Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    পারেননি ধোনি-রোহিতরা, অস্ট্রেলিয়াকে লজ্জায় ফেলে সেই কাজ করলেন বাংলাদেশের হাসান

    3 weeks ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বুকে লাল বলের ক্রিকেটে ঝড় তুলেছে বাংলাদেশ (Bangladesh)! বিশেষ করে আজিভূমিতে ওপেনার হিসেবে আজ পর্যন্ত যা মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, রোহিত শর্মারা করে দেখাতে পারেননি সেটাই করে দেখিয়েছেন বাংলাদেশের 25 বছর বয়সী ক্রিকেটার তানজিদ হাসান (Tanzid Hasan)। প্রথম টেস্টে ব্যাট হাতে অজি বোলারদের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি করেন তিনি। আর সেই সূত্রেই ওপার বাংলার প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়াকে লজ্জায় ফেলার সাথে সাথে নতুন নজির গড়েছেন হাসান।

    বাংলাদেশের হয়ে বড় কাণ্ড ঘটালেন হাসান

    অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে নতুন বলে ব্যাটিং করাটা মোটেও মুখের কথা নয়। বিশেষ করে বাউন্সি পিচে খেলতে গিয়ে বারবার ব্যর্থ হন প্লেয়াররা। তার ওপর ওপেনিং করতে নেমে সেঞ্চুরি করাটা তো আরও কঠিন কাজ। এতদিন পর্যন্ত অস্ট্রেলিয়ায় টেস্টে 9 জন ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পেরেছিলেন। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন বাংলাদেশের দাপুটে ওপেনার তানজিদ।

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একেবারে ঝড় তুললেন ওপার বাংলার ক্রিকেটার। এদিন একার হাতে 101 রানের দুরন্ত ইনিংস খেলেন হাসান। আর সেই সূত্র ধরেই অস্ট্রেলিয়ার কঠিন পিচে বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে নতুন নজির গড়েছেন তিনি। 8টি চার এবং একটি ছয় সহযোগে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে যেকোনও ফরম্যাটে 100 করা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি।

    অবশ্যই পড়ুন: ক্রিকেটের উন্নতির স্বার্থে লক্ষ্মণকে গম্ভীরের থেকেও বড় দায়িত্ব দিচ্ছে BCCI!

    বলে রাখা প্রয়োজন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি করতে পারেননি বহু তাবড় তাবড় ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে শুভমন গিল, রোহিত শর্মা এমনকি টিম ইন্ডিয়ার বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরও। এছাড়াও একাধিক বিদেশী প্লেয়ার ক্রিকেটে দাপট দেখালেও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করতে পারেননি। এবার সেই সব প্লেয়ারকে পিছনে ফেলে ইতিহাস রচনা করলেন হাসান।

    Click here to Read More
    Previous Article
    বিজেপি সরকারের আমলে প্রথম চলচ্চিত্র উৎসব, KIFF-এর দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
    Next Article
    প্রায় ৬০০ টাকা দাম বৃদ্ধি, এবার কাঁদাবে পেঁয়াজ! কত করে বিক্রি হচ্ছে এখন?

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment