Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    মহাশূন্যে ইতিহাস ভারতের, সরকারি সাহায্য ছাড়াই মহাকাশে উপগ্রহ স্থাপনে সফল বিক্রম-১

    3 weeks ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট সাফল্য ভারতের (India)। শনিবার, সকাল সকাল অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের প্রথম লঞ্চ প্যাড থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে তৈরি দেশের প্রথম রকেট বিক্রম-1 (Vikram-1)। হায়দরাবাদ ভিত্তিক মহাকাশ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেসের উদ্যোগে দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম 1 অবশেষে সফলভাবে মহাকাশে পৌঁছেছে। আর সেই সূত্র ধরেই, মহাকাশ বিজ্ঞানে এক নতুন যুগে প্রবেশ করেছে ভারত।

    সরকারি সাহায্য ছাড়াই মহাকাশে বিক্রম 1

    কথামতো, শনিবার নির্ধারিত সময় সকাল সাড়ে 11 টায় অন্ধ্রপ্রদেশের নির্দিষ্ট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেয় স্কাইরুটের রকেট বিক্রম 1। এদিন, রকেটটিকে লঞ্চ করার আগে এবং পরে সমস্ত ধাপ পর্যবেক্ষণ করেছেন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র বিজ্ঞানীরা। পরবর্তীতে, মিশন আগমনের অধীনে রকেটটি একেবারে সফলভাবে মহাকাশে পৌঁছে উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথ স্থাপন করা গিয়েছে।

    বলাই বাহুল্য, দেশের প্রথম বেসরকারি রকেটের এই সাফল্য শুধুমাত্র হায়দরাবাদের সংস্থা স্কাইরুটের জন্য বড় সাফল্য নয় বরং গোটা দেশের বেসরকারি মহাকাশ শিল্পের জন্য এক বিরাট পাওনা। 2020 সালে ভারতে মহাকাশ ক্ষেত্রে বড় ধরনের সংস্কার এনেছিল সরকার। আর তারপর থেকেই বিভিন্ন বেসরকারি সংস্থা অনুমতি পাওয়ার পর নিজস্ব উদ্যোগে রকেট, উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি শুরু করে দিয়েছিল। সব মিলিয়ে বলাই, দেশের প্রথম বেসরকারি রকেট বা উপগ্রহ নিজস্ব লক্ষ্যে সফল হওয়ায় এবার ভারতীয় বেসরকারি মহাকাশ খাতে জোয়ার আসবে!

    অবশ্যই পড়ুন: তিনবারের মতো এবারেও দারুণ মিল, এই কারণেই ২০২৬ বিশ্বকাপও জিতবে আর্জেন্টিনা!

    প্রসঙ্গত, অনেকেই হয়তো জানেন না, এর আগে 2022 সালেও মহাকাশে বিক্রম এস নামক একটি সাব অরবিটাল রকেট উৎক্ষেপণ করেছিল ভারতীয় সংস্থা স্কাইরুট। সেই মিশনে অবশ্য মহাকাশে কোনও উপগ্রহ পাঠায়নি তারা। তবে দীর্ঘ চার বছর অপেক্ষা করার পর এবার বিক্রম 1 নামক রকেটটিকে মহাকাশে পাঠিয়ে ছোট্ট উপগ্রহকে পৃথিবী থেকে অন্তত 450 কিলোমিটার উচ্চতার লো আর্থ বিটে কৌণিকভাবে স্থাপন করা হয়েছে। আশা করা যাচ্ছে, এরপর থেকে রকেটটিকে নিয়মিত বাণিজ্যিক উৎক্ষেপণের জন্য তৈরি করা যাবে।

    Click here to Read More
    Previous Article
    কাগজের নোট অতীত? ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক
    Next Article
    উৎকণ্ঠার অবসান ঘটিয়ে প্রায় ৪৮ ঘণ্টা পর বাড়ি ফিরলেন রাইফেল শুটার দময়ন্তী! কোথায় ছিলেন তিনি?

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment