Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    রেডি রাখুন ছাতা, তাপপ্রবাহের মধ্যেই ২-৩ ঘণ্টায় ৫ জেলায় তেড়ে ঝড়, বৃষ্টি! আবহাওয়ার খবর

    1 month ago

    সহেলি মিত্র, কলকাতাঃ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে চড়া রোদ, চলছে তাপপ্রবাহ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা (Weather Update)। উত্তরবঙ্গে একটানা ঝড় বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের সিংহভাগ জায়গাই শুকনো। সকলেই একটু ঝড় বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন। দুর্যোগ কি হবে? আজ কি আবহাওয়ার বদল হবে? উত্তর হল হ্যাঁ। আজ রবিবাসরীয় দুপুর বা বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? চলুন জেনে নেবেন।

    বিকেলে ফের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির ভ্রূকুটি

    আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আজ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান জেলায়। উল্লেখিত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। আকাশ আরও মেঘলা থাকতে পারে কলকাতা শহরের। যদিও তীব্র গরমের তাণ্ডব আগামী বেশ কিছুদিন বাংলায় চলবে।

    আরও পড়ুনঃ গরমে ভিড় থেকে মুক্তি, হাওড়া-শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেনের ঘোষণা রেলের

    সোমবারের কথা বললে, এদিন থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে যাও বা একটি বৃষ্টি হচ্ছিল, তাও কমে যাবে। এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশে। মঙ্গল ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। সবথেকে ভয়ঙ্কর বিষয় হল, সোমবারের মধ্যে কলকাতার সর্বোচ্চ পারদ ৩৬ ডিগ্রি এবং পশ্চিমের জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। ফিল লাইক মনে হতে পারে ৪৩ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। দু-এক জায়গায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে আবহাওয়ার কথা কেউ বলতে পারে না। যে কোনও সময়ে বদলে যেতে পারে। কারণ একটি নিম্নচাপ ঘনাচ্ছে বলে খবর। যদিও সেটির দাপট কতটা থাকবে, আদৌ হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আজ রবিবার থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। এবং নিচের দিকের মালদহ-সহ তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। ইতিমধ্যে শনিবারের ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে বালুরঘাট থেকে শুরু করে বেশ কিছু জায়গা।

    Click here to Read More
    Previous Article
    ইডেনে কেকেআরের দাপট নেই, রাজস্থানের উত্থানে সমর্থক ঝুঁকছে অন্যদিকে
    Next Article
    অভয়াকে ‘মৃত’ ঘোষণা করা আরজি করের ডাক্তারের নাবালিকা ভাগ্নি নিখোঁজ, ঘনাচ্ছে রহস্য

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment