Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    নজরকাড়া কালার, ডিজাইন ও প্রসেসর! iPhone 18 Pro নিয়ে গরম খবর

    1 month ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের দুনিয়ায় প্রতিবছরই নতুন নতুন বেঞ্চমার্ক তৈরি করে গ্রাহকদের চমক দেয় অ্যাপল। 2024 সালে iPhone 16 Pro এর ডেজার্ট টাইটানিয়াম এবং 2025 সালে iPhone 17 Pro এর কসমিক অরেঞ্জ রঙের আকাশছোঁয়া সাফল্যের পর এবার বিরাট চমক আসতে চলেছে 2026-এ। হ্যাঁ, আসন্ন iPhone 18 Pro নিয়ে বিরাট ইঙ্গিত দিল অ্যাপল।

    রঙে নজরকাড়া

    শোনা যাচ্ছে, অ্যাপল তাদের iPhone 18 Pro মডেলের জন্য এবার একটি গাঢ় লাল বা ডিপ রেড রঙের পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে। আর অ্যাপল প্রেমীদের কাছে এই বিশেষ শেড হতে পারে জনপ্রিয় অপশন। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও রকম নিশ্চয়তা দেয়নি অ্যাপেল।

    ডিজাইন এবং ডিসপ্লে

    ডিজাইনের দিক থেকে অ্যাপল খুব বড় কোনও পরিবর্তন আনবে না বলেই মনে করছে বিশেষজ্ঞরা। তবে iPhone 18 Pro সিরিজে সিগনেচার ফ্ল্যাট-এজ ডিজাইন এবং পেছনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর ডিসপ্লের মাপও আগের মতোই থাকবে। iPhone 18 Pro এ থাকতে পারে 6.3 ইঞ্চির একটি স্ক্রিন এবং iPhone 18 Pro Max মডেলে 6.9 ইঞ্চির একটি বিশাল স্ক্রিন।

    পারফরমেন্স এবং ব্যাটারি

    iPhone 18 Pro এর সবথেকে বড় চমক হতে পারে এবার প্রসেসর। জানা যাচ্ছে, এতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের A20 চিপসেট ব্যবহার করা হতে পারে। আর এটি অত্যাধুনিক 2 ন্যানোমিটার প্রসেসে তৈরি। এর ফলে ফোনের গতি যেমন বাড়বে, ঠিক তেমনই ব্যাটারি খরচ অনেকটাই কমে আসবে। আর বিশেষ করে Pro Max মডেলে আরও শক্তিশালী ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: ডিলিমিটেশন বিল ২০২৬ আদতে কী? সাধারণ মানুষের উপর এর কী প্রভাব পড়বে?

    ফোল্ডেবেল আইফোন নিয়েও জল্পনা

    প্রসঙ্গত, এবার সবথেকে আকর্ষণীয় খবর এই যে, অ্যাপল সম্ভবত এই সিরিজের সাথেই তাদের প্রথম ফোল্ডেবল iPhone বাজারে আনতে পারে। আর এই ফোল্ডেবল ফোনটি সিলভার, হোয়াইট এবং একটি বিশেষ ইন্ডিগো শেডে পাওয়া যেতে পারে বলেই দাবি করা হচ্ছে। বেশ কিছু বিশেষজ্ঞদের অনুমান, 2026 সালের সেপ্টেম্বর মাসেই iPhone 18 Pro বা Pro Max মডেলদুটির পর্দা উন্মোচন হতে পারে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও রকম তথ্য দেয়নি অ্যাপল।

    Click here to Read More
    Previous Article
    পরপর দুই গোল্ডেন গ্লাভস, স্বপ্ন-সংগ্রামে উজ্জ্বল মোহনবাগানের প্রিয়াংশ দুবে
    Next Article
    নির্বাচনের আবহে কলকাতা পুরসভার লক্ষ্মী লাভ ! আয় হল ২০০০ কোটির বেশি

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment