Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    সোনম ওয়াংচুক নন পর্দার ‘ফুংসুখ ওয়াংড়ু’! ‘থ্রি ইডিয়ট্‌স’ প্রসঙ্গে খোলসা করলেন আমির খান

    3 weeks ago

    অনন্যা সরকার, কলকাতা: নিট ইউজি (NEET UG) প্রশ্নপত্র ফাঁস কান্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অনশনরত সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। বেশ কিছু বছর আগেও তাকে নিয়ে এরকমই শোরগোল উঠেছিল, যখন জানা যায় রাজকুমার হিরানী পরিচালিত ‘থ্রি ইডিয়ট্‌স’ ছবির বহুল জনপ্রিয় চরিত্র ফুংসুখ ওয়াংড়ু ওরফে ‘র‍্যাঞ্চো’ চরিত্রটি আসলে লাদাখের এই শিক্ষা সংস্কারক ও উদ্ভাবকের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা। তবে সম্প্রতি সেই সিনেমার প্রযোজক ও অভিনেতা বলিউড তারকা আমির খান (Aamir Khan) বহুদিনের এই ধারণাকে নস্যাৎ করে অন্য কথা জানিয়েছে। 

    সিনেমা তৈরির সময় চিনতেনই না সোনম ওয়াংচুককে 

    ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘থ্রি ইডিয়ট্‌স’ সিনেমার স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন ছবির প্রযোজক ও অভিনেতা আমির খান। সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি জানান, অনেকেই ভাবেন যে, ছবিটি সোনম ওয়াংচুকের জীবনকে কেন্দ্র করে বানানো, কিন্তু তা সত্যি নয়। সিনেমার চিত্রনাট্য যখন লেখা হয় তখন ব্যক্তিগতভাবে চেনা তো দূর, তাঁরা সোনমের সম্পর্কে কিছুই জানতেন না। তবে সোনম ওয়াংচুক যে কাজ করছেন, তা নিঃসন্দেহে সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন আমির। অভিনেতা জানান, দীর্ঘদিন ধরে তিনি যে অনশন করছেন, তারজন্য তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। তাই স্বাস্থ্যের কথা ভেবে অবিলম্বে তার অনশন প্রত্যাহার করা উচিত।

    আরও পড়ুন : সোনম ওয়াংচুকের অনশনকে সমর্থন করে বিধানসভায় ধর্না কালীঘাট তৃণমূলের

    ‘থ্রি ইডিয়ট্‌স’-এ চতুর রামালিঙ্গম চরিত্রটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সেই চরিত্রে অভিনয় করেন ওমি বৈদ্য। সম্প্রতি তিনি সোনম ওয়াংচুকের আন্দোলনকে সমর্থন করে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি দাবি করেন ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুকে অবলম্বন করেই তৈরি। এদিন সহ-অভিনেতা ওমির এই ভিডিয়ো নিয়েও বক্তব্য রাখেন আমির। তিনি বলেন, চতুরের (ওমি বৈদ্য) বলা কথাটা তথ্যগতভাবে সঠিক নয়। তার সাথে এটাও বলেন যে, সোনম ওয়াংচুকের কাজের মূল্যায়নের জন্য সিনেমার চরিত্রের সাথে তাকে যোগ করার কোন প্রয়োজন নেই, তিনি নিজগুনেই সম্মানের দাবি রাখেন। 

    আরও পড়ুনঃ কমবে EMI-র বোঝা, রেল কর্মীদের ঘর কেনা-বানানোর জন্য ঋণের নয়া সুদের হার ঘোষণা

    জানিয়ে রাখি, গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ নিট ইউজি প্রশ্নফাঁস কেলেঙ্কারির পরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে প্রতিবাদ শুরু করে। তার দিন সাতেক পর একই দাবিতে অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। প্রথমদিকে সাধারণ মানুষের তেমন উৎসাহ দেখা না গেলেও, গত কয়েকদিন তার শারীরিক অবস্থার অবনতির খবর ছড়াতে শুরু করে। বক্তব্যের শেষে আমির খানও অন্যান্য বিশিষ্টজনের মতো তাঁকে তার স্বাস্থ্যের কথা ভেবে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। 

    Click here to Read More
    Previous Article
    এখনও মেলেনি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? বড় পদক্ষেপ নিল প্রশাসন
    Next Article
    ‘এই ১ মাসের মধ্যে…’! সই জাল কাণ্ডে অভিষেককে নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment