Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    IPL-এর আগে বৈভবকে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার! দিলেন চাঞ্চল্যকর প্রতিক্রিয়া

    1 month ago

    বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ক্রিকেটের ময়দানে বারংবার নিজের দক্ষতা প্রদর্শন করেছেন মাত্র ১৪ বছর বয়সী খেলোয়াড় বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তিনি তাঁর দুরন্ত ব্যাটিংয়ের জন্য ক্রিকেট অনুরাগীদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। IPL-এর গত মরশুমে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক করেন। IPL ২০২৫-এ মাত্র ৭ টি ম্যাচ খেলে বৈভব নিজের পরিচিতি তৈরি করে ফেলেন। তিনি তাঁর প্রথম IPL মরশুমেই করেন অনবদ্য সেঞ্চুরি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, IPL ২০২৫-এ বৈভব ২০০-রও বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। শুধু তাই নয়, বৈভব চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে সম্পন্ন হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেন এবং ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে ১৭৫ রানের একটি শক্তিশালী ইনিংস খেলেন।

    বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) সতর্ক করলেন ভারতের এই প্রাক্তন খেলোয়াড়:

    এদিকে, IPL-এর আসন্ন মরশুমের আগে বৈভবের বিস্ফোরক ব্যাটিং সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। বৈভবের প্রশংসা করার সময়ে, উথাপ্পা তাঁকে একজন দুর্দান্ত খেলোয়াড় হিসাবে বর্ণনা করেছেন। তবে, তিনি এটাও বলেছেন যে, যদি বৈভব একই কৌশল নিয়ে খেলতে থাকেন সেক্ষেত্রে, ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হতে হতে পারে। জানিয়ে রাখি যে, রাজস্থান রয়্যালস IPL ২০২৬-এর জন্য বৈভবকে ধরে রেখেছে এবং আসন্ন মরশুমে তাঁকে আবারও একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে দেখা যাবে।

    This cricketer warned Vaibhav Suryavanshi ahead of IPL.

    রবিন উথাপ্পা বৈভব সম্পর্কে কী জানান: জিওস্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে রবিন উথাপ্পা বলেন, ‘আমি বৈভবকে খুব কাছ থেকে দেখেছি এবং সে একজন দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু, আপনি যদি তাকে ব্যাট করতে দেখেন, তাহলে দেখবেন অনেক কিছু তার ভাগ্যের ওপর নির্ভর করে।’

    আরও পড়ুন: শুরু IPL-এর কাউন্টডাউন! KKR-এর অধিনায়কত্ব ছাড়ছেন রাহানে? কী জানালেন তারকা খেলোয়াড়?

    উথাপ্পা আরও জানান, ‘যেহেতু সে ভাগ্যের ওপর নির্ভর করে, তাই শুধুমাত্র ভাগ্যের ওপর ভিত্তি করে শীর্ষ স্তরের ক্রিকেটে দীর্ঘকাল টিকে থাকা কঠিন। সবাই জানে বোলাররা কোথায় বল করবে এবং তোমার দুর্বলতা কী। অতএব, এই মরশুমে বৈভবের অনেক কিছু শেখার আছে। সে হয়তো রান করবে, কিন্তু গত বছরের ফর্ম ধরে রাখা কঠিন হবে।’

    আরও পড়ুন: নিরাপদে হরমুজ পেরিয়ে ভারতে আসছে শিবালিক-নন্দা দেবী! কত LPG বহন করছে এই দুই ট্যাঙ্কার?

    বৈভব গত মরশুমে ২৫২ রান করেছিলেন: জানিয়ে রাখি যে, বৈভব সূর্যবংশী গত IPL-এ প্রতিটি ম্যাচে খেলার সুযোগ পাননি। তিনি মাত্র ৭ টি ম্যাচ খেলেছিলেন। তবে, তাঁর সাম্প্রতিক ফর্ম দেখে আশা অনুমান হচ্ছে যে বৈভব ২০২৬ সালের IPL-এ প্রতিটি ম্যাচে খেলার সুযোগ পাবেন। IPL ২০২৫-এ বৈভব সঞ্জু স্যামসনের নেতৃত্বে খেলেছিলেন। কিন্তু, এবার তিনি রিয়ান পরাগের নেতৃত্বে খেলবেন। গত IPL মরশুমে বৈভব ২৫২ রান করেছিলেন। এমতাবস্থায়, নতুন মরশুমে তাঁর পারফরম্যান্স কেমন হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।

    Click here to Read More
    Previous Article
    ট্রেনের টিকিট থেকে শুরু করে খাওয়ার, সবই পাবেন বিনামূল্যে! বড় উদ্যোগ রেলের
    Next Article
    WestBengalElection || বোরখা পরে আর ভোট দেওয়া যাবে না ! | ElectionCommission | VotingRules

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment