Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    রাতারাতি নায়ক বদল, চার মাসেই গল্প পালটে যাবে সিরিয়ালের?

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : ‘শুধু তোমারি জন্য’ সিরিয়াল (Serial) নিয়ে এল বড় আপডেট। স্টার জলসার এই সিরিয়ালে সদ্য এসেছে বড়সড় বদল। নায়ক শুভ্রজিৎ সাহা ছেড়ে দিয়েছেন ধারাবাহিক। পায়ে চোট লাগার ফলেই বাধ্য হয়ে তাঁকে সিরিয়াল ছাড়তে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁর জায়গায় কে আসছেন নতুন নায়ক হয়ে?

    নতুন নায়কের খোঁজ শুরু এই সিরিয়ালের (Serial) জন্য

    টেলিপাড়া সূত্রে খবর, নতুন নায়কের খোঁজ করা শুরু হয়ে গিয়েছে সিরিয়ালের জন্য। নায়ক ছাড়া বেশিদিন তো একটি মেগা সিরিয়ালের শুটিং চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই নতুন মুখ খোঁজার পর্ব শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, মঙ্গলবার রাতে অভিনেতা সায়ন বসুর লুকসেট হয়েছে। যদিও এখনও তাঁকে চূড়ান্ত করা হয়নি বলেই খবর। আজ বুধবার আরও কিছু লুকসেট হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই নতুন নায়ক চূড়ান্ত হয়ে যাবে বলে খবর।

    New hero to enter in this serial

    সিরিয়াল ছাড়েন অভিনেতা: মে মাসে শুটিং সেটে পড়ে গিয়ে চোট পান শুভ্রজিৎ। ‘টর্ন লিগামেন্ট’ নিয়েই গত কয়েক সপ্তাহ ধরে হুইলচেয়ারে বসে শুটিং চালাচ্ছিলেন শুভ্রজিৎ। সবটাই সিরিয়ালের স্বার্থে। কিন্তু পরবর্তীতে এমআরআই রিপোর্টে ধরা পড়ে, তাঁর পায়ের জটিলতা আরও বেড়েছে। পায়ে প্লাস্টারও করতে হয়। তাই বাধ্য হয়েই সিরিয়াল (Serial) থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শুভ্রজিৎ।

    আরও পড়ুন : জামাইদের পাতে তুলে দিন মরশুমের প্রথম ইলিশ, কত করে চলছে বাজারদর?

    হঠাৎ সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত: সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে সবটাই জানিয়েছেন শুভ্রজিৎ। তিনি লিখেছেন, ‘পা আর সঙ্গ দিচ্ছে না’। তাঁর পোস্ট থেকেই জানা যায়, সিরিয়ালের (Serial) প্রথম প্রোমোর মাত্র ৩ দিন আগে তাঁর কপাল ফেটে যায়। কপালে স্টিচ নিয়েই লাইফ জ্যাকেট ছাড়া সমুদ্রে জেট স্কিইং করার শট দিয়েছিলেন তিনি।

    আরও পড়ুন : আগামীকাল পর্যন্ত রয়েছে সময়, আপনার ব্লকে কোথায় হচ্ছে জনকল্যাণ শিবির দেখে নিন এক ক্লিকে

    পায়ে প্লাস্টার পড়ার পড়েও হুইলচেয়ারে বসে দিনরাত শুটিং করেছেন শুভ্রজিৎ। এতে হাত ও কোমরে প্রচণ্ড যন্ত্রণা হওয়ায় প্রোডাকশনের কাছে ১০ ঘন্টা শুটিং করার অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু সিরিয়ালের নায়ককে ছাড়া তো শুটিং করা সম্ভব নয়। তাই সবদিক বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছেন শুভ্রজিৎ। এবার নতুন কোন নায়ককে নিয়ে গল্প এগোয় সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল টাকা, দেখুন আজকের রেট
    Next Article
    “২০২০ সালে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল কল্যাণ ব্যানার্জী”- বিস্ফোরক অভিযোগ কবীর শঙ্কর বোসের

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment