Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ভারতে ট্রেনের টিকিট বুক করতে লাগে IRCTC, RailOne! পাকিস্তানিরা কোন অ্যাপ ব্যবহার করেন?

    3 weeks ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাত্রীদের সুবিধার্থে বহু আগেই টিকিট বুকিং এর জন্য অ্যাপ এবং ওয়েবসাইট চালু করেছিল IRCTC (Indian Railways)। তা দিয়েই কাটা যায় মেল/এক্সপ্রেস ট্রেনের টিকিট। তাছাড়াও বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে RailOne। এই এক অ্যাপেই টিকিট বুকিং থেকে শুরু করে PNR স্ট্যাটাস চেক এমনকি ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাক করা সম্ভব। কিন্তু কখনও ভেবে দেখেছেন, ভারতে IRCTC বা RailOne এর মতো অ্যাপ ব্যবহৃত হলেও পাশের দেশ পাকিস্তানে ট্রেন যাত্রীরা কোন অ্যাপ ব্যবহার করে টিকিট কাটে (Pakistan Train Ticket Booking App)? এই বিষয়ে কৌতুহলী অনেকেই।

    পাকিস্তানিরা ট্রেনের টিকিট কাটতে কোন অ্যাপ ব্যবহার করে?

    ভারতে যেমন IRCTC বা RailOne ট্রেনের টিকিট কাটার জন্য নির্ভরযোগ্য ঠিকানা ঠিক একইভাবে প্রতিবেশী দেশ পাকিস্তানে ট্রেনের টিকিট কাটার জন্য RABTA সবচেয়ে জনপ্রিয় এবং সরকারি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ ব্যবহার করেই পাকিস্তানিরা মেল/এক্সপ্রেস সহ অন্যান্য সমস্ত ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে PNR স্ট্যাটাস চেক করতে পারেন।

    বলাই বাহুল্য, পাকিস্তানের জনপ্রিয় রেল টিকিট বুকিং অ্যাপ RABTA কিন্তু পাকিস্তান রেলওয়ে অনুমোদিত। হ্যাঁ, সেদেশের রেলমন্ত্রক এই অ্যাপটি ব্যবহারের অনুমতি দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই অ্যাপ পাকিস্তানিরা তাদের অ্যান্ড্রয়েড এবং iOS উভয় ডিভাইসেই সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। এই অ্যাপের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল RABTA অ্যাপটিতে একজন যাত্রী খুব সহজেই ট্রেনে নিজের প্রিয় সিট বেছে নিতে পারবেন। এছাড়াও পছন্দের বার্থ বেছে নেওয়ারও বিকল্প রয়েছে।

    একই সাথে, পাকিস্তানের জনপ্রিয় অ্যাপটিতে রয়েছে ট্রেনের টিকিট বাতিলের সুবিধাও। অর্থাৎ কেউ যদি মনে করেন ট্রেনের টিকিট বাতিল করবেন সেক্ষেত্রে এই এক অ্যাপ থেকেই সেই কাজ করা যাবে। পাশাপাশি টিকিট বাতিল করার পর রিফান্ডের টাকা ঢুকে যাবে যাত্রীর নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পাকিস্তান সরকার নিশ্চয়তা দিয়েছে, RABTA অ্যাপ সে দেশের বাসিন্দাদের জন্য প্রায় সবদিক থেকেই সুরক্ষিত। তাছাড়াও এই অ্যাপে খুব সহজেই ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে টিকিট কাটা যায়।

    অবশ্যই পড়ুন: ঘুষ নিয়ে টেন্ডার পাস, ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনার কর্নেলকে গ্রেফতার করল CBI

    এছাড়াও এই অ্যাপে মোবাইল ওয়ালেটের সুবিধা রয়েছে। যেখানে টাকা গচ্ছিত রেখে আপনি এই অ্যাপ থেকে টিকিট বুক করতে পারবেন। তাছাড়াও সরাসরি ব্যাঙ্ক থেকে পেমেন্ট করারও অপশন পাবেন যাত্রীরা। সঙ্গে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টের সুবিধা। মূলত সে কারণেই এই অ্যাপটি পাকিস্তানিদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়।

    Click here to Read More
    Previous Article
    মা লক্ষ্মীর কৃপায় অর্থবৃষ্টি হবে ৫ রাশির উপর! আজকের রাশিফল, ২১ মে
    Next Article
    হয়ে যান সতর্ক! টানা ৬ দিন বন্ধ থাকবে SBI-র ব্রাঞ্চ, দুর্ভোগ এড়াতে সেরে রাখুন প্রয়োজনীয় কাজ

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment