Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ইরানকে সমর্থন করে বাহরাইন পুলিশের দাওয়াই খেল বাংলাদেশি নাগরিক

    1 month ago

    bahrain-arrests-bangladeshi-pakistanis-supporting-iran

    বাহরাইন: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে বাহরাইন সরকারের কড়া পদক্ষেপ সবার নজর কেড়েছে। (Bangladesh national)বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের অ্যান্টি-সাইবার ক্রাইম ডিরেক্টরেট সম্প্রতি ছয়জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে পাঁচজন পাকিস্তানি নাগরিক এবং একজন বাংলাদেশি। অভিযোগ, তারা ইরানের সাম্প্রতিক মিসাইল ও ড্রোন হামলার ভিডিও ফিল্ম করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, ইরানের প্রতি সমর্থন জানিয়েছেন এবং হামলাকে ‘গৌরবান্বিত’ করেছেন।

    বাহরাইনের পুলিশ মিডিয়া সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ও অভিযুক্তরা ইরানের ‘বিশ্বাসঘাতক আগ্রাসন’-এর প্রভাব দেখানো ভিডিও ফিল্ম করেছেন, প্রকাশ করেছেন এবং রিপোস্ট করেছেন। তারা ইরানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই ‘শত্রুতামূলক কাজ’-কে গৌরবান্বিত করেছেন, যা দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলার ক্ষতি করতে পারে। এই ছয়জনকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

    আরও দেখুনঃবায়ুসেনার বড় সম্পদ তেজস-MKII, উড্ডয়নের সময় ৬,০০০ থেকে ৮,০০০ ঘন্টা

    নাম প্রকাশিত হয়েছে পাকিস্তানিদের আফজাল খান, মোহাম্মদ মোয়াজ আকবর, আহমেদ মুমতাজ, আরসলান আলি সাজ্জাদ এবং আবদুল রহমান আবদুল সত্তার। বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর বা মোহামেদ ইসরাফেল মীর।এই গ্রেফতারের পটভূমিতে রয়েছে ইরান-ইসরায়েল-আমেরিকার যুদ্ধ। ইরান গাল্ফ দেশগুলোতে, বিশেষ করে বাহরাইনে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে, যা প্রতিশোধমূলক বলে দাবি করা হচ্ছে।

    বাহরাইন, যা সুন্নি-শাসিত এবং আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, ইরানের এই আগ্রাসনকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছে। দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় আগেই সতর্ক করেছিল যে, যারা ইরানের হামলার জন্য গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলে বা ভিডিও করে শেয়ার করবে, তারা আগ্রাসনের সহযোগী বলে গণ্য হবে এবং আইনানুসারে শাস্তি পাবে। এই গ্রেফতার সেই সতর্কতার বাস্তবায়ন।বাহরাইনে প্রচুর প্রবাসী শ্রমিক রয়েছে, বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশ থেকে।

    তারা নির্মাণ, সার্ভিস সেক্টরে কাজ করে দেশে রেমিট্যান্স পাঠান। কিন্তু এই ঘটনা দেখিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক মতামত প্রকাশ করলে বা কোনো পক্ষকে সমর্থন করলে কঠোর পরিণতি হতে পারে। বাহরাইন সরকারের দৃষ্টিতে এটা শুধু মতপ্রকাশ নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। অনেক বিশ্লেষক বলছেন, এই পদক্ষেপ বাহরাইনের ইরান-বিরোধী অবস্থানকে আরও শক্ত করে, এবং গাল্ফ দেশগুলোর মধ্যে ইরান-বিরোধী জোটকে মজবুত করে।

    Click here to Read More
    Previous Article
    ইট আপনারা ছুঁড়েছেন, আমরা আত্মরক্ষা করেছি শুধুমাত্র, আপনাদের সব কুমিরের কান্না : সজল ঘোষ
    Next Article
    “ICC-র থেকে কেউ বড় নয়”, বাংলাদেশের T20 বিশ্বকাপ বয়কট নিয়ে গর্জে উঠলেন জয় শাহ

    Related International Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment