Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে মেলোডি চকোলেট উপহার দিলেন মোদী! মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

    4 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: ইতালি সফরে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে (Giorgia Meloni) মেলোডি চকলেট উপহার দিলেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই জর্জিয়া মেলোনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন। ইতালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী রাজধানী রোমে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। শুধু তাই নয়, মোদীর ইতালি সফরের একাধিক ছবিও সামনে এসেছে। তবে, এগুলির মধ্যে বিশেষ নজর কেড়েছে জর্জিয়া মেলোনিকে মেলোডি চকোলেট উপহার দেওয়ার ভিডিওটি।

    জর্জিয়া মেলোনিকে (Giorgia Meloni) মেলোডি চকোলেট উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী:

    জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ মে ইতালি সফরকালে সেখানকার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে পার্লে-র ‘মেলোডি’ চকোলেট টফির একটি প্যাকেট উপহার দেন। এই বিষয়টি সরাসরি ‘মেলোডি’ (মেলোনি + মোদী) নামক ভাইরাল ইন্টারনেট মিমটির প্রতি ইঙ্গিত করে। এই শব্দটি এই দুই বিশ্বনেতৃত্বের মধ্যে উষ্ণ বন্ধুত্ব ও সৌহার্দ্য তুলে ধরতে নেটাগরিকরা ব্যবহার করেছিলেন।

    উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী মোদী ভারতের বিখ্যাত ২ টি ভিন্ন স্বাদের ক্যান্ডি পার্লে মেলোডির একটি স্ট্যান্ডার্ড প্যাক উপহার দিয়েছেন। এই ক্যান্ডিটির স্বতন্ত্র বৈশিষ্ট্য হল এর বাইরের শক্ত ক্যারামেল এবং ভেতরে পুরু চকোলেটের পুর। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এই চকোলেট প্রাপ্তির একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘উপহারটির জন্য ধন্যবাদ।’

    আরও পড়ুন: কলকাতা ময়দানে নতুন সফর শুরু ব্যারেটোর! হলেন এই দলের কোচ, আবেগাপ্লুত হয়ে দিলেন বিশেষ বার্তা

    এদিকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ইতালি সফরের কিছু মুহূর্ত শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ‘রোমে পৌঁছে আমার প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছিল। যার পরে আমরা বিখ্যাত কলোসিয়াম পরিদর্শন করি। আমরা বিভিন্ন বিষয়ে আমাদের মতামত বিনিময় করেছি। আমি আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি, যেখানে আমরা ভারত-ইতালি বন্ধুত্বকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে আমাদের আলোচনা অব্যাহত রাখব।’

    আরও পড়ুন: 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5,200mAh-এর ব্যাটারি! অত্যন্ত সস্তায় দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চ Motorola-র

    অন্য একটি পোস্টে মেলোনি ভারতীয় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে লিখেছেন, ‘রোমে স্বাগতম, বন্ধু!’ তিনিও ঐতিহাসিক কলোসিয়ামে তাঁদের ছবি শেয়ার করেছেন। জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী মোদীর এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ভারত ও ইতালির মধ্যে সম্পর্ক উন্নতির দিকে। দুই দেশ ‘যৌথ কৌশলগত কর্ম পরিকল্পনা ২০২৫-২০২৯’ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করছে। যেখানে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সহযোগিতার রূপরেখা দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে বাণিজ্য (যা ২০২৫ সালে ১৬.৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে) এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (যা ২০০০ সালের এপ্রিল থেকে ২০২৫-এর সেপ্টেম্বরের মধ্যে ৩.৬৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে)। এছাড়াও, প্রতিরক্ষা থেকে শুরু করে পরিবেশবান্ধব জ্বালানি, জনগণের মধ্যে আদান-প্রদান, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তিও এই ব্যাপক অংশীদারিত্ব কাঠামোর অংশ।

    Click here to Read More
    Previous Article
    কারও ১৬ কারও ২৭ লক্ষ! এসএসসি নিয়োগ দুর্নীতিতে ১২% সুদ সহ ‘দাগি’দের কাদের কত ফেরাতে হবে?
    Next Article
    গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী ‘ননী’, আজ বারাসাত আদালতে পেশ

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment