Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    Long Island City

    -0.79°C

    Stormy
    4.12 km/h
    60%
    0.2h

    Latest News Videos

    Latest

    কাগজের নোট অতীত? ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক

    নয়াদিল্লি: দেশের সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে এবার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। কাগজের নোটের বদলে প্লাস্টিক বা পলিমার নোট চালুর পরিকল্পনা নিয়ে এগোল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। প্রাথমিক পর্যায়ে ১০ এবং ২০ টাকার নোট দিয়েই এই বিশেষ প্রকল্পের সূচনা হতে পারে বলে খবর। প্রস্তুতি তুঙ্গে সূত্রের খবর, এই প্রকল্পের প্রথম ধাপ হিসেবে বিশ্বজুড়ে উৎপাদকদের কাছে ‘গ্লোবাল এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট’ (EOI) চেয়েছে আরবিআই-এর অধীনস্থ সংস্থা ‘ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড’ (BRBNMPL)। মূলত পলিমার সাবস্ট্রেট শিট সরবরাহের জন্য এই দরপত্র ডাকা হয়েছে। মোট ৬৮,০০০ রিম পলিমার সাবস্ট্রেটের চাহিদার কথা জানানো হয়েছে, যার অর্ধেক অর্থাৎ ৩৪,০০০ রিম করে ১০ ও ২০ টাকার নোটের জন্য বরাদ্দ থাকবে। কেন প্লাস্টিকের নোট? আরবিআই সূত্রের দাবি, পলিমারের তৈরি নোট অনেক বেশি টেকসই। সাধারণ কাগজের নোটের তুলনায় এগুলোর আয়ু অনেক বেশি হয়, ফলে দীর্ঘমেয়াদে মুদ্রণ খরচ কমবে। একই সঙ্গে জালনোট তৈরি করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করতে এই নোটে স্বচ্ছ উইন্ডো, চৌম্বকীয় সুতো এবং বিশেষ ধরণের ছায়াচিত্রের মতো উন্নত প্রযুক্তির ফিচার যোগ করা হবে। কড়া সুরক্ষা বিধি এই গুরুত্বপূর্ণ প্রকল্পের ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। দরপত্রে পরিষ্কার শর্ত দেওয়া হয়েছে, যে সব সংস্থা এই কাজের জন্য নির্বাচিত হবে, তাদের চিন বা পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকলে চলবে না। কাঁচামাল কেনা থেকে শুরু করে কর্মী নিয়োগ, সব ক্ষেত্রেই এই নিয়ম বাধ্যতামূলক। এমনকি, আবেদনকারী সংস্থাকে প্রমাণ দিতে হবে যে, ওই নোটে কোনো প্রাণিজ চর্বি বা ডিএনএ-র উপস্থিতি নেই। ভবিষ্যতের পথ প্রসঙ্গত, ১৯৮৮ সালে অস্ট্রেলিয়া প্রথম প্লাস্টিকের নোট চালু করে। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে এই নোট ব্যবহৃত হয়। আপাতত এই পরীক্ষামূলক প্রকল্প (Pilot Project) কতটা সফল হয়, তার ওপর ভিত্তি করেই ২০২৭ সালের মধ্যে বড় আকারে এই নোট বাজারে ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জুন মাসের মুদ্রানীতি কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছিলেন, পলিমার নোটের সুবিধা ও কার্যকারিতা খতিয়ে দেখা হচ্ছে। সেই প্রক্রিয়াই এখন বাস্তবায়নের পথে। উইন্ডফল ট্যাক্সে বড় বদল: ডিজেল-এটিএফ মহার্ঘ, পেট্রোলে মিলল ছাড় ফের সফল মোদী! দেশে অনুমোদন পেল ১,২৭৫০০ কোটির সেমিকন্ডাক্টর হাব

    নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে আইএনএস মালভান, জেনে নিন কী কারণে এটি বিশেষ

    ভারত ক্রমাগত তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। এরই ধারাবাহিকতায়, ভারতীয় নৌবাহিনী তাদের নতুন যুদ্ধজাহাজ ‘আইএনএস মালভান’ (INS Malvan)-এর আনুষ্ঠানিক প্রতীক উন্মোচন করেছে। এই প্রতীকে ‘বাঘ নখা’ বা বাঘের থাবার চিত্রটি বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা সাহস, ক্ষিপ্রতা এবং শত্রুর ওপর নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতার প্রতীক। প্রতীকের চারপাশে থাকা সমুদ্রের ঢেউ যুদ্ধজাহাজটির অবিরাম সতর্ক দৃষ্টি রাখার সক্ষমতা এবং ভারতের সমুদ্রসীমা রক্ষায় নিঃশব্দ অথচ কার্যকর পদক্ষেপ গ্রহণের সামর্থ্যকে তুলে ধরে। আগামী ২২ জুলাই ভারতীয় নৌবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ‘আইএনএস মালভান’। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল)-এর তৈরি ‘মাহে’ শ্রেণির দ্বিতীয় ‘অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট’ (ASW-SWC) হলো এটি। উল্লেখ্য, এই যুদ্ধজাহাজে ব্যবহৃত ৮০ শতাংশেরও বেশি সরঞ্জাম ও প্রযুক্তি দেশীয়। মোট ১৬টি জাহাজ নির্মাণ করা হচ্ছে এই জাহাজগুলো ভারতীয় নৌবাহিনীর ‘অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট’ (ASW-SWC) প্রকল্পের অংশ। এই প্রকল্পের আওতায় মোট ১৬টি জাহাজ তৈরি করা হচ্ছে; এর মধ্যে কোচিন শিপইয়ার্ড লিমিটেড (CSL) আটটি এবং কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) বাকি আটটি জাহাজ নির্মাণ করছে। আইএনএস মালভানের বিধ্বংসী সক্ষমতা অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার স্পেশালিস্ট (ASW-SWC): অগভীর জলে শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও ধ্বংস করার জন্য বিশেষভাবে নকশাকৃত আধুনিক সোনার (Sonar) ব্যবস্থা: অত্যাধুনিক সোনার প্রযুক্তির সহায়তায় নিমজ্জিত সাবমেরিন দ্রুত শনাক্ত করতে সক্ষম। হালকা টর্পেডো এবং এএসডব্লিউ (ASW) অস্ত্র: শত্রু সাবমেরিনের বিরুদ্ধে নিখুঁত আঘাত হানার জন্য টর্পেডো এবং অন্যান্য সাবমেরিন-বিধ্বংসী অস্ত্রে সজ্জিত। উচ্চ গতি ও ক্ষিপ্রতা: অগভীর জলসীমা এবং উপকূলীয় এলাকায় দ্রুত অভিযান পরিচালনায় সক্ষম। মাইন স্থাপনের সক্ষমতা: প্রয়োজনে শত্রুর গতিবিধি রোধ করতে নৌ-মাইন মোতায়েনে সক্ষম। স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা: স্বল্প-পাল্লার আকাশপথের হুমকি ও ড্রোন থেকে সুরক্ষায় সক্ষম। ৮০ শতাংশেরও বেশি দেশীয় প্রযুক্তি: জাহাজটির অধিকাংশ সরঞ্জাম ও ব্যবস্থা ভারতেই তৈরি করা হয়েছে, যা এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দক্ষতা বৃদ্ধি করে। সামুদ্রিক নজরদারি: সামুদ্রিক নজরদারি, উপকূলীয় নিরাপত্তা, এসকর্ট মিশন এবং অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কী এটিকে বিশেষ করে তোলে? আইএনএস মালভান ভারতীয় নৌবাহিনীর উপকূলীয় নিরাপত্তাকে শক্তিশালী করবে, বিশেষ করে এমন সব এলাকায় যেখানে বড় যুদ্ধজাহাজ সহজে চলাচল করতে পারে না। শত্রুপক্ষের সাবমেরিনকে গোপনে শনাক্ত করা এবং সেগুলোর বিরুদ্ধে দ্রুত ও বিধ্বংসী আক্রমণ চালানোর সক্ষমতা এর রয়েছে।

    বৃষ্টির দিনে অল্প ছুটিতে ঘুরে আসুন কুর্গ থেকে, মন ভালো হয়ে যাবে

    বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বর্ষাকাল চলে এল। বহু মানুষ হাতে অল্প কদিনের ছুটি নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকে। তবে বর্তমানে পাহাড়ে গেলে পরে যে পরিমাণ এই লোক সংখ্যা দেখা যায় তাতে আপনি কোনভাবেই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। কিন্তু আপনি যদি চান প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে, তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন কুর্গ (Travel)। এবারের বর্ষায় ঘুরে আসুন কুর্গ থেকে (Travel) এখানে গেলে আপনি দেখতে পারবেন মেঘ পাহাড়ে লুকোচুরির খেলা। পাশাপাশি মন ভালো করার মতো বেশ কিছু জায়গায় আপনি ঘুরে দেখতে পারবেন। বর্ষার সময় চারিদিকে এখানে সাদা কুয়াশায় ঢেকে যায়। পাশাপাশি পাহাড়ি পথ বেয়ে হেটে চলার সময় ভেসে আসে আদ্র মাটির গন্ধ ও কফির মৃদ সুবাস (Travel)। আরও পড়ুন: পনির দিয়ে মুগের ডালের সঙ্গে বানান মুখরোচক নিরামিষ পদ, প্রণালী রইল পাহাড়ের বুক চিরে ধেয়ে আসা দুধসাদা জলের ধারা তখন পূর্ণযৌবনা। চারিদিকের সবুজ অরণ্যের মাঝে এই জলধারা চোখের পলক পড়তে দেয় না। রূপের জাদুতে বুঁদ হতে বাধ্য হবেন আপনি। পাশাপাশি এখানকার বর্ষাকালীন আবহাওয়া শরীর ও মনে এনে দেয় অদ্ভুত এক প্রশান্তি। তাপমাত্রা একধাক্কায় বেশ খানিকটা নেমে যায়।বর্ষা নামতেই রুক্ষতার লেশমাত্র উধাও হয়ে যায় কুর্গ থেকে। পাহাড়ের ঢাল বেয়ে নেমে যায় ঘন সবুজ গালিচা। কুর্গের পাহাড়চূড়ায় মেঘেদের আনাগোনা এ সময়ে সবথেকে বেশি চোখে পড়ে। মণ্ডপত্তি ভিউ পয়েন্টে দাঁড়ালে মনে হবে আপনি মেঘের দেশে দাঁড়িয়ে আছেন (Travel)।

    শুরু হল আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি, অনলাইনে কীভাবে করবেন জেনে নিন

    সৌভিক মুখার্জী, কলকাতা: প্রথম মন্ত্রীসভার বৈঠকেই শুভেন্দুর সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের অনুমোদন দিয়েছিল পশ্চিমবঙ্গে। সেই মতো অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন হয়েছে এই প্রকল্পে। গত ১৫ আগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। এরপর ১৬ আগস্ট থেকেই রাজ্যবাসীর হাতে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হয়েছে। তবে ১৬ আগস্ট থেকে এই কার্ডের জন্য আবার ই-কেওয়াইসি করা যাচ্ছে। কীভাবে করবেন তা জানাবো এই প্রতিবেদনে। রাজ্যজুড়ে বিতরণ শুরু হল আয়ুষ্মান ভারত কার্ড প্রসঙ্গত, ১৬ আগস্ট আগের সরকার ‘খেলা হবে দিবস’ পালন করত। কিন্তু রাজ্যের বিজেপি সরকার স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আয়ুষ্মান দিবস পালন করবে বলে জানিয়েছে। এমনকি ১০ লক্ষের বেশি উপভোক্তার আধার যাচাইকরণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেই জানিয়েছে রাজ্য প্রশাসন। তবে ৭ হাজারের মতো উপভোক্তা এই প্রকল্প থেকে বাদ পড়েছে। তাদের নাম এসআইআর-র তালিকায় নেই বা মৃত ভোটার। আপাতত রাজ্যের মোট ৬ কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ, সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করাল দিল্লি পুলিশ কীভাবে করবেন আয়ুষ্মান ভারত কার্ডের ই-কেওয়াইসি? আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন কিনা তা আপনি PMJAY পোর্টালে গিয়েই নিজের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এমনকি স্ট্যাটাসের উপর ভিত্তি করেই আপনাকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে— প্রথমে আয়ুষ্মান ভারত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে (https://beneficiary.nha.gov.in/) ভিজিট করতে হবে। এরপর সেখানে মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে লগইন করতে হবে। তারপর যদি আপনার নামের পাশে সবুজ বা Verified অপশন থাকে তাহলে নতুন করে কিছু করার দরকার নেই। অর্থাৎ, আপনার ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। স্টেট ভেরিফিকেশন হলে আপনি আপনার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তবে যদি গেরুয়া টিক অর্থাৎ Identified অপশন থাকে তাহলে আপনাকে ‘Do e-KYC to create Ayushman card’ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার আধার ওটিপি এবং ফেস স্ক্যান বা আঙুলের ছাপের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। তবে যদি লাল টিক বা Unidentified অপশন থাকে তাহলে তাদের তথ্যে ভুল থাকতে পারে। বিশেষ করে আধার কার্ড বা রেশন কার্ডে নামের বানান অমিল থাকলে এরকমটা দেখা যেতে পারে। তবে এটি আপনি অনলাইনের মাধ্যমেই ঠিক করে নিতে পারবেন, অথবা আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপর বায়োমেট্রিকের মাধ্যমে আপনার ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।

    আগস্টে শুরু হচ্ছে আয়ুষ্মান কার্ড বিতরণ! আপনি পাবেন কিনা কীভাবে চেক করবেন জানুন

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার আয়ুষ্মান কার্ড (Ayushman Card) বিতরণ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ১৬ আগস্ট থেকে আয়ুষ্মান কার্ড বিতরণ শুরু হতে পারে। প্রথম দফায় প্রায় ৫০ লক্ষ উপভোক্তার হাতে কার্ড তুলে দেওয়া হবে। আপনারও সেদিন আয়ুষ্মান কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা বাড়ি বসেই স্ট্যাটাস চেকের মাধ্যমে জানতে পারেন। আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক পদ্ধতি | (Ayushman Card) আয়ুষ্মান ভারত যোজনায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য অনেকেই ফর্ম ফিল আপ করেছেন। সেই আবেদন গৃহীত হয়েছে কিনা তা বাড়ি বসে অনলাইসে স্ট্যাটাস চেকের মাধ্যমে জেনে নিতে পারেন। এর জন্য ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে PMJAY অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আরও পড়ুনঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর! লেভেল ১ থেকে ১০-এর সম্ভাব্য বেতন তালিকা সবুজ টিকঃ আয়ুষ্মান ভারতের অফিশিয়াল পোর্টালে নামের পাশে যদি সবুজ রঙের টিক থাকে ও ‘ভেরিফায়েড’ লেখা দেখায়, এর মানে হল ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। নতুন করে কিছু করার দরকার নেই। স্টেট ভেরিফিকেশন সম্পন্ন হলেই কার্ড ডাউনলোড করা যাবে। গেরুয়া টিকঃ নামের পাশে যদি গেরুয়া রঙের টিক ও ‘আইডেন্টিফায়েড’ লেখা দেখালে ‘Do e-KYC to Create Ayushman Card’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আধার ওটিপি, আঙুলের ছাপ অথবা ফেস স্ক্যানের মাধ্যমে ভেরিফিকেশন করানো যাবে। লাল টিকঃ নামের পাশে লাল টিক ও ‘আনআইডেন্টিফায়েড’ লেখা দেখালে একবার নিজের নথিপত্র চেক করে নিন। আধার কার্ড ও রেশন কার্ডে যদি নামের বানান আলাদা থাকে তাহলে লাল টিক দেখাতে পারে। এই সমস্যার সমাধান করতে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা স্থানীয় আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বায়োমেট্রিক পদ্ধতিতেই ই-কেওয়াইসি তাঁরাই করিয়ে দেবেন। এদিকে জোরকদমে আয়ুষ্মান ভারতের আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষের আধার ভেরিফিকেশন হয়ে গিয়েছে। যাচাই চলাকালীন তালিকা থেকে প্রায় সাড়ে ৩ হাজার নাম বাদও পড়েছে। এসআইআরে নাম না থাকার জন্যেও অনেকের নাম বাদ গিয়েছে বলে খবর।

    নির্দেশিকা অমান্য করলেই কড়া শাস্তি! বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক করল পর্ষদ

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর থেকে সরকারি দফতরে কর্মসংস্কৃতি ফেরাতে এবং কাজে গতি আনতে একাধিক পদক্ষেপ নিয়েছে নবান্ন (Government of West Bengal)। সম্প্রতি কর্মীদের (Government Employees) অফিসে উপস্থিতি এবং বেরোনোর সময় নিয়েও কড়া নিয়ম এনেছে রাজ্য সরকারের জুডিশিয়াল ডিপার্টমেন্ট। নবান্নে বাধ্যতামূলক হয়েছে ‘ফেস রিকগনিশন’ বায়োমেট্রিক হাজিরা। এবার সেই একই পন্থা অবলম্বন করে ডি.এল.এড কলেজগুলির জন্য বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। ডি.এল.এড কলেজগুলির জন্য কড়াকড়ি পর্ষদের | WBBPE সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কাঠামোগত স্বচ্ছতা এবং শৃঙ্খলার নিরিখে পর্ষদ অনুমোদিত সমস্ত ডি.এল.এড (D.El.Ed) শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা (Bio-Metric Attendance) অবিলম্বে চালু করতে হবে। পড়ুয়াদের উপস্থিতি রেকর্ড করতে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন তরফে আগেই সমস্ত স্বীকৃত প্রতিষ্ঠানে বায়োমেট্রিক সিস্টেম বসানোর নির্দেশ দেওয়া ছিল। এবার সেই নির্দেশিকা কার্যকর করতে পদক্ষেপ পর্ষদের। প্রাথমিক শিক্ষা পর্ষদ এর আগে ১৮ মার্চ একটি বিজ্ঞপ্তি জারি করে বলেছিল, সেই নোটিস জারির ৩০ দিনের মধ্যে সমস্ত স্বীকৃত ডি.এল.এড প্রোগ্রামে নথিভুক্ত ছাত্র-ছাত্রী এবং নিযুক্ত শিক্ষকদের উপস্থিতি রেকর্ড করতে বায়োমেট্রিক যন্ত্রপাতি বসাতে হবে। আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর! লেভেল ১ থেকে ১০-এর সম্ভাব্য বেতন তালিকা জানা গিয়েছে, পর্ষদের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান সেই নিয়ম সঠিকভাবে পালন করছে না। এই আবহে পর্ষদ আবারও এই নতুন বিজ্ঞপ্তিটি জারি করেছে। প্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে বায়োমেট্রিক সিস্টেম চালু নির্দেশ দিয়েছে পর্ষদ। শুধু তাই নয়, নির্দেশিকা অমান্য করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এক্ষেত্রে পড়ুয়াদের উপস্থিতির পাশাপাশি শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য কর্মীদের জন্যও নির্ধারিত সময়ের মধ্যে কলেজে প্রবেশ এবং বেরোনোর সময় বায়োমেট্রিক মেশিনে উপস্থিতি রেকর্ড করা বাধ্যতামূলক হতে চলেছে।

    বড় কিছু ঘটতে চলেছে? হঠাৎ করেই অস্ট্রেলিয়ায় চারটি অত্যাধুনিক রাফাল নামাল ভারত

    Rafale and F-35: শুক্রবার ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) চারটি শক্তিশালী রাফাল যুদ্ধবিমান এবং দুটি সি-১৭ পরিবহন বিমান অস্ট্রেলিয়ায় এসে পৌঁছেছে (Rafale and F-35)। তারা ২০টি দেশের অংশগ্রহণে আয়োজিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেবে; এই দেশগুলোর মধ্যে রয়েছে ‘কোয়াড’ (Quad)-এর অংশীদার যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়া। ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া—এই চারটি দেশই কোয়াডের সদস্য, যা একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পক্ষে কাজ করে। এই অঞ্চলে চিনের বাড়তে থাকা উপস্থিতির প্রেক্ষাপটে এই সামরিক মহড়াটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখানে আমেরিকার পঞ্চম প্রজন্মের এফ-৩৫ (F-35) যুদ্ধবিমানের পাশাপাশি রাফাল যুদ্ধবিমানকেও মহড়ায় অংশ নিতে দেখা গেছে। ২০ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে ২০ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’-এ ১০০টিরও বেশি বিমান অংশ নেবে। আইএএফ (IAF) জানিয়েছে, “এই মহড়া পারস্পরিক সমন্বয় ও কর্মক্ষমতা-বিষয়ক সহযোগিতা জোরদার করার একটি অনন্য মঞ্চ প্রদান করে। এটি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সমন্বয় বৃদ্ধি করবে এবং সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময়ের পথ সুগম করবে।” আইএএফ (IAF) দলটি এই মহড়ার জন্য চারটি রাফাল যুদ্ধবিমান, দুটি সি-১৭ পরিবহন বিমান এবং ১২০ জন সদস্য মোতায়েন করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এই তথ্য জানিয়ে অল ইন্ডিয়া রেডিও নিউজ জানিয়েছে যে, রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের বড় আকারের বহুজাতিক আকাশ-যুদ্ধ মহড়া ‘পিচ ব্ল্যাক ২০২৬’-এ অংশ নিতে ভারতের রাফাল যুদ্ধবিমান ও সি-১৭ পরিবহন বিমান অস্ট্রেলিয়ায় পৌঁছেছে। ক্যানবেরায় অবস্থিত ভারতীয় হাইকমিশন জানিয়েছে যে, এই মোতায়েন বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার এবং কর্মক্ষমতা-সংক্রান্ত সমন্বয় বৃদ্ধির বিষয়ে ভারতের প্রতিশ্রুতিকেই তুলে ধরে। India’s #Rafale fighter aircraft and C-17 transport aircraft have reached Australia to participate in the Royal Australian Air Force’s premier multinational air combat exercise, #PitchBlack2026. The High Commission of India in Canberra said the deployment reflects India’s… pic.twitter.com/Vsd6TDgj2j — All India Radio News (@airnewsalerts) July 17, 2026 যুদ্ধসদৃশ পরিস্থিতির অনুকরণে তিন সপ্তাহব্যাপী মহড়া অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে যে, তারা ‘আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে পারস্পরিক কার্যক্ষমতা ও সমন্বয় জোরদার করবে’। মন্ত্রক জানিয়েছে যে, এটি রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের বৃহত্তম আন্তর্জাতিক মহড়া; এর আওতায় বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক প্রশিক্ষণ এলাকায় তিন সপ্তাহ ধরে জটিল ও যুদ্ধসদৃশ পরিস্থিতির অনুশীলন করা হবে। ২০টি দেশের ১০০টি যুদ্ধবিমান এতে অংশ নিচ্ছে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স জানিয়েছে যে, ডারউইন, টিন্ডাল ও অ্যাম্বারলি বিমানঘাঁটিতে আয়োজিত এই মহড়ায় ২০টি দেশের ২,৫০০ জন কর্মী এবং ১০০টি পর্যন্ত যুদ্ধবিমান অংশ নেবে। ‘পিচ ব্ল্যাক ২০২৬’ (Pitch Black 2026) মহড়ায় ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, ফ্রান্স ও স্পেনের বিমান অংশ নেবে। এছাড়া নিউজিল্যান্ড, ফিজি, কানাডা, ব্রুনাই, মালয়েশিয়া, ফিনল্যান্ড ও সুইডেনের সেনাদলও এই মহড়ায় অংশগ্রহণ করবে।

    তৃণমূলের অ্যাকাউন্টে হিসাব নেই ১৬৪ কোটি টাকার, এবার ব্যাঙ্কে চিঠি ইডির

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভরাডুবির পর থেকেই তৃণমূলের (Trinamool Congress) একের পর এক নেতাকর্মীদের কাছে নোটিশ পাঠাচ্ছে ইডি। টাকার হিসাব কিছুতেই মিলছে না ঘাসফুল শিবিরের। সেই কারণে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিও ফ্রিজ করে দেওয়া হয়। কোটি কোটি টাকা লেনদেন হলেও তার কোনও হিসাব নেই। এবার সেই হিসাবের জন্যই সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি হিসাব না মেলা সেই টাকার অংক ১৬৪ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে। টাকার হিসাব নেই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইডির দাবি, তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১৬৪ কোটি টাকা লেনদেন হয়েছে। কিন্তু তার কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। সেই কারণেই এবার সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে। যদিও তিনটি অ্যাকাউন্ট থেকে সাময়িক লেনদেন করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এখনও পর্যন্ত ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে পুলিশ। যতক্ষণ না পর্যন্ত তদন্ত করে সব হিসাব মিলছে ততক্ষণ ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ থাকবে বলেই জানানো হয়েছে। যদিও প্রথমে পুলিশ তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, সেখানে প্রায় ৪৪০ কোটি টাকা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ওই তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তৃণমূল। তবে সেখানে স্পেশাল অফিসার নিযুক্ত করা হবে, এবং তাদের মাধ্যমেই টাকা তুলে শুধুমাত্র কর্মীদের বেতন দিতে পারবে। না উল্লেখ করলেই নয়, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে গরমিলের অভিযোগ করেন ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়ক। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়, এবং পরে আরও ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের। এ বিষয়ে বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, ১৬৪ কোটি টাকা কিছুই নয়। তদন্ত করলে এই অংক প্রায় ১০০০ কোটি টাকায় গিয়ে পৌঁছবে। আরও পড়ুন: দেশজুড়ে নামাজ বন্ধের দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চিঠি এমনকি ইডির আরও দাবি, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সন্দেহজনক লেনদেনের কিছুটা হদিশ মিলেছে। এই বিপুল পরিমাণ টাকা দিয়েছে কেয়ারওয়েল অ্যাভিয়েশন নামক একটি সংস্থা এবং তাদের সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে। সবথেকে বড় ব্যাপার, ওই সংস্থা-ই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ভিআইপিদের বিমান ভাড়া মেটাত। এমনকি তাদের নাকি তৃণমূলের তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকা দেওয়া হয়েছিল বলেই অভিযোগ। যদিও এখনও পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা ১৬৪ কোটি টাকার হিসাব কিছুতেই মেলাতে পারছেন না।

    গরু পাচারকারী সন্দেহে পুলিশের গুলিতে নিহত ৩০ র আরিফ! জম্মু-কাশ্মীরে বিক্ষোভ-বন্ধ ইন্টারনেট

    শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বুধবার রাতের (Doda)এক ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। নিহত যুবকের পরিবার ও স্থানীয়রা একজন নিরীহ অটো চালকের মৃত্যুর অভিযোগ তুললেও পুলিশ বলছে, তিনি গরু পাচার সন্দেহে চলা অভিযানের সময় সংঘর্ষে জড়িয়ে পড়েন। নিহতের নাম আরিফ হুসেইন, বয়স মাত্র ৩০ বছর। ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালীন সন্দেহভাজনদের থামানোর চেষ্টা করলে একটি অস্ত্র থেকে গুলি বেরিয়ে যায় এবং সংঘর্ষে তিনজন পুলিশ কর্মীও আহত হন। পুলিশের দাবি, এটি একটি অভিযানের অংশ ছিল যেখানে গরু পাচারকারীদের টার্গেট করা হয়েছিল। আরও দেখুনঃ অনশন করে হাসপাতালে সোনম! বিলাসবহুল হোটেল থেকে দিপকেকে বের করল পুলিশ কিন্তু আরিফের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি একেবারে ভিন্ন। তাঁরা বলছেন, আরিফ একজন সাধারণ অটো চালক। তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না। রাতের বেলায় তাঁকে আটক করে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা ন্যায্য তদন্তের দাবি জানিয়েছেন। তাঁরা চান, ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং দোষীদের শাস্তি হোক। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ডোডার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। লোকজন রাস্তায় নেমে আসেন এবং ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেন।প্রশাসন পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংবেদনশীল এলাকাগুলোতে টহল বাড়ানো হয়েছে। আরও দেখুনঃ বেসরকারি মহাকাশ যাত্রার নতুন অধ্যায়! শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের প্রস্তুতিতে স্কাইরুটের বিক্রম-১ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ায় তথ্য ছড়ানোর গতি কমেছে, কিন্তু উত্তেজনা কমেনি। স্থানীয়রা বলছেন, এই ধরনের ঘটনা তাঁদের মনে ভয় ও অবিশ্বাস তৈরি করে।ডোডা জেলা পাহাড়ি এলাকা হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যেই চ্যালেঞ্জিং। ইন্টারনেট বন্ধ থাকায় অনেক পরিবার উদ্বিগ্ন। তাঁরা জানতে চাইছেন আত্মীয়স্বজনের খবর। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে। একইসঙ্গে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। আরও দেখুনঃ সোনমকে তুলে নিয়ে যাওয়া হল হাসপাতালে, যন্তর মন্তর খালি করল পুলিশ

    কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর! লেভেল ১ থেকে ১০-এর সম্ভাব্য বেতন তালিকা

    বাংলা হান্ট ডেস্ক : অষ্টম বেতন কমিশন এখনও কার্যকর হয়নি। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) মধ্যে এখন থেকেই শুরু হয়েছে সম্ভাব্য বেতন বৃদ্ধির অঙ্ক কষা। বিশেষ করে নতুন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, তা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা। যদি আগের কমিশনের মতো একই ফর্মুলা বজায় থাকে, তাহলে বিভিন্ন পে-লেভেলের কর্মীদের বেতন এবং অন্যান্য ভাতায় বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। সম্ভাব্য সেই হিসাবই এক নজরে দেখে নেওয়া যাক। অষ্টম বেতন কমিশনে কত হবে সরকারি কর্মীদের (Government Employees) মাইনে ? কেন্দ্রীয় সরকারি কর্মীদের নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সপ্তম বেতন কমিশন চালুর সময় এই ফ্যাক্টর ছিল ২.৫৭। তার জেরেই ন্যূনতম মূল বেতন ৭ হাজার টাকা থেকে এক ধাক্কায় বেড়ে ১৮ হাজার টাকায় পৌঁছেছিল। এবারও যদি সরকার একই ফ্যাক্টর বহাল রাখে, তাহলে বর্তমানে যে বেসিক বেতন কর্মীরা পাচ্ছেন, তা প্রায় আড়াই গুণেরও বেশি হয়ে যেতে পারে। যদিও এই মুহূর্তে বিষয়টি সম্পূর্ণ সম্ভাবনার পর্যায়ে রয়েছে। সরকারের তরফে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি। বর্তমানে লেভেল-১-এর কর্মীদের বেসিক বেতন ১৮ হাজার টাকা। এই স্তরে মাল্টি টাস্কিং স্টাফ (MTS), ট্র্যাকম্যান এবং গ্রুপ ‘ডি’-র বিভিন্ন কর্মী রয়েছেন। একই ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে তাঁদের মূল বেতন বেড়ে প্রায় ৪৬ হাজার ২৬০ টাকায় পৌঁছতে পারে। অন্যদিকে, লেভেল-৫-এর কর্মীদের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। হিসাব অনুযায়ী তাঁদের সম্ভাব্য বেসিক বেতন দাঁড়াতে পারে প্রায় ৭৫ হাজার ৪৪ টাকা। লেভেল-৭-এ থাকা সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর এবং গ্রুপ ‘বি’ (নন-গেজেটেড) কর্মীদের বর্তমান বেসিক ৪৪ হাজার ৯০০ টাকা। একই ফর্মুলা অনুসরণ করা হলে সেই অঙ্ক বেড়ে প্রায় ১ লক্ষ ১৫ হাজার ৩৯৩ টাকায় পৌঁছতে পারে। আরও উঁচু স্তরের লেভেল-১০ কর্মীদের ক্ষেত্রে সম্ভাব্য মূল বেতন হতে পারে প্রায় ১ লক্ষ ৪৪ হাজার ১৭৭ টাকা। বেসিক বেতন বাড়লে তার প্রভাব পড়বে বাড়ি ভাড়া ভাতা বা HRA-র উপরও। কারণ এই ভাতার হিসাব করা হয় মূল বেতনের শতাংশ হিসেবে। বর্তমানে শহরগুলিকে X, Y এবং Z—এই তিন ভাগে ভাগ করে HRA দেওয়া হয়। মহার্ঘ ভাতা (DA) ৫০ শতাংশের বেশি থাকলে সংশ্লিষ্ট হারে HRA নির্ধারিত হয় ৩০ শতাংশ, ২০ শতাংশ এবং ১০ শতাংশ। ফলে নতুন বেতন কাঠামো চালু হলে শুধুমাত্র মাসিক বেতনই নয়, বাড়ি ভাড়া ভাতার অঙ্কও উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন : পনির দিয়ে মুগের ডালের সঙ্গে বানান মুখরোচক নিরামিষ পদ, প্রণালী রইল তবে একটি বিষয় মনে রাখা জরুরি। উপরের সমস্ত অঙ্কই সপ্তম বেতন কমিশনের ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে করা সম্ভাব্য হিসাব। অষ্টম বেতন কমিশন চূড়ান্তভাবে কী সুপারিশ করবে এবং কেন্দ্র সরকার কোন প্রস্তাবে সিলমোহর দেবে, তার উপরই নির্ভর করবে কর্মীদের প্রকৃত বেতন ও ভাতার পরিমাণ।