Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ভারতের সবথেকে ঋণগ্রস্ত রাজ্য পশ্চিমবঙ্গ, মাথায় কত বোঝা? প্রকাশ্যে RBI-র রিপোর্ট

    2 months ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে সবথেকে দ্রুত বাড়তে থাকা অর্থনীতির তালিকায় প্রথমে আসেই ভারত। বিশ্ব ব্যাঙ্ক থেকে শুরু করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, সবাই এই অগ্রগতির স্বীকৃতি দিয়েছে। তবে দেশের সামগ্রিক বৃদ্ধির ছবি আড়ালে রাজ্য স্তরে রয়েছে বিরাট উদ্বেগ। আর তা হল ঋণের ভার (Most Debt-Stressed States)। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ২০২৪-২৫ অর্থবছরের রিপোর্ট বলছে, দেশের একাধিক বড় রাজ্যের আয়ের বড় অংশ ব্যয় হয়ে যাচ্ছে শুধুমাত্র ঋণের সুদ মেটাতে। ফলে উন্নয়নমূলক খাতে ব্যয় করার মতো অর্থ রাজ্যগুলির হাতে থাকছে না।

    রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, কিছু রাজ্যে কর বা কর বহির্ভূত আয়ের ৪০ শতাংশের বেশি শুধুমাত্র সুদের খাতে চলে যাচ্ছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং নতুন প্রকল্পে বিনিয়োগের উপর। কিন্তু কোন কোন রাজ্যে সবথেকে বেশি ঋণের চাপে রয়েছে? জানুন বিস্তারিত।

    পশ্চিমবঙ্গ

    ঋণের সুদ বাবদ ব্যয়ের নিরিখে দেশের মধ্যে সবথেকে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যের কর এবং কর বহির্ভূত আয় ছিল প্রায় ১.০৯ লক্ষ কোটি টাকা। এমনকি এর মধ্যে ৪৫ হাজার কোটি টাকার বেশি অর্থাৎ প্রায় ৪২ শতাংশ খরচ হয়েছে শুধুমাত্র সুদ দেওয়ার জন্য।

    পাঞ্জাব

    তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। এই রাজ্যের মোট আয় ছিল প্রায় ৭০ হাজার কোটি টাকা। তবে এর মধ্যে ২৪ হাজার কোটি টাকা বা ৩৪ শতাংশ শুধুমাত্র  ঋণের সুদের পিছনে গিয়েছে।

    বিহার

    তালিকার তৃতীয় স্থান রয়েছে বিহার। রাজ্যের মোট আয় ছিল ৬২ হাজার কোটি টাকা। তবে এর মধ্যে ২১ হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় ৩৩ শতাংশ সুদ মেটাতে ব্যয় করা হয়েছে।

    আরও পড়ুনঃ বাজেটের আগে বাড়বে DA, বেতন? সামনে এল বিরাট তথ্য

    কেরালা

    তালিকার চতুর্থ স্থানে রয়েছে কেরালা। এই রাজ্যের মোট রাজস্ব আদায় ছিল ১.০৩ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ২৯ হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় ২৮ শতাংশ গিয়েছে ঋণের সুদের পেছনে।

    তামিলনাড়ু

    দেশের সর্বাধিক রাজস্ব আদায়কারী রাজ্যগুলির মধ্যে একটি হল তামিলনাড়ু। এদের ঋণের ভার খুব একটা কম না। কারণ, ২০২৪-২৫ সালে তামিলনাড়ুর ৬২ হাজার কোটি টাকা শুধুমাত্র সুদ দিয়েছে, যা মোট আয়ের ২৮ শতাংশ।

    হরিয়ানা

    তালিকায় ষষ্ঠ স্থান রয়েছে হরিয়ানা। এই রাজ্যের মোট আয় ছিল ৯৪ হাজার কোটি টাকা। এর মধ্যে ২৫ হাজার কোটি টাকা বা শুধুমাত্র ২৭ শতাংশ খরচ হয়েছে সুদের জন্য।

    রাজস্থান

    তালিকার সপ্তম স্থানে রয়েছে রাজস্থান। এই রাজ্যের মোট আয় ছিল ১.৪৮ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ঋণ বাবদ ব্যয় করা হয়েছে ৩৮ হাজার কোটি টাকা।

    অন্ধ্রপ্রদেশ

    তালিকার অষ্টম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যের মোট রাজস্ব আদায় ছিল প্রায় ১.২ লক্ষ কোটি টাকা। তবে এর মধ্যে ২৯ হাজার কোটি টাকা গিয়েছে ঋণের সুদ মেটাতে।

    আরও পড়ুন: রক্তের মতো লাল হল লাদাখের আকাশ! কোনও অশনি সংকেতের ইঙ্গিত? ভাইরাল ভিডিও

    মধ্যপ্রদেশ

    রিপোর্ট বলছে, মধ্যপ্রদেশ এই তালিকায় নবম স্থানে রয়েছে। এদের ২০২৪-২৫ অর্থবর্ষের শেষে রাজস্ব আদায় ছিল ১.২৩ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ২৭ হাজার কোটি টাকা অর্থাৎ প্রায় ২২ শতাংশ সুদ মেটাতে খরচ করা হয়েছে।

    কর্ণাটক

    তালিকায় দশম স্থানে রয়েছে কর্ণাটক। এই রাজ্যের মোট আয় ছিল ২.০৩ লক্ষ কোটি টাকা। তার মধ্যে ৩৯ হাজার কোটি টাকা বা প্রায় ১৯ শতাংশ ব্যয় হয়েছে ঋণের সুট মেটাতে।

    Click here to Read More
    Previous Article
    বসন্তে ফুল ফুটলেও দামে আগুন, আধ ফোটা পলাশ ১০০ টাকা!
    Next Article
    আনন্দপুর অগ্নিকাণ্ডে ভয়াবহ মোড়, ছাইয়ের স্তূপ থেকে উদ্ধার আরও দেহাংশ—মৃত বেড়ে ২৭

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment