Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    নন্দনের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ আয়োজন

    3 weeks ago

    কলকাতা: ফুটবল বিশ্বকাপের ফাইনালের উন্মাদনা এবার কলকাতার রাস্তায়। বাড়ির টিভি বা মোবাইলের পর্দা ছাপিয়ে এবার শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ‘নন্দন’-এর বিশাল পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচ। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রথম নন্দনে এমন অভূতপূর্ব আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।

    নবান্ন সূত্রে খবর, এই বিশেষ প্রদর্শনীকে ঘিরে প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্রীড়া দফতর ও তথ্য-সংস্কৃতি দফতর যৌথভাবে এই পরিকল্পনা রূপায়ণ করছে। শুক্রবারও এই উচ্চপর্যায়ের প্রস্তুতি নিয়ে নবান্নে দীর্ঘ বৈঠক হয়েছে। সরকারি ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে নন্দনের প্রযুক্তিগত দিকগুলি খতিয়ে দেখেছেন। সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, ফাইনাল ম্যাচের এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর সঙ্গে রাজ্যের একাধিক মন্ত্রী, প্রশাসনিক শীর্ষকর্তা, ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনেরাও হাজির থাকতে পারেন বলে খবর।

    পশ্চিমবঙ্গের ইতিহাসে সরকারি উদ্যোগে এভাবে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখানোর নজির আগে নেই। চলচ্চিত্র উৎসবের সময় নন্দন-রবীন্দ্রসদন চত্বরে রাতভর সিনেমা প্রদর্শনের রেওয়াজ থাকলেও, বিশ্বকাপের মতো বিশ্বক্রীড়া ইভেন্টের জন্য এমন আয়োজন এই প্রথম। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। নন্দনের মতো জায়গায় এই সরকারি উদ্যোগে ফাইনাল দেখার সুযোগ পাওয়ায় শহরবাসী এখন ম্যাচ শুরুর প্রহর গুনছেন।

    জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

    বিকট জোরে বিস্ফোরণ! ব্যাপক চাঞ্চল্য রাজারহাটে

    Click here to Read More
    Previous Article
    রাজৌরিতে অনুপ্রবেশের চেষ্টা! ভারতীয় সেনার গুলি বর্ষণে পালাল পাক জঙ্গিরা
    Next Article
    তিনবারের মতো এবারেও দারুণ মিল, এই কারণেই ২০২৬ বিশ্বকাপও জিতবে আর্জেন্টিনা!

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment