Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    সকাল সকাল শেয়ার বাজারে সবুজ ঝড়, মিনিটে ১০ কোটি আয় বিনিয়োগকারীদের

    1 month ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হতেই খুলে গেল হরমুজ প্রণালীর (Strait of Hormuz) দ্বার। সেই ঘোষণা করেছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরেই কার্যত রকেটের গতিতে ঊর্ধ্বমুখী হল শেয়ার বাজার (Stock Market)। সোমবার সপ্তাহের শুরুতেই, 1200 পয়েন্টেরও বেশি বাড়ল সেনসেক্স। এর ফলে 76,821 পয়েন্টে গিয়ে দাঁড়াল সেনসেক্স। অন্যদিকে নিফটি পৌঁছল 24,000 এর কাছে। সবমিলিয়ে, হরমুজ খুলে যাওয়ার খবরে একেবারে সবুজ ঝড় উঠল ভারতীয় শেয়ার বাজারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, শেয়ারবাজার গতি পেতেই 60 মিনিটেরও কম সময়ে 10 কোটি টাকা লাভ হল বিনিয়োগকারীদের।

    মার্কিন প্রেসিডেন্টের ঘোষনাতেই মাথা তুলল শেয়ার বাজার

    গত শুক্রবার শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত 75,527.95 এ বন্ধ হয়েছিল সেনসেক্স। অন্যদিকে নিফটি ফিফটি 461 পয়েন্ট বৃদ্ধি পায়। অনেকেই আশা করছিলেন, আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি হয়ে গেলে সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিন থেকেই সবুজ ঝড় উঠতে পারে ভারতীয় শেয়ার বাজারে। শেষ পর্যন্ত সেটাই হল। আমেরিকা এবং ইরানের মধ্যেকার বহু অপেক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরই সেই খবর জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই গতি পায় এশিয়ার শেয়ার বাজার।

    বলাই বাহুল্য এদিন আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাম্পের এমন ঘোষণার পরপরই দাম কমেছে অপরিশোধিত তেলের। এদিন ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তির খবর প্রকাশ্যে আসতেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 3 শতাংশেরও বেশি কমে ব্যারেল প্রতি 84 ডলারের নেমে আসে।

    অবশ্যই পড়ুন: এবার বন্দে ভারতে করে দিঘা! মেদিনীপুরে রেল প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    প্রসঙ্গত, আমেরিকা এবং ইরানের মধ্যকার চুক্তির খবর প্রকাশ্যে আসার পর ভারতীয় শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হওয়ার সাথে সাথে আইটি থেকে শুরু করে অটো সহ বেশ কিছু সেক্টর লাভের মুখ দেখেছে। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, হরমুজ প্রণালী খুলে যাওয়ার খবরের পাশাপাশি ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের বৃহত্তম IPO লঞ্চের কারনেও প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে!

    Click here to Read More
    Previous Article
    হাওড়ায় প্রধান কার্যালয়, বাংলাতেই NCPI দলের শিকড়, জেনে নিন ঠিকানা
    Next Article
    রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, আবেদন করে থাকলে জানুন

    Related Business Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment