Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    হু হু করে কমল নম্বর, তলানিতে ‘বিদ্যা ব্যানার্জী’, পরশুরাম না পরিণীতা কে রয়েছে শীর্ষে?

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেট শেষ হয়ে গিয়েছে। আবার সিরিয়ালের দিকে মুখ ঘোরাতে শুরু করেছেন দর্শকরা। কিন্তু এখনও টিআরপিতে (TRP) তেমন উত্থান দেখা যায়নি। এই সপ্তাহে দুই চ্যানেলের সিরিয়ালের মধ্যেই চলেছে জোর টক্কর। প্রথম স্থানে রয়েছে ‘পরিণীতা’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.০।

    টিআরপি (TRP) তালিকায় কে কোন স্থানে?

    দ্বিতীয় স্থানও দখলে রেখেছে জি বাংলা। দু নম্বরে জায়গা পেয়েছে এই চ্যানেলের ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিক। এই সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৫.৯। এরপরেই ৫.৫ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘পরশুরাম’। একসময়ের টপার সিরিয়ালটি এখন নেমে গিয়েছে কয়েক ধাপ নীচে।

    This week bengali serial trp list is out

    দুই চ্যানেলের জোর টক্কর: চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’। ৫.৪ নম্বর (TRP) নিয়ে এখনও প্রথম পাঁচেই নিজের জায়গা ধরে রেখেছে জলসার অন্যতম জনপ্রিয় এই সিরিয়াল। পাঁচে জায়গা পেয়েছে ‘ও মোর দরদিয়া’। সিরিয়ালটির প্রাপ্ত নম্বর ৫.৩।

    নম্বর কমল সিরিয়ালের: একসময়ের জনপ্রিয় সিরিয়াল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ নেমে গিয়েছে ষষ্ঠ স্থানে। ৫.১ নম্বর তুলেছে এই সিরিয়ালটি। বাকিরা কে কোথায় রয়েছে?

    আরও পড়ুন : ধর্মঘটে ‘নো লিভ’, শিক্ষকদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক করে জারি বিজ্ঞপ্তি

    বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

    প্রথম- পরিণীতা (৬.০)

    দ্বিতীয়- জোয়ার ভাঁটা (৫.৯)

    তৃতীয়- পরশুরাম (৫.৫)

    চতুর্থ- রাঙামতি তীরন্দাজ (৫.৪)

    পঞ্চম- ও মোর দরদিয়া (৫.৩)

    ষষ্ঠ- বিদ্যা ব্যানার্জী (৫.১)

    সপ্তম- তারে ধরি ধরি মনে করি (৫.০)

    অষ্টম- আমাদের দাদামণি, লক্ষ্মী ঝাঁপি (৪.৮)

    নবম- চিরদিনই তুমি যে আমার (৪.৫)

    দশম- চিরসখা (৪.৪)

    আরও পড়ুন : ছাদে ১০ ফুটের দেওয়াল, নবান্নের দিকে রাখা যাবে না জানলা! বাড়ি বানানোর শর্ত নিয়ে কী বলল হাইকোর্ট?

    এ সপ্তাহে বেশ কিছু ধারাবাহিকের নম্বরে রদবদল হয়েছে। বিশেষ করে জি বাংলা এবং স্টার জলসার কিছু জনপ্রিয় সিরিয়াল তালিকার শীর্ষ স্থান থেকে নেমে এসেছে নীচের দিকে। আবার বেশ কিছু সিরিয়ালের নম্বর বেড়ে উঠে এসেছে প্রথম দশে।

    Click here to Read More
    Previous Article
    IPL 2026 এ কবে, কাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন বৈভব সূর্যবংশী?
    Next Article
    গরমের ছুটিতে কেরালা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন? ভুলেও এই ৫ টা জায়গা মিস করবেন না

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment