Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    শুরু হল আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি, অনলাইনে কীভাবে করবেন জেনে নিন

    3 weeks ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: প্রথম মন্ত্রীসভার বৈঠকেই শুভেন্দুর সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের অনুমোদন দিয়েছিল পশ্চিমবঙ্গে। সেই মতো অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন হয়েছে এই প্রকল্পে। গত ১৫ আগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। এরপর ১৬ আগস্ট থেকেই রাজ্যবাসীর হাতে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হয়েছে। তবে ১৬ আগস্ট থেকে এই কার্ডের জন্য আবার ই-কেওয়াইসি করা যাচ্ছে। কীভাবে করবেন তা জানাবো এই প্রতিবেদনে।

    রাজ্যজুড়ে বিতরণ শুরু হল আয়ুষ্মান ভারত কার্ড

    প্রসঙ্গত, ১৬ আগস্ট আগের সরকার ‘খেলা হবে দিবস’ পালন করত। কিন্তু রাজ্যের বিজেপি সরকার স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আয়ুষ্মান দিবস পালন করবে বলে জানিয়েছে। এমনকি ১০ লক্ষের বেশি উপভোক্তার আধার যাচাইকরণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলেই জানিয়েছে রাজ্য প্রশাসন। তবে ৭ হাজারের মতো উপভোক্তা এই প্রকল্প থেকে বাদ পড়েছে। তাদের নাম এসআইআর-র তালিকায় নেই বা মৃত ভোটার। আপাতত রাজ্যের মোট ৬ কোটি মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ, সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করাল দিল্লি পুলিশ

    কীভাবে করবেন আয়ুষ্মান ভারত কার্ডের ই-কেওয়াইসি?

    আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন কিনা তা আপনি PMJAY পোর্টালে গিয়েই নিজের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এমনকি স্ট্যাটাসের উপর ভিত্তি করেই আপনাকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

    • প্রথমে আয়ুষ্মান ভারত প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে (https://beneficiary.nha.gov.in/) ভিজিট করতে হবে।
    • এরপর সেখানে মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে লগইন করতে হবে।
    • তারপর যদি আপনার নামের পাশে সবুজ বা Verified অপশন থাকে তাহলে নতুন করে কিছু করার দরকার নেই। অর্থাৎ, আপনার ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। স্টেট ভেরিফিকেশন হলে আপনি আপনার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
    • তবে যদি গেরুয়া টিক অর্থাৎ Identified অপশন থাকে তাহলে আপনাকে ‘Do e-KYC to create Ayushman card’ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার আধার ওটিপি এবং ফেস স্ক্যান বা আঙুলের ছাপের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
    • তবে যদি লাল টিক বা Unidentified অপশন থাকে তাহলে তাদের তথ্যে ভুল থাকতে পারে। বিশেষ করে আধার কার্ড বা রেশন কার্ডে নামের বানান অমিল থাকলে এরকমটা দেখা যেতে পারে। তবে এটি আপনি অনলাইনের মাধ্যমেই ঠিক করে নিতে পারবেন, অথবা আশা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপর বায়োমেট্রিকের মাধ্যমে আপনার ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।
    Click here to Read More
    Previous Article
    আমতলায় ‘অপারেশন বুলডোজার’! অভিষেকের ৫ তলা পার্টি অফিস গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন
    Next Article
    তৃণমূলের অ্যাকাউন্টে হিসাব নেই ১৬৪ কোটি টাকার, এবার ব্যাঙ্কে চিঠি ইডির

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment