Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    শেয়ার বাজার থেকে অল্প সময়ে মোটা টাকা আয় করতে চান তো? রইল ২ সেরা স্টক

    1 month ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: অল্প সময়ে শেয়ার বাজার (Stock Market) থেকে মোটা টাকা আয়ের কথা ভাবছেন? তাহলে আপনার দুশ্চিন্তা দূর করবে দুটি স্টক। সম্প্রতি শেয়ার বাজার গতি পেতেই চয়েস ইকুইটি ব্রোকিং-এর ভাইস প্রেসিডেন্ট (টেকনিক্যাল রিসার্চ) শচীন গুপ্তা কিছু স্টক বেছে নিয়েছেন। সেই তালিকা থেকে সবচেয়ে সেরা দুটি স্টক নিয়ে আজকের আলোচনা। বিশেষজ্ঞ শচীন গুপ্ত জানাচ্ছেন, এই স্টক দুটি অল্প সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিতে পারে! চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন দুই স্টকে বিনিয়োগ করে মালামাল হওয়া যাবে!

    অল্প সময়ে কোটিপতি হতে চাইলে বিকল্প এই 2 স্টক!

    চয়েস ইকুইটি ব্রোকিং এর ভাইস প্রেসিডেন্ট মূলত তিনটি স্টককে বিনিয়োগের জন্য সেরা বলে মনে করছেন। সেই তালিকায় রয়েছে ইপিএল এবং শ্রীরাম ফাইন্যান্স। তাঁর দাবি, ভবিষ্যতে শেয়ার বাজারের অনিশ্চয়তার মধ্যেও এই দুই স্টক বিনিয়োগকারীদের বড় ধরনের রিটার্ন দিতে পারে। সবচেয়ে বড় কথা, একেবারে অল্প সময়ে বিনিয়োগকারীদের পকেট টাকায় ভরে দেওয়ার ক্ষমতা রাখে এই স্টক দুটি।

    ইপিএল

    এর আগে গত শুক্রবার ইপিএল এর শেয়ারের দাম সাড়ে তিন শতাংশ বেড়ে 224 টাকা 80 পয়সায় বন্ধ হয়েছিল। সেখান থেকে আজ অর্থাৎ সোমবার শেয়ারবাজার উর্ধ্বমুখী হওয়ার পরই শেষবারের মতো ওই শেয়ারের দাম গিয়ে দাঁড়িয়েছে 226 টাকা 10 পয়সায়। বিশেষজ্ঞরা বলছেন, খুব শীঘ্রই এই স্টক বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাতে পারে।

    শ্রীরাম ফাইন্যান্স

    আজকের দিনে দাঁড়িয়ে শ্রীরাম ফাইন্যান্সের একটি শেয়ারের দাম 998 টাকা 95 পয়সা। কয়েকজন শেয়ার বাজার বিশেষজ্ঞ বলছেন, ভবিষ্যতে এই শেয়ারের দাম 1200 টাকা ছাড়িয়ে যেতে পারে। সেটাও অল্প সময়ের মধ্যেই। চয়েস ইকুইটি ব্রেকিং এর সহ-সভাপতি এই শেয়ারটিতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন।

    অবশ্যই পড়ুন: খাবার টেবিলে এসব রাখলে পরিবারে ধেয়ে আসে দুর্ভাগ্য! জেনে নিন বিস্তারিত

    উল্লেখ্য, আজ অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথম দিন ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেই ঊর্ধ্বমুখী হয় এশিয়ার বাজার। বিশেষ করে ভারতীয় শেয়ার বাজারে ওঠে সবুজ ঝড়। তাতে করে 1200 পয়েন্টেরও বেশি বেড়েছিল সেনসেক্স। একইভাবে লাফিযয়েছে নিফটিও।

    ( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
    Click here to Read More
    Previous Article
    'ঘুমন্ত বাঘও-বাঘ হয়' পদ পেতেই গর্জে উঠলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি Priyanka Adhikari | TMCP
    Next Article
    বিক্ষোভ দেখাতে গিয়ে চরম হেনস্থা! ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎকে কিল-চড়, ভাইরাল ভিডিও

    Related Business Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment