Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    শালিমার, হাওড়া-পুরী সহ একাধিক রুটের ১০টি ট্রেনের কোচ বাড়াল রেল, দেখুন তালিকা

    3 weeks ago

    সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। সামনেই রয়েছে একগুচ্ছ উৎসব। এহেন অবস্থায় রেলের তরফে বেশ কিছু ট্রেনের কোচ (Train Coach) সংখ্যা বৃদ্ধি করা হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। শালিমার, হাওড়া-পুরী, হাতিয়া-দুর্গ সহ ১০টি ট্রেনের কোচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের (Indian Railways) তরফে বলে খবর। অর্থাৎ আর ট্রেনের টিকিট না পেয়ে হাহাকার করার দিন শেষ। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

    একাধিক ট্রেনের কোচ সংখ্যা বাড়াল রেল

    উৎসবের মরসুমে মূলত ট্রেনে যাত্রীদের ক্রমবর্ধমান ভিড়ের পরিপ্রেক্ষিতে, রেল চক্রধরপুর বিভাগের মধ্য দিয়ে চলাচলকারী ১০টি এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার ঘোষণা করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে ১৮০৩০ নম্বর শালিমার-এলটিটি কুরলা এবং রাউরকেল্লা-জগদলপুর ট্রেনও রয়েছে। শালিমার-কুরলা এক্সপ্রেসে ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এবং ২১ আগস্ট একটি করে এলডব্লিউএসিসিএন (LWACCN) কোচ যুক্ত হবে। রাউরকেলা-জগদলপুর ইন্টারসিটি এক্সপ্রেসে ২০ আগস্ট একটি এলডব্লিউএসিসিএন (LWACCN) কোচ যুক্ত হবে।

    উপকৃত হবেন যাত্রীরা

    রেল সূত্রে খবর, আগামী দিনে দক্ষিণ পূর্ব রেলওয়েতে চলাচলকারী হাওড়া-পুরি এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, শালিমার-পুরি এক্সপ্রেস, শালিমার-চাল্লাপল্লী এক্সপ্রেস, সাঁতরাগাছি-ইয়েলাহাঙ্কা এসি এক্সপ্রেস, রাঁচি-গোড্ডা এক্সপ্রেস এবং হাতিয়া-দুর্গ এক্সপ্রেসে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। রেলের এহেন সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই যাত্রীরা লাভবান হবেন সেটা বলাই বাহুল্য।

    আরও পড়ুনঃ মোবাইল থেকেই নর্মাল LPG কানেকশনকে করুন উজ্বলা যোজনায় ট্রান্সফার, জানুন পদ্ধতি

    রেলের মতে, উৎসবের আবহে ট্রেনে ওয়েটিং লিস্টের তালিকা অনেকটাই দীর্ঘ হয়ে যায়। ঘুরতে গিয়ে বা বাড়ি ফিরতে গিয়ে যদি ট্রেনের টিকিট কনফার্ম না হয় তাহলে দুঃখের শেষ থাকে না। যদিও এখন সেসব চিন্তার দিন শেষ। কারণ ১০টি গুরুত্বপূর্ণ ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার ফলে ট্রেনের টিকিটও মিলবে সহজে আর যাত্রাও হবে সুগম।

    Click here to Read More
    Previous Article
    কলকাতার বদলে সুন্দরবনে প্রথম পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী, বিশেষ ভাবনা সরকারের
    Next Article
    এনআরএস হাসপাতালে নরসের নার্সের রহস্য মৃত্যু! কোন পথে তদন্ত? জানালেন স্বাস্থ্যমন্ত্রী

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment