন। তাঁরা বলছেন, ম্যাডাম এটাই তো সিস্টেম। বরানগর, বালি থেকে হাওড়াতে তো এটাই সিস্টেম। চারতলার জন্য প্ল্যানিং দেবেন। আটতলার জন্য প্ল্যানিং দিলে পাশ হবে না। চারতলার প্ল্যানিং পাশ হয়ে যাবে। তারপর আপনাকে একটা ভাউচারে টাকা লিখে দেওয়া হবে যে কতটাকা দিতে হবে। তারপর আপনি আবার চারতলা তৈরি করবেন। এদিকে আট তলা বিল্ডিংয়ের জন্য আট তলার ফাউন্ডেশন নেই। চারতলার ফাউন্ডেশন রয়েছে বাকিটা টাকা দিয়ে আট তলা করা হচ্ছে। এই দুর্নীতি আমরা অ্যালাও করব না। আরও পড়ুনঃ ‘মানুষ ভাবত এটা কোন রাজনৈতিক দল!’ শিক্ষক দিবসে পথচলা শুরুর কাহিনী শোনালেন শমীক ভট্টাচার্য বিজেপি সরকার আসতে কেন খুশি আমজনতা? এর উত্তরে তিনি জানান, সরকার আসার পর মানুষ খুশি হবেন কারণ এই সরকার সবার। এই সরকার শুধু হিন্দুদের, শুধু মুসলমানদের নয়! বিগত দিনের সরকারগুলো কোনো একটি নির্দিষ্ট ধর্মের ছিল। এই সরকার সব ধর্মের, সব জাতির, সব মানুষের। এই সরকারে কোনো ভয় নেই। সরকারকে নিন্দা করার হলেও সেটাও আপনি নির্দ্বিধায় বলুন। আর প্রশংসা করা হলেও স্বতঃস্ফূর্তভাবে বলুন। আপনাকে কেউ ভয় দেখাবে না বা কেস দেবে না। আপনি কথা বললে আপনাকে কোন গাঁজার কেস দেবে না, অ্যারেস্ট করবে না পুলিশ। একইসাথে তিনি আরও বলেন, আজকে হনূমান জয়ন্তী পালন করতে গেলে হাইকোর্ট যেতে হচ্ছে, সরস্বতী পুজোর জন্য হাইকোর্ট যেতে হচ্ছে। এসবও আমাদের দেখতে হচ্ছে! দুর্গাপুজোর ভাসান করতে দেওয়া হল না। তবে এখন কোনো ভয় নেই। মহরম যেভাবে করবেন দুর্গাপুজোর ভাসানও সেইরকম নির্দ্বিধ্বায় হবে। আনন্দ করে সবাইকে নিয়ে উৎসব হবে। কারণ আমাদের কাছে মেকি রাজনীতি করে পলিটিক্স করাটা প্রায়োরিটি নয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডেভেলপমেন্ট বা উন্নয়ন। কেমন উন্নয়ন চায় বিজেপি সরাকর? অগ্নিমিত্রা পালের মতে, পাড়ার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে ঐ উন্নয়ন নয়। অ্যাকচুয়াল উন্নয়ন, যেটা মানুষ দেখবে আর দেখছে। আজকে রুটি, কাপড় ও বাসস্থানের জন্য একটা সাধারণ মানুষ সরকার চায়। মানুষ চাই সরকার যাতে আমাদের পুরো রাজ্যের ও দেশের মানুষের চাহিদা যেন পূরণ করতে পারে। শিক্ষা বলুন বা বাসস্থান আগের সরকার ভেঙে দিয়েছে। ফুটপাতে দুধ গরম করা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু সেই মানুষগুলো ফুটপাতে কেন ছিল? আজ আঠাশ বছর, চৌত্রিশ বছর, পনেরো বছর পর ফুটপাতে কেন থাকতে হয়েছে? সেটার কিন্তু কোনো উত্তর নেই। রাজনীতি করা হয়ে গেছে। বিগত সরকারের প্রতি প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, আজকে বাড়ি বাড়িতে মানুষের জল পৌঁছায়নি কেন? এতবছর এত বড় বড় সরকার এসেছে কেন তাঁরা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিতে পারেননি? কেন প্রতিটা জেলার সামনে এমন বড় বড় ময়লার পাহাড়? কেন পরিষ্কার করতে পারেননি? কেন আপনাদের কোনো পলিসি ছিল না? কেন শৌচালয় বানিয়ে দেন নি? কেন আজও গ্রামেগঞ্জে দিনে ও রাত্রি ৩টের সময় মহিলাদের মাঠে ঘটে নালিতে পায়খানা করতে হচ্ছে? আমি প্রশ্ন করতে চাই, আগের সরকারকে। সেই জন্যই আজকে বিজেপি আসায় মানুষ খুশি। কারণ আমরা সকাল থেকে রাত্রি অবধি চেষ্টা করছি মানুষ যেতে এই সুযোগ সুবিধা গুলো পায়। এছাড়া আর কি বললেন অগ্নিমিত্রা? জানতে নিচের ভিডিওটি দেখুন।

    বিশ্বের ম্যাপে হচ্ছে বদল! কাশ্মীর-লাদাখ নিয়ে রাষ্ট্রসংঘকে স্পষ্ট বার্তা ভারতের

    বাংলাহান্ট ডেস্ক: প্রায় পাঁচ শতাব্দী ধরে বিশ্বের মানচিত্র বলতে যে ছবি মানুষের চোখে পরিচিত হয়ে উঠেছে, এবার সেই মানচিত্রের ব্যবহার নিয়ে নতুন করে ভাবার পথে রাষ্ট্রসংঘ (United Nations)। তার আগেই কাশ্মীর-লাদাখ নিয়ে সতর্কবার্তা ভারতের (India)। পৃথিবীর বিভিন্ন মহাদেশের প্রকৃত আয়তনকে তুলনামূলকভাবে সঠিকভাবে তুলে ধরতে সমআয়তন মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব পাস হয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে। শুক্রবারের ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১৬৪টি দেশ ভোট দেয়। বিপক্ষে ছিল একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র। এস্তোনিয়া, জর্জিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, সার্বিয়া ও ইউক্রেন ভোটদানে বিরত থাকে। তবে বিষয়টি এমন নয় যে রাষ্ট্রসংঘ মার্কেটর প্রোজেকশনকে নিষিদ্ধ করে দিয়েছে বা একটি নির্দিষ্ট নতুন মানচিত্রকে বাধ্যতামূলক করে দিয়েছে। বরং পৃথিবীর প্রকৃত আয়তন বোঝাতে প্রয়োজন অনুযায়ী সমআয়তন মানচিত্র ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। বিশ্বের মানচিত্র বদলের আবহে কাশ্মীর-লাদাখ নিয়ে রাষ্ট্রসংঘকে স্পষ্ট বার্তা ভারতের (India) এই প্রস্তাবকে ঘিরে ভারতের (India) অবস্থানও বেশ তাৎপর্যপূর্ণ। নয়াদিল্লি প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও স্পষ্ট করে দিয়েছে, দেশের সার্বভৌম ভূখণ্ডের উপস্থাপনার ক্ষেত্রে কোনও ভুল বা বিভ্রান্তিকর তথ্য বরদাস্ত করা হবে না। বিশেষ করে জম্মু-কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী দেখানোর বিষয়টি নিয়ে রাষ্ট্রসংঘকে সতর্ক করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ‘মানচিত্র সংশোধন: বৈশ্বিক মানচিত্রাঙ্কনগত উপস্থাপনার ভারসাম্য পুনঃস্থাপন এবং বিশ্বের অঞ্চলসমূহ, বিশেষত আফ্রিকার, ন্যায়সঙ্গত উপস্থাপনার প্রসার’ শীর্ষক প্রস্তাবটি গৃহীত হয়েছে। ভারতের বক্তব্য, সমআয়তন মানচিত্র ব্যবহারের নীতিকে সমর্থন করা হলেও কোনও নির্দিষ্ট মানচিত্র বা প্রোজেকশনকে ভারত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করছে না। আরও পড়ুন: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা হাতিয়ে ধর্ষণের অভিযোগ! তদন্ত শুরু করল পুলিশ বিশ্বের মানচিত্রে এই পরিবর্তনের আলোচনা মূলত মার্কেটর প্রোজেকশনের সীমাবদ্ধতাকে ঘিরে। ষোড়শ শতকে ফ্লেমিশ মানচিত্রকার জেরার্ডাস মার্কেটর তৈরি করেছিলেন এই প্রোজেকশন। মূলত নৌ-পরিবহণ ও দিকনির্দেশের সুবিধার জন্য তৈরি হওয়ায় মানচিত্রটি নেভিগেশনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ছিল। কিন্তু পৃথিবী গোলাকার হওয়ায় সেটিকে সমতল কাগজে তুলে ধরতে গিয়ে বিভিন্ন অঞ্চলের আয়তনে বিকৃতি তৈরি হয়। বিশেষ করে নিরক্ষরেখা থেকে যত দূরে যাওয়া যায়, মানচিত্রে সেই অঞ্চলগুলি বাস্তবের তুলনায় বড় দেখাতে থাকে। ফলে গ্রিনল্যান্ড ও আফ্রিকাকে প্রায় কাছাকাছি আকারের মনে হলেও বাস্তবে আফ্রিকার আয়তন গ্রিনল্যান্ডের প্রায় ১৪ গুণ। এই পার্থক্যই দীর্ঘদিন ধরে মার্কেটর মানচিত্রের সমালোচনার অন্যতম কারণ। এই প্রেক্ষাপটে রাষ্ট্রসংঘের প্রস্তাবে সমআয়তন বা equal-area প্রোজেকশনের ব্যবহারকে উৎসাহ দেওয়া হয়েছে। এই ধরনের মানচিত্রে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আপেক্ষিক আয়তন তুলনামূলকভাবে বাস্তবের কাছাকাছি থাকে। বিশেষ করে আফ্রিকার মতো বিশাল মহাদেশের প্রকৃত আয়তন মানচিত্রে আরও স্পষ্টভাবে তুলে ধরা যায়। তবে রাষ্ট্রসংঘের গৃহীত প্রস্তাব কোনও নির্দিষ্ট ‘নতুন বিশ্বমানচিত্র’কে সরকারি মানচিত্র হিসেবে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক সীমান্ত, বিতর্কিত ভূখণ্ড কিংবা বিভিন্ন স্থানের নাম নিয়েও এতে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং প্রযুক্তি সংস্থাগুলিকে প্রয়োজন অনুযায়ী ‘Equal Earth’-সহ বিভিন্ন সমআয়তন মানচিত্র ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে গোলাকার পৃথিবীকে সমতল মানচিত্রে দেখানোর অন্তর্নিহিত সীমাবদ্ধতা সম্পর্কে মানুষকে শিক্ষিত করার কথাও বলা হয়েছে। আরও পড়ুন: লিভ ইন সঙ্গীকে খুনের অভিযোগ! ঘটনার পুনর্নির্মাণে গিয়ে অভিযুক্তকে বেঁধে মার পুলিশের, ভাইরাল ভিডিও রাষ্ট্রসংঘের এই উদ্যোগের পেছনে আফ্রিকার নেতৃত্বে দীর্ঘদিনের একটি প্রচারও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, প্রচলিত মানচিত্রে মহাদেশটির প্রকৃত আয়তন যথাযথভাবে প্রতিফলিত হয় না। নতুন প্রস্তাব সেই আলোচনাকে আন্তর্জাতিক স্তরে আরও গুরুত্ব দিয়েছে। তবে ভারতের কাছে বিষয়টির আর একটি গুরুত্বপূর্ণ দিক হল দেশের ভৌগোলিক অখণ্ডতার সঠিক উপস্থাপনা। রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, ভারতের সার্বভৌম ভূখণ্ড, যার মধ্যে জম্মু-কাশ্মীর ও লাদাখও রয়েছে, ভারতের সরকারি মানচিত্র অনুযায়ীই চিত্রায়িত করতে হবে। কোনও ভুল বা বিভ্রান্তিকর উপস্থাপন গ্রহণযোগ্য নয়। অর্থাৎ বিশ্বমানচিত্রে প্রোজেকশনের পরিবর্তন নিয়ে ভারত (India) ইতিবাচক হলেও, দেশের সীমান্ত ও সার্বভৌমত্বের প্রশ্নে নয়াদিল্লির অবস্থান যে আগের মতোই কঠোর, রাষ্ট্রসংঘের মঞ্চে সেটিও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

    ‘মানুষ ভাবত এটা কোন রাজনৈতিক দল!’ শিক্ষক দিবসে পথচলা শুরুর কাহিনী শোনালেন শমীক ভট্টাচার্য

    বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি শিক্ষক দিবস (Teachers Day) উপলক্ষে বারাসাতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এদিন শুরুর দিনের সংগ্রাম থেকে শিক্ষকদের নিয়ে একাধিক মন্তব্য করেছেন তিনি। কি কি বললেন? চলুন দেখে নেওয়া যাক। শিক্ষক দিবসে বক্তৃতা রাখলেন শমীক ভট্টাচার্য এদিন শমীক ভট্টাচার্য বলেন, দেখুন আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি আমার উচ্চতার মতোই সীমিত। শিক্ষকদের সামনে বক্তৃতা করাটা নিঃসন্দেহে একটি ঔদ্ধত্ব এবং ধৃষ্টতাই হবে আমার জন্য। কিন্তু যেকোনো কারণ রাজনৈতিক কারণে আমাকে এখানে বলতে বলা হয়েছে। আমি আমার মত মত করে দুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই। দেখুন আমি একজন রাজনৈতিক কর্মী। এর বাইরে আমার অন্য কোন পরিচয় নেই। একটা অসম্ভবের সম্ভাবনার যুগে আমরা কতিপয়ে মানুষ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরতাম। মানুষ আমাদের দিকে তাকিয়ে ভাবতো যে এরা কোন রাজনৈতিক দল। এরা তো কংগ্রেসকেও আক্রমণ করছে, সিপিআইএমকেও আক্রমণ করছে। এদের আসল পরিচয়টা কি? এরপর তিনি আরও জানান, একটা স্ট্রিট কর্নারে এক ঘন্টা বক্তৃতা করলে আধ ঘন্টা ধরে বোঝাতে হতো যে আমরা জনতা পার্টি নই। আমরা ভারতীয় জনতা পার্টি। আমাদের ভোট শতাংশ এক এর নিচে থাকলেও আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতে এসেছি। চলে যেতে আসিনি। আমাদের দলের যিনি প্রাণপুরুষ যিনি দল প্রতিষ্ঠা করেছেন তিনিও একজন শিক্ষক ছিলেন। আরও পড়ুনঃ ইউরোপের অন্যতম শীর্ষ ডিজেল সরবরাহকারী হয়ে উঠল ভারত! রাশিয়াতেও বাড়ছে ভারতীয় জ্বালানির চাহিদা এখানেই শেষ নয়, তিনি তাঁর বক্তৃতায় আরও বলেন, সমাজ সচেতক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাত্র ২২ বছর বয়সে। ৩৩ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রয়াণের পর আরেকজন মাস্টার মশাই। আচার্য দেবপ্রসাদ ঘোষ, তিনি একই সঙ্গে ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি এবং পশ্চিমবঙ্গের রাজ্যসভাপতি ছিলেন। যিনি নিজে কোনদিন ম্যাট্রিক থেকে শুরু করে স্নাতকত্ব স্তর পর্যন্ত কোনদিন দ্বিতীয় স্থান অধিকার করেননি। আচার্য দেবপ্রসাদ ঘোষের দিদি এবং দাদা স্বাধীনতা সংগ্রামী হওয়ার কারণে তাকে ব্রিটিশরা কোনদিন স্কলারশিপ দেননি। এই মাস্টার মশাইদের আবহই আমাদের দল তৈরি হয়েছিল। এরপর অতীতের কথা প্রসঙ্গে শমীকবাবু জানান, স্বাধীনতা আন্দোলনের মঞ্চকে রাজনৈতিক দলের মঞ্চে রূপান্তরিত করে দিল কংগ্রেস। কংগ্রেস দুর্নীতির যে পর্যায়ে নিয়ে গিয়েছিল দলকে ১৯৩২ সালে স্থানীয় বিভিন্ন বডির নির্বাচনে কংগ্রেসের দুর্নীতি দেখে গান্ধীজি পর্যন্ত বলেছিলেন, কংগ্রেসকে ডিজলভ করে দেওয়া উচিত। সেই কংগ্রেস পরবর্তীকালে ভারতবর্ষে দীর্ঘদিন একটা নিরবিচ্ছিন্ন শাসন চালিয়ে গেল। আর যে শাসন চালিয়ে গেল, তারা ব্রিটিশের কলোনিয়াল হ্যাংওভার থেকে কোনদিন মুক্তি পেল না। আমাদের মাস্টার মশাইদের শেখানো হলো এবং মাস্টার মশাইও যখন ছাত্র ছিলেন তারাও পড়লেন যে ভারতবর্ষ পরাধীন ছিল ১৯০ বছর। ভারতবর্ষের পরাধীনতা হাজার বছরের পরাধীনতা নয়। এছাড়াও তিনি আরও বলেন, যে সিরাজুদ্দুল্লাহ কোনদিন বাংলায় কথা বলতে পারতেন না ভালো করে। যে সিরাজদোল্লার বাবা কার্যত বাংলা জানতেন না এবং যার মা কোনদিন পশ্চিমবঙ্গে আসেননি সেই সিরাজদল্লাকে ভারতের শেষ স্বাধীন নবাব আমরা বলে দিলাম কিন্তু আমরা বাঙালিরা আমাদের বারাসাতের অনতি দূরে আমাদের প্রতাপাদিত্যের নামটা ভুলে গেলাম। আমরা ২৩শে জানুয়ারি একটু রাজনীতি রাজনীতি খেলা করি আর ২৫শে বৈশাখে একটু সংস্কৃতি সংস্কৃতি খেলা করি। শংখ ঘোষের একটা কবিতা ছিল যে কবি মঞ্চে মঞ্চে তুমি শুধুই কি ছবি? তুমি শুধু আজ ২৫শে বৈশাখ আর বাইশে শ্রাবণ। এই অবস্থাটা তৈরি করে দেয়া হয়েছিল সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে আমাদের অনেক দূরে সরিয়ে রাখা হয়েছে। আরও পড়ুনঃ ফের অ্যাকশনে দুর্নীতিদমন কমিশন! ফিরহাদের পর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা শুধু তাই নয়, বর্তমান শিক্ষানীতিতেও বৈরিকীকরণ হয়েছে বলে শমীক বাবু জানান, আজকে নয়া শিক্ষানীতি নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দল বিরোধিতা করছে শিক্ষার বৈরিকীকরণ হচ্ছে বলে। কংগ্রেস দিকে দিকে প্রচার করে বেড়াচ্ছে যে ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ কমিউনাল পলিটিক্স। আগে সে সময় বুঝতে হবে যে জাতি শূন্যেরা আবিষ্কার করেছে, যে জাতি শল্য চিকিৎসা শিখিয়েছে, যে জাতি আয়ুর্বেদ শাস্ত্রের সাড়েতন লক্ষ ওষুধের কথা বলে গেছে। যার উপরে সাড়েতন হাজার ওষুধ নিয়ে এখন কাজকর্ম হয়, যারা বায়োনোমিয়াল ক্যালকুলাস শিখিয়েছে, যারা ট্রিগনোমেট্রি শিখিয়েছে, জিওমেট্রি শিখিয়েছে, শব্দকে গুছিয়ে বাক্য তৈরি করবার জন্য গ্রামার পানিনি শিখিয়েছে, সেই দেশের কোন কারিকুলাম ছিল না। সেই দেশের কোন শিক্ষা ব্যবস্থা ছিল না। তিনি আরও বলেন, যে দেশ অস্ট্রোনমি শেখালো, যে দেশ আধুনিক পৃথিবীতে স্টিল তৈরি করা শেখালো, আজকে সেই দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গিয়েছিল পরিকল্পিতভাবে কংগ্রেসের শাসন। কারণ কংগ্রেস একটা নির্দিষ্ট ধারণার বশবর্তী ছিল। কংগ্রেসের আন্দোলন করে যারা জেলে যেতেন স্বাধীনতার সময় তারা বেরিয়ে আসতেন আবার কমিউনিস্ট হয়ে। পরবর্তীতে কংগ্রেস প্রসঙ্গে বলতে গিয়ে সমীকবাবু জানান, কংগ্রেসের একজন থিংক ট্যাংক মনিশংকর আইয়ার নব্বইয়ের দশকে যখন একটা বিতর্ক চলছে কালচারাল ন্যাশনালিজম ভারসেস সিউডোসেকুলারিজম তখন তিনি বক্তৃতায় বলছেন, কংগ্রেসের অবস্থান কি? আই মনিশংকর আইয়ার বরং ইন এ রেসপেক্টেড ব্রাহ্মণ ফ্যামিলি।, আই লেফট মাই সেক্রেড ফেইথ, ম্যারেড টু এ খ্রিস্টান গার্ল আই অ্যাম সেকুলার। এই চিন্তাভাবনা থেকেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করে দেওয়া হয়েছে। ওয়েস্ট ইজ দা বেস্ট, আমাদের কিছু নেই। রোয়েট কেবলিক লিখেছিলেন, ইস্ট ইস্ট ওয়েস্ট ইজ ওয়েস্ট ইনশাল নেভার মিট। কিন্তু ভারতবর্ষের বই মধ্যপ্রাচ্য হয়ে গিয়ে যদি ইউরোপে না পৌঁছতো ইউরোপ আজকের পৃথিবীর সভ্যতার আলো দেখতে পেত না! এখানেই শেষ নয়, আরও কি কি বললেন শমীক ভট্টাচার্য? দেখে নিন নিচের ভিডিওতে। 

    আজকের রাশিফল ৭ সেপ্টেম্বর, সফলতার শীর্ষে পৌঁছবে এই ছয় রাশি

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি। দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal): মেষ রাশি: আপনি আজ কোনও মানসিক চাপের সম্মুখীন হলেও শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। একজন প্রতিবেশী আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। তাঁকে অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বন্ধুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। আপনি আজ অবসর সময়ে কোনও সৃজনশীল কাজ করার পরিকল্পনা করতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে অবশ্যই অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করুন। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই রুপোর বালা পরুন। বৃষ রাশি: একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হতে পারে। এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ভবিষ্যৎ সম্ভাবনার কথা মাথায় রেখে আপনি কিছু নতুন যোগাযোগ তৈরি করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনি আজ অবসর সময়ে কোনও খেলাধুলায় ব্যস্ত থাকতে পারেন অথবা জিমে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে। প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে নীল রঙের জুতো পরুন। মিথুন রাশি: আপনি আজ কোনও দুশ্চিন্তার সম্মুখীন হলেও আপনার রসিক আত্মীয়-স্বজন মন ভালো করে দেবেন। এমন আত্মীয় থাকার কারণে আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। আপনার একটি মূল্যবান জিনিস আজ ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায়। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অতিরিক্ত অর্থ উপার্জনের লক্ষ্যে ভালো সুযোগগুলি সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ আপনার বিচক্ষণতার মাধ্যমে লাভবান হবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং অভাবে শিশুদের ব্যাটারি চালিত খেলনা গাড়ি ও পুতুল দান করুন। কর্কট রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আজ আপনি নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্ম ক্ষেত্রে আপনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিত্যনতুন প্রযুক্তির অবলম্বন করুন। আপনি আজ অবসর সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন। এর ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হতে পারে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই অভাবী ব্যক্তিদের সবুজ রঙের পোশাক বিতরণ করুন। সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে এবং মদ্যপান থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। মনে রাখবেন, খেলাধুলা নিঃসন্দেহে ভালো। তবে, খেলাধুলার প্রতি অত্যধিক সময় অতিবাহিত করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার দৈনন্দিন খাবারে কালো মরিচ যুক্ত করুন। কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আজ আপনি একটি কাজে আপনার ভাই অথবা বোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যাঁরা আপনাকে অহেতুক উত্যক্ত করেন তাঁদেরকে উপেক্ষা করুন। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাবার পরিকল্পনা আজ বিঘ্নিত হতে পারে। যার ফলে আপনি হতাশ হতে পারেন। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে লালচে-বাদামী রঙের পিঁপড়েকে মিষ্টি জাতীয় খাবার (যেমন-মিছরি) খেতে দিন। তুলা রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ প্রত্যেকটি কাজে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলার চেষ্টা করুন। এর ফলে আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের লোহার পাত্র অর্পণ করুন। বৃশ্চিক রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হবেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করুন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে। প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কালো রঙের গরুকে সেবা করুন ও তাকে খেতে দিন। ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার ক্রোধ নিয়ন্ত্রণ রাখুন এবং প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। এর ফলে আপনি লাভবান হবেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কোনও ধর্মীয় সংস্থায় অথবা প্রতিষ্ঠান চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল, চিনি, দুধ দান করুন। আরও পড়ুন: ইতিহাসে প্রথমবার একই দলে খেলবেন মেসি-রোনাল্ডো! কবে-কোথায় সম্পন্ন হবে ম্যাচ? মকর রাশি: এই রাশির যাঁরা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও ভ্রমণের মাধ্যমে আপনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়বেন। আপনার উদ্বেগহীন মনোভাব আজ বাবা-মায়ের চিন্তা বাড়াতে পারে। তাই, অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনার বিচক্ষণতাকে কাজে লাগান। অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে। প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক করুন। আরও পড়ুন: এশিয়া কাপে ভারতের কাছে শোচনীয় হার! তারপরেই যা বললেন পাকিস্তানের কোচ, হাসির রোল নেটদুনিয়ায় কুম্ভ রাশি: আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হবে। নিজের কোনও সিদ্ধান্ত অন্যের ওপর জোর করে চাপিয়ে দেবেন না। প্রতিটি কাজ অবশ্যই ধৈর্য সহকারে করুন। আজ আপনি আপনার নিষ্ঠা এবং আন্তরিকতার জন্য অনেকের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। নিজের জন্য অবশ্যই কিছুটা সময় বের করুন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কেশর বা হলুদের মূল কোনও হলুদ কাপড়ের মধ্যে বেঁধে নিজের কাছে রাখুন। মীন রাশি: আপনি কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই আত্মবিশ্বাস বজায় রাখুন। তাড়াহুড়ো করে আজ কোথাও অর্থ বিনিয়োগ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে আজ আপনি একটি পিকনিকে গিয়ে কিছু মূল্যবান স্মৃতির সঞ্চয় করতে পারেন। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। আপনি আজ একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে লাল রঙের কার্পেট অথবা লাল রঙের বিছানার চাদর ব্যবহার করুন।

    বিনিয়োগ করার প্ল্যান? এই ৩ শেয়ার ভাগ্য বদলে দিতে পারে

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে ভারতীয় শেয়ার বাজারে (Stock Market) যেভাবে উত্থান পতন লেগেই রয়েছে তাতে নতুন করে কোনও শেয়ার বা স্টকে বিনিয়োগ করতে একপ্রকার ভয় পাচ্ছেন বিনিয়োগকারীরা। তবে ভরসা বাড়িয়েছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। তাঁদের দাবি, খুব শীঘ্রই বেশ কিছু শেয়ারের দাম বাড়তে পারে (Best Stock For Invest)। সেই তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় সংস্থার শেয়ার। মূলত বিশেষজ্ঞদের বেছে নেওয়া সেই তালিকা থেকেই তিনটি শেয়ার আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন তিনটি শেয়ারের দাম আগামী দিনে বাড়তে চলেছে। এই তিন শেয়ারে বিনিয়োগ করা যেতে পারে! RVNL ভারতীয় রেলের সহযোগী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড গোটা দেশজুড়ে রেলের একাধিক কাজের দায়িত্বে রয়েছে। সম্প্রতি এই সংস্থা 903 কোটি টাকার একটি বড় লেটার অফ অ্যাওয়ার্ড পেয়েছে। এমনিতেও সারা বছর জুড়ে নতুন নতুন অর্ডার পেয়ে থাকে এই সংস্থা। বিশেষজ্ঞ মহলের দাবি আগামী দিনে এই সংস্থার শেয়ার থেকে মোটা টাকা আয় হতে পারে বিনিয়োগকারীদের। বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে এই সংস্থার একটি শেয়ারের দাম 212 টাকা 49 পয়সা। মনে করা হচ্ছে আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই এই শেয়ারের দাম বাড়তে পারে। মাজগাঁও ডক শিপবিল্ডার্স ভারতের জাহাজ প্রস্তুতকারক জনপ্রিয় সংস্থা মাজগাঁও ডক সম্প্রতি মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের কাছ থেকে 100 কোটি টাকারও বেশি অঙ্কের একটি অর্ডার পেয়েছে। বিশেষজ্ঞ মহলের দাবি, ভবিষ্যতে এই সংস্থার শেয়ার থেকে বিপুল রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। আজকের দিনে দাড়িয়ে এই কোম্পানির শেয়ারের দাম 2,484 টাকা। আরও পড়ুন: সরকারি চাকরি পাবেন ঝাড়ুদার, সাফাই কর্মীরা! মিলবে মোটা বেতন, সিদ্ধান্ত রাজ্য সরকারের টাটা মোটরস সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের ওঠা পড়ার মাঝে খানিকটা নিম্নগামী টাটা মোটরসের শেয়ারের দাম। তবে বিশেষজ্ঞরা মনে করছেন খুব শীঘ্রই ব্যর্থতা কাটিয়ে আবার মাথা উঁচু করে দাঁড়াবে এই সংস্থার শেয়ার। বর্তমানে টাটার মালিকানাধীন এই কোম্পানির একটি শেয়ারের দাম 457 টাকা 50 পয়সা। তবে আশা করা যায়, সোমবার থেকেই এই শেয়ারের দামে বদল আসবে। ( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

    মিস করবেন না সুযোগ! গ্রাহকদের জন্য দুর্ধর্ষ অফার Reliance Jio-র, এই প্ল্যানে মিলছে 120 GB বোনাস ডেটা

    বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের জন্য এবার একটি দুর্দান্ত অফার চালু করেছে রিলায়েন্স জিও (Reliance Jio)। এমতাবস্থায়, আপনিও যদি জিও-র গ্রাহক হয়ে থাকেন সে ক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, রিলায়েন্স জিও তাদের ৩,৫৯৯ টাকার বার্ষিক প্রিপেইড প্ল্যানে (Recharge Plan) একটি মেগা অ্যানিভার্সারি অফার চালু করেছে। এই অফারের (Offer) অধীনে, গ্রাহকরা এখন ১২০ জিবি অতিরিক্ত হাই-স্পিড ডেটা এবং ১২ টি জিও টিভি প্রো প্যাক ভাউচার পাবেন। এই প্ল্যানটিতে আগের মতোই প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে এবং এর মেয়াদ হবে ৩৬৫ দিন। এছাড়াও, জিও হটস্টার, গুগল এআই প্রো এবং জিও এআই ক্লাউডের মতো সুবিধাও পাওয়া যাচ্ছে। গ্রাহকদের জন্য দুর্ধর্ষ অফার জিও (Reliance Jio)-র: প্রতি বছর মিলবে ১,০৩২.৫ জিবি পর্যন্ত ডেটা: জানিয়ে রাখি যে, ৩,৫৯৯ টাকা মূল্যের জিও প্ল্যানটির মেয়াদ ৩৬৫ দিন। এতে প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়। যা বছরে মোট ৯১২.৫ জিবি ডেটা। এছাড়াও এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি SMS উপলব্ধ রয়েছে। দৈনিক ডেটা সীমা শেষ হয়ে গেলে, ইন্টারনেটের গতি ৬৪ কেবিপিএস-এ কমিয়ে দেওয়া হয়। এদিকে, যোগ্য গ্রাহকরা জিও-র যোগ্যতার শর্তাবলি সাপেক্ষে আনলিমিটেড 5G ডেটাও পাবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অ্যানিভার্সারি অফারে অতিরিক্ত ১২০ জিবি ডেটা রয়েছে। যা মোট ডেটাকে ১,০৩২.৫ জিবিতে রূপান্তরিত করে। প্রতি মাসে ১০ জিবি বোনাস ডেটা: উল্লেখ্য যে, জিও ১২ মাসের জন্য প্রতি মাসে ১০ জিবি ডেটা বুস্টার হিসাবে মোট ১২০ জিবি বোনাস ডেটা দিচ্ছে। এই বোনাস ডেটা দৈনিক ২.৫ জিবি ডেটার সঙ্গে অতিরিক্ত হিসাবে পাওয়া যাবে। মাসিক ডেটা বুস্টারটি সক্রিয় করতে এবং এর মেয়াদ সম্পর্কে জানতে গ্রাহকদের MyJio অ্যাপ চেক করতে হবে। এই অ্যানিভার্সারি প্যাকেজে রয়েছে ১২ টি জিও টিভি প্রো প্যাক ভাউচারও। যেগুলির প্রতিটির মূল্য ৫৫ টাকা। জিও টিভি প্রো-এর মাধ্যমে ১,০০০-এরও বেশি টিভি চ্যানেল দেখা যায়। আরও পড়ুন: ১ লক্ষের বিনিয়োগ পৌঁছে গিয়েছে ১.২৩ কোটিতে! মাত্র ৪ মাসেই ‘পয়সা ডবল’ এই স্টকে গুগল এআই প্রো এবং অন্যান্য সুবিধা: ৩,৫৯৯ টাকার প্ল্যানটিতে একটি জিও হটস্টার মোবাইল+হলিউড সাবস্ক্রিপশনও রয়েছে। এই প্ল্যানটি ব্যবহার করার জন্য, গ্রাহকদের রিচার্জের জন্য ব্যবহৃত একই জিও নম্বর দিয়ে জিও হটস্টারে সাইন ইন করতে হবে। এর পাশাপাশি ৫০ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজও উপলব্ধ রয়েছে। আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ SBI-র, খুলবে নতুন ২৫০ টি শাখা! হবে ১২,০০০ কর্মী নিয়োগ শুধু এখানেই শেষ নয়, যোগ্য জিও গ্রাহকরা ১৮ মাসের গুগল এআই প্রো সাবস্ক্রিপশনও ক্লেম করতে পারবেন, জিও অনুযায়ী, যার মূল্য ৩৫,১০০ টাকা। এর মধ্যে রয়েছে উন্নত জেমিনি ফিচার এবং ৫ টেরাবাইট ক্লাউড স্টোরেজ। এছাড়াও, EaseMyTrip-এ ফ্লাইট বুকিং-এর ওপর ২,২০০ টাকা পর্যন্ত ছাড় এবং Ajio-তে যোগ্য কেনাকাটার ওপর ২০০ টাকা ছাড় পাওয়া যাবে। অফারটির উপলব্ধতা নম্বর ভেদে ভিন্ন হতে পারে। তাই রিচার্জ করার আগে MyJio বা জিও-র ওয়েবসাইটে গ্রাহকরা বিস্তারিত দেখে নিতে পারেন।

    ‘Rum’ হিসাবে বিক্রি করা যাবে না Old Monk! হাইকোর্টে কী জানাল FSSAI?

    বাংলাহান্ট ডেস্ক: দেশের (India) অন্যতম পরিচিত অ্যালকোহলিক ব্র্যান্ড ওল্ড মঙ্ককে (Old Monk) ঘিরে তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা। জনপ্রিয় এই পানীয়কে সরাসরি ‘রাম’ (Rum) হিসেবে বাজারজাত করা যাবে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথারিটি অব ইন্ডিয়া বা FSSAI। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে মামলার শুনানিতে নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে, ওল্ড মঙ্ক তৈরিতে নিউট্রাল স্পিরিটের সঙ্গে রাম ফ্লেভারিং ব্যবহার করা হয়। সেই কারণে পণ্যটিকে সরাসরি ‘রাম’ হিসেবে উল্লেখ করার ক্ষেত্রে আপত্তি রয়েছে তাদের। FSSAI-এর বক্তব্য, চাইলে এটিকে ‘রাম-ফ্লেভারযুক্ত স্পিরিট’ হিসেবে উল্লেখ করা যেতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংশোধিত লেবেল আদালতে জমা দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। ‘Rum’ হিসাবে বিক্রি করা যাবে না Old Monk, হাইকোর্টে জানাল FSSAI: এই বিতর্কের কেন্দ্রে অবশ্য শুধু একটি শব্দের ব্যবহার নয়, বরং পণ্যটির প্রকৃত চরিত্র এবং সেই সম্পর্কে ক্রেতাদের কাছে কতটা পরিষ্কার তথ্য পৌঁছচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে সোমবারের শুনানিতে সংস্থার তরফে জানানো হয়েছিল, বোতলের লেবেল থেকে ‘7 years old blended’ লেখা সরিয়ে দিতে তারা প্রস্তুত। এরপর বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং গৌতম এ আনখাড়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবারের মধ্যে সংশোধিত লেবেল জমা দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে প্যাকেজিংয়ে ঠিক কোন কোন তথ্য থাকা প্রয়োজন, তা স্পষ্ট করে জানাতে FSSAI-কে বলা হয়েছে। সংশোধিত লেবেল রাজ্যের আবগারি দফতর দ্রুত পরীক্ষা করে অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নিক, সেই নির্দেশও দেওয়া হয়েছে (Old Monk)। আরও পড়ুন: ইউরোপের অন্যতম শীর্ষ ডিজেল সরবরাহকারী হয়ে উঠল ভারত! রাশিয়াতেও বাড়ছে ভারতীয় জ্বালানির চাহিদা আদালতের পর্যবেক্ষণে ‘7 years old blended’ কথাটি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বোতলের গায়ে এমন লেখা থাকলে সাধারণ ক্রেতার মনে হতে পারে, পানীয়টি সাত বছর ধরে সংরক্ষণ করে বা এজিং করে তৈরি করা হয়েছে। বাস্তবে পণ্যটি কীভাবে তৈরি হয়েছে, সেই বিষয়ে ভুল ধারণা তৈরি হওয়ার সম্ভাবনাই আদালতের নজরে এসেছে। তার উপর লেবেলের কিছু লেখা অত্যন্ত ছোট হওয়ায় সাধারণ ক্রেতার পক্ষে সেগুলি পড়ে বোঝাও কঠিন হতে পারে। ফলে প্যাকেজিংয়ে তথ্য কীভাবে এবং কতটা স্পষ্টভাবে দেওয়া হবে, তা এখন মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সংশোধিত লেবেল খতিয়ে দেখতে FSSAI আরও সময় চেয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা, সেদিন বিষয়টি কোন দিকে যায়, সেদিকেই নজর থাকবে। ওল্ড মঙ্কের পক্ষ থেকে অবশ্য এই আইনি টানাপোড়েনের আর্থিক প্রভাবের কথাও আদালতে তুলে ধরা হয়েছে। সংস্থার হয়ে সওয়াল করা সিনিয়র আইনজীবী নভরোজ এইচ সিরভাই জানিয়েছেন, প্রায় ১২০ দিন ধরে নিষেধাজ্ঞা কার্যকর থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি টাকা করে ক্ষতি হয়েছে বলে সংস্থার দাবি। অর্থাৎ দীর্ঘদিন ধরে চলা এই লেবেল সংক্রান্ত বিতর্ক ব্যবসার উপরও যথেষ্ট প্রভাব ফেলেছে। একই ধরনের আপত্তি অন্য কয়েকটি জনপ্রিয় মদ্যপ পানীয়ের ক্ষেত্রেও উঠেছে। ইউনাইটেড স্পিরিটসও এমন পরিস্থিতির মুখে পড়েছিল, যদিও ২৪ অগস্ট তারা নিজেদের মামলা প্রত্যাহার করে নেয়। কয়েকটি সংস্থা আবার FSSAI-এর নির্দেশ মেনে লেবেল পরিবর্তন অথবা বিতর্কিত ফ্লেভারিং উপাদান বাদ দিতে সম্মত হয়েছে বলে জানা গিয়েছে। তবে লেবেলে পরিবর্তন এলেও পানীয়ের মূল ফর্মুলা বদলানোর প্রয়োজন হবে না বলেই সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে। আরও পড়ুন: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা হাতিয়ে ধর্ষণের অভিযোগ! তদন্ত শুরু করল পুলিশ FSSAI-এর আপত্তির সূত্রপাত মূলত কয়েকটি পানীয়ের নমুনা পরীক্ষাকে ঘিরে। নিয়ন্ত্রক সংস্থার দাবি, কিছু পণ্যে কৃত্রিম বা প্রকৃতির সঙ্গে অভিন্ন ফ্লেভারিং উপাদানের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাদের বক্তব্য, বাইরে থেকে যোগ করা এমন ফ্লেভার কোনও পানীয়ের স্বাভাবিক বৈশিষ্ট্যপূর্ণ স্বাদ ও গন্ধকে আড়াল করতে পারে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (অ্যালকোহলিক বেভারেজেস) রেগুলেশন ২০২১৮-এ রাম বা হুইস্কির মতো নির্দিষ্ট শ্রেণির পানীয়ের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখার বিষয়ে নিয়ম রয়েছে। সেই কারণেই McDowell’s No. 1 Rum, Antiquity Blue Whisky, Royal Challenge Whisky, Old Monk-এর কয়েকটি ভ্যারিয়েন্ট, Bagpiper Deluxe Whisky এবং Old Cask Deluxe XXX Rum-এর মতো একাধিক পণ্যের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট নিয়েও FSSAI আপত্তি জানিয়েছে। ফলে ১১ সেপ্টেম্বরের শুনানিতে ওল্ড মঙ্কের নতুন লেবেল নিয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর (Old Monk)।

    ১ লক্ষের বিনিয়োগ পৌঁছে গিয়েছে ১.২৩ কোটিতে! মাত্র ৪ মাসেই ‘পয়সা ডবল’ এই স্টকে

    বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে শেয়ার বাজারে বিনিয়োগের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এদিকে, শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের (Investment) ক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা থাকলেও সঠিক স্টকে বিনিয়োগ করলে খুব সহজেই হওয়া যায় লাভবান। বর্তমান প্রতিবেদনেও আজ আমরা ঠিক সেই রকমই এক লাভজনক স্টকের প্রসঙ্গ উপস্থাপিত করছি। মূলত, ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের (Diamond Power Infrastructure Ltd) স্টক বিনিয়োগকারীদের জন্য এক অমূল্য সম্পদ হিসাবে প্রমাণিত হয়েছে। যেটি ৫ বছরেরও কম সময়ে ১ লক্ষ টাকার বিনিয়োগকে ১ কোটি টাকারও বেশিতে পরিণত করেছে। শুধু তাই নয়, এটি ৪ মাসে বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করে দিয়েছে। শুক্রবার BSE-তে ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের স্টক ৩.৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩৪.৬৫ টাকায় বন্ধ হয়েছে। তবে, গত এক সপ্তাহে স্টকটির দর ৩.৭৫ শতাংশ এবং এক মাসে ৪ শতাংশের কিছু বেশি কমেছে। কিন্তু অতীতের দিকে তাকালে দেখা যায়, এটি মাল্টিব্যাগার হিসাবে প্রমাণিত হয়েছে। মাত্র ৪ মাসেই ‘পয়সা ডবল’ এই স্টকে (Share Market): ৬ মাসে ১৪৭ শতাংশ রিটার্ন: জানিয়ে রাখি যে, এই স্টকটি মাত্র ৬ মাসেই বিনিয়োগকারীদের দুরন্ত রিটার্ন এনে দিয়েছে। এটি প্রায় ৪ মাসে বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ করেছে এবং ৬ মাসে এর রিটার্ন প্রায় ১৪৭ শতাংশ। অর্থাৎ, সোজা কথায় বললে যদি কোনও বিনিয়োগকারী এই স্টকে ৬ মাসের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেই পরিমাণ বেড়ে প্রায় ১.৪৭ লক্ষ টাকা হত। তার মানে, আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ৬ মাসে ৪৭ হাজার টাকা লাভ করতেন। ৫ বছরে কোটিপতি: এই স্টকটি মাত্র ৫ বছরে বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে। ৫ বছর আগে, এই স্টকটির দাম ছিল প্রায় ২.৭০ টাকা। এখন, এটি ৩৩৪.৬৫ টাকায় লেনদেন হচ্ছে। এর মানে হল, এটি ৫ বছরে বিনিয়োগকারীদের ১২,৩৪০ শতাংশ রিটার্ন দিয়েছে। যদি কোনও বিনিয়োগকারী এই স্টকে ৫ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ সেই মূল্য বেড়ে ১.২৪ কোটি টাকা হত। আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ SBI-র, খুলবে নতুন ২৫০ টি শাখা! হবে ১২,০০০ কর্মী নিয়োগ সংস্থাটি কী করে: জানিয়ে রাখি যে, ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এমন একটি সংস্থা যা ভারতে বিদ্যুৎ ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সম্পর্কিত প্রোডাক্ট ও পরিষেবা উৎপাদন করে। BSE-র অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, সংস্থাটির মার্কেট ক্যাপ হল ২০,০১৪.৪৫ কোটি টাকা। আরও পড়ুন: ইউরোপের অন্যতম শীর্ষ ডিজেল সরবরাহকারী হয়ে উঠল ভারত! রাশিয়াতেও বাড়ছে ভারতীয় জ্বালানির চাহিদা সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।

    পবিত্রোপনা একাদশীতে সাফল্যের চূড়ায় উঠবে ৪ রাশি! আজকের রাশিফল, ৭ সেপ্টেম্বর

    সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৭ সেপ্টেম্বর, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) দেখেই জেনে নিন আপনার দিনটি কেমন যাবে? বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের পরিবর্তনের ফলে প্রতিনিয়ত আমাদের ভাগ্য পরিবর্তিত হয়। আজকের রাশিফলের মাধ্যমেই আপনি জানতে পারবেন কর্মক্ষেত্র, ব্যবসা, স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে আপনার জন্য ঠিক কী অপেক্ষা করছে। মেষ থেকে মীন এই ১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটা ঠিক কতটা শুভ বা কোন কোন বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন তা জানতে পড়ুন দৈনিক রাশিফল (Daily Horoscope)। এদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মিথুন এবং কর্কট রাশিতে আর সূর্য সিংহ রাশিতে বিরাজ করছে। অন্যদিকে পুনর্বসু ও পুষ্যা নক্ষত্রের পাশাপাশি ব্যাতিবাত ও বরিয়ান যোগ বিরাজ করছে আজ। জেনে নিন আপনার দিনটি ঠিক কেমন যাবে। মেষ রাশির আজকের রাশিফল আজ কোনও প্রতিবেশী আপনার কাছে ঋণ চাইতে আসতে পারে। তাকে টাকা ধার দিলে বিশেষ যোগ্যতা যাচাই করে নেওয়া উচিত। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটাতে পারেন। এটি আপনার জন্য উপকারে আসবে। রোমান্টিক ভাবনাগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়া উচিত । স্বাস্থ্য: আজ নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা নিজের রুটিনে অন্তর্ভুক্ত করা উচিত। জিমে যোগ দিতে পারেন বা হাঁটতে যেতে পারেন। কর্মজীবন: কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ শুরু করার জন্য আজকের দিনটি ভালো। আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে হবে। প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে রুপোর বালা পরার চেষ্টা করুন। বৃষ রাশি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে আজ মন ভালো হতে পারে। ছোট ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ার আগে কাছের কারও থেকে পরামর্শ পেতে পারে। আজ প্রেমের সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আজ আপনি নিজের জন্য সময় দিতে পারবেন। অবসর সময় থাকার সম্ভাবনা রয়েছে। সেই সময় খেলাধুলা করতে পারেন বা জিমে যেতে পারেন। আজ জীবনসঙ্গীর সাথে অনেক সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য: আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। তবে কী খাচ্ছেন সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। কর্মজীবন: ছোটখাটো বিষয়কে আজ কাজে বাধা সৃষ্টি করতে দেবেন না। দায়িত্ব পালনের পদ্ধতি নিয়ে ভাবা উচিত। প্রতিকার: ভালোবাসার সম্পর্ক উন্নত করতে হলে নীল জুতো পরার চেষ্টা করুন। মিথুন রাশি আজ হাসিখুশি আপনার আত্মীয়দের সঙ্গে মানসিক চাপ কমতে পারে। আজ মূল্যবান কোনও জিনিস চুরি হতে পারে, যা আপনার মন খারাপ করবে। কোনও ধরনের চক্রান্তমূলক কাজ এড়িয়ে চলতে হবে। আজ অর্থ উপার্জনের নতুন ধারণাগুলি মাথায় আসলে সেগুলি কাজে লাগাতে হবে। রোমান্টিক দৃষ্টিকোণ থেকে আজ আপনার জীবন খুবই ভালো ভাবে কাটবে। বিবাহিত জীবনে সুন্দর পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্য: নিজের স্বাস্থ্যের প্রতি আজ বাড়তি মনোযোগ দেওয়া উচিত। ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে। কর্মজীবন: কর্মক্ষেত্রে নিজের সামর্থ্য উপলব্ধ করতে পারবেন। আজ আপনার মনে হবে যে আপনি স্বীকৃতি পাচ্ছেন না। প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করার জন্য গরিব শিশুদের মধ্যে ব্যাটারিচালিত খেলনা দান করার চেষ্টা করুন। কর্কট রাশি আজ আপনি নিজের ভেতর অফুরন্ত শক্তি অনুভব করবেন। নির্ধারিত কাজ অর্ধেক সময়ের মধ্যে শেষ করতে পারবেন। আজ ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। শিশু বা আপনার চেয়ে কম অভিজ্ঞদের সঙ্গে সময় কাটানো আপনার জন্য উপকারে আসবে। ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করলে আজ আত্মীয়দের মধ্যে আগ্রহ জাগিয়ে তুলতে পারবেন। ব্যস্ততার কারণে সঙ্গী অবহেলিত বোধ করতে পারে। স্বাস্থ্য: আজ দৈনন্দিন সিদ্ধান্তগুলি আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। ছোটখাটো পদক্ষেপ নিতে হবে। কর্মজীবন: আজ কাজের চাপ কিছুটা ক্লান্ত বোধ করাতে পারে। সহকর্মীদের সমর্থন করা উচিত। প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে গরিব মেয়েদের পরিবেশবান্ধব পোশাক দান করার চেষ্টা করুন। সিংহ রাশি আজ নিজের ভিতর ইতিবাচক চিন্তাভাবনা রাখা উচিত। অ্যালকোহলের মতো নেশাজাতীয় পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। পরিবারের সদস্যরা সামান্য বিষয়কে বড় করে তুলতে পারে। প্রেমিক বা প্রেমিকা আপনার কথা শোনার চেয়ে নিজের কথা বলতে বেশি পছন্দ করবে। আজ খেলা জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রমাণিত হবে। জীবনসঙ্গী ভালোবাসা এবং রোমান্সের জন্য আজ সময় পাবে। স্বাস্থ্য: আজ আপনি মানসিকভাবে শক্তিশালী এবং সুস্থ থাকবেন। ফিটনেস বজায় রাখতে হবে। কর্মজীবন: আজ আপনার দক্ষতার ক্ষেত্রে কঠোর পরিশ্রমের প্রশংসা পাবেন। কাজের দায়িত্ব পালনে ধৈর্যশীল হতে হবে। প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে খাবারে যে কোনও ভাবে গোলমরিচ ব্যবহার করার চেষ্টা করুন। কন্যা রাশি নিজের মনের ভেতর সবসময় হাসি রাখা উচিত। আজ কিছু লোক আপনাকে বিরক্ত করতে পারে। তাদেরকে উপেক্ষা করা উচিত। আপনি হতাশ বোধ করতে পারেন। প্রিয়জনের সঙ্গে বাইরে ঘুরতে যেতে পারবেন না। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে সময় কাটাবেন। কিন্তু কোনও সমস্যা আবারও মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারে। পরিবারের সদস্যদের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য: আজ আপনি কোনও উদ্যোগে জর্জরিত থাকতে পারেন। কাছের মানুষদের সঙ্গে কথা বললে স্বাস্থ্যের উন্নতি হবে। কর্মজীবন: কর্মক্ষেত্রে নিজের পরিচয় উন্নত করার জন্য আজকের দিনটি ভালো। আর্থিক লাভ হতে পারে। প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে লাল বা বাদামী পিঁপড়েদেরকে চিনি এবং চিনির মিছরি দান করার চেষ্টা করুন। তুলা রাশি আজ অতিরিক্ত আয়ের জন্য সৃজনশীল ধারণাগুলোকে ব্যবহার করা উচিত। কোনও ধরনের চক্রন্তমূলক কাজে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে। আজ প্রিয়জনকে ক্ষমা করে দিলে আপনার জীবন উন্নত হতে পারে। অফিসে যার সঙ্গে আপনার খুব বনিবনা হয় না, তার সঙ্গে আজ ভালো আলাপ হতে পারে। পরিবার আর দাম্পত্য জীবনে সমস্যা হবে না আজ। স্বাস্থ্য: স্বাস্থ্য নিয়ে কোনও চিন্তা আপনার উদ্বেগে ফেলতে পারে। তার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কর্মজীবন: আজ আপনার আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করা উচিত। নেতিবাচক মন্তব্যকে নিজের কাজের উপর প্রভাব ফেলতে দেবেন না। প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে কোনও দরিদ্র ব্যক্তিকে লোহার বাসনপত্র দান করার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি বন্ধুদের সঙ্গে খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। আজ সহজেই অর্থ হাতে আসতে পারে। আজ আপনার বাড়ি সম্পর্কিত পরিকল্পনাগুলোকে বিবেচনা করা উচিত। নিজের কৃতিত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রিয়জনের মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। আজ জীবনে ব্যস্ততার মাঝেও আপনি সন্তানদের সঙ্গে সময় বের করতে পারবেন। জন্মদিন ভুলে যাওয়ার মতো তুচ্ছ বিষয় নিয়ে জীবনসঙ্গীর সাথে সমস্যা হতে পারে। স্বাস্থ্য: সামাজিক অনুষ্ঠানে যোগদান করলে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। কিন্তু প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে। কর্মজীবন: আজ কর্মক্ষেত্রে দায়িত্বগুলি ভালোভাবে পালন করা উচিত। অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে কালো গরু পোষার চেষ্টা করুন। ধনু রাশি শক্তি আর নীতিগত সিদ্ধান্ত আপনার মানসিক ক্ষমতা বৃদ্ধি করতে পারে। কাজের প্রতি বজায় রাখতে হবে। আজ অন্যদের সাথে ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে। ভালোবাসা উপভোগ করতে পারবেন। আজ এই রাশির জাতক-জাতিকাদের নিজেদেরকে বোঝা প্রয়োজন। ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে যাওয়া অনুভব করতে পারেন আজ। স্বাস্থ্য: আজ সুস্বাদু খাবার বা ভেষজ উপাদান খেতে ভুলবেন না। এগুলি আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মজীবন: দক্ষতা উন্নয়নে অর্থ বিনিয়োগ করলে আজ আপনার কর্মজীবনে উপকার আসবে। প্রতিকার: ধর্মীয় স্থানে চাল, চিনি, আটা, সুজি, দুধ ইত্যাদি দান করার চেষ্টা করুন। এতে আপনার পরিবারিক জীবন সুখের হবে। মকর রাশি অতিরিক্ত ভ্রমণ আপনার জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ আপনার অসতর্ক মনোভাব বাবা-মাকে অসন্তুষ্ট করতে পারে। নতুন প্রকল্পে যোগদান করার আগে অবশ্যই তাদের মতামত নেওয়ার চেষ্টা করুন। প্রিয়জনের কাছ থেকে দূরে থাকা আজ আপনার জন্য কঠিন হতে পারে। লোকেরা আপনার দৃঢ় সংকল্প এবং দক্ষতা প্রশংসা করতে পারে। আজ পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় বিচক্ষণতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য: বন্ধুদের সঙ্গে মেলামেশা আনন্দ দেবে, এবং এটি আপনার স্বাস্থ্যের উন্নতি করবে। কর্মজীবন: চাকরিতে একঘেয়ে লাগলে আজ নতুন কিছু শুরু করার জন্য দিনটি ভালো। নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন কর্মক্ষেত্রে। প্রতিকার: স্বাস্থ্যের উন্নত করতে হলে পঞ্চামৃত দিয়ে ভগবান শিবকে স্নান করার জন্য চেষ্টা করুন। কুম্ভ রাশি আজ আপনার পরিচিতদের উপরে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে আপনারই ক্ষতি হবে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। প্রেমে আপনার সামান্য হতাশা আসতে পারে। যারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, তাদের সাথে দৃষ্টিভঙ্গি প্রকাশ করা আপনার জন্য উপকারে আসবে। নিষ্ঠা এবং প্রতিশ্রুতির জন্য আজ প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য: আজ আপনার স্বাস্থ্য এবং চরিত্রে যে পরিবর্তনগুলো ঘটছে সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ধীরে ধীরে সুস্থ হতে পারবেন আপনি। কর্মজীবন: আজ নিজের ধারণার প্রতি অবিচল থাকতে হবে এবং কর্মক্ষেত্রে লাভ হতে পারে। প্রতিকার: সুসম্পর্ক বজায় রাখার জন্য হলুদ কাপড়ে জাফরানের প্যাকেট বেঁধে নিজের কাছে রাখার চেষ্টা করুন। মীন রাশি আজ নিজের ভিতরে সবসময় আত্মবিশ্বাস রাখা উচিত। আজ নাতি নাতনিরা আপনাকে আনন্দ দিতে পারে। প্রিয়জনের সঙ্গে বেড়াতে গিয়ে জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবেন। আকর্ষণীয় পত্রিকা বা উপন্যাস পড়ে আপনি দিনটি ভালোভাবে কাটাতে পারবেন। পরিবার আর দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না আজ। জীবনসঙ্গীর কাছ থেকে স্নেহ আশা করতে পারেন। স্বাস্থ্য: সক্রিয় থাকা আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারে আসবে। কর্মজীবন: কাজ এবং বিশ্রামের মধ্যে আজ ভারসাম্য বজায় রাখা উচিত। বুধের প্রভাবে আপনি অভিজ্ঞতা লাভ করতে পারবেন। প্রতিকার: বাড়িতে লাল রঙের পর্দা, বিছানার চাদর ব্যবহার করলে আপনার পারিবারিক জীবন উন্নত হবে। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন। আমরা আজকের রাশিফল ঠিক একদিন আগে রাত ১০ টায় আপডেট করে থাকি। এছাড়া আগামীকালের রাশিফল একদিন আগে পাওয়ার জন্য ক্লিক করুন India Hood আগামীকালের রাশিফল।