Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    হাত দিয়ে ‘নোংরা’ ইশারা, মঞ্চ থেকেই পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে সরব শিলাজিৎ

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : অনুষ্ঠান করতে এসে আবারও বিতর্কে জড়ালেন সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার (Silajit Majumder)। খোদ কলকাতা পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন তিনি। ‘খারাপ ইশারা’ করার অভিযোগ এনেছেন তিনি পুলিশের বিরুদ্ধে। এরপরেই মঞ্চ থেকেই প্রতিবাদে সুর চড়ান তিনি।

    শিলাজিতের (Silajit Majumder) অনুষ্ঠানে বিতর্ক তুঙ্গে

    জানা যাচ্ছে, শুক্রবার সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে শিলাজিতের অনুষ্ঠানে ঘটে এই ঘটনা। রাত ১১ টা বাজতেই গায়ককে অনুষ্ঠান থামিয়ে মঞ্চ থেকে নেমে যেতে বলে পুলিশ। কিন্তু জানা যাচ্ছে, তিনি যেভাবে হাতের ইশারা করেছিলেন তা ‘নোংরা’ মনে হয়েছিল শিলাজিতের কাছে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন গায়ক।

    Silajit Majumder furious over Kolkata Police

    ক্ষোভ উগরে দেন শিলাজিৎ: সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মঞ্চ থেকেই প্রতিবাদে সরব হন শিলাজিৎ (Silajit Majumder)। পুলিশের উদ্দেশ্যে তিনি বলে ওঠেন, ‘আপনি আমাকে এভাবে অসম্মান করতে পারেন না। এর থেকে অনেক বেশি আওয়াজ রোজ চারিদিকে সহ্য করছেন। আমাকে তো অর্গানাইজাররা বলেছিল যে রাত ১১ টা পর্যন্ত পারমিশন নেওয়া হয়েছে’।

    আরও পড়ুন : ব্রেক জার্নির দিন শেষ, এক ট্রেনেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ভারত, নয়া উপহার রেলের

    কী বলেছেন গায়ক: এখানেই না থেমে শিলাজিৎ আরও বলেন, তাঁকে ভালোভাবে বলা যেত যে ১১ টা বেজে গিয়েছে। তিনি গান গাওয়া থামিয়ে দিতেন। কিন্তু এভাবে ইশারা করে নামিয়ে দেওয়া ঠিক নয়। তিনি বিগত ৩২ বছর ধরে পশ্চিমবঙ্গে গান গাইছেন। উপস্থিত শ্রোতাদের সকলেই তাঁকে চেনেন। কটাক্ষ শানিয়ে শিলাজিৎ আরও বলেন, ‘সামনে ইলেকশন, যখন রাজনৈতিক দলগুলো ফাঁকি মারবে তখন দেখব কী করেন আপনারা’।

    আরও পড়ুন : রাত পোহালেই ‘হাওয়া বদল’, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার জন্য জারি হলুদ সতর্কতা

    উপস্থিত জনতা থেকে নেটনাগরিকরাও সমর্থন জানান শিলাজিৎকেই। গায়কের পাশে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। ভিডিওটিও এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

    Click here to Read More
    Previous Article
    শুরু IPL-এর কাউন্টডাউন! KKR-এর অধিনায়কত্ব ছাড়ছেন রাহানে? কী জানালেন তারকা খেলোয়াড়?
    Next Article
    আটক ৩ BJP কর্মী, সজল ঘোষের নেতৃতে বরানগর থানার বাইরে বিক্ষোভ বিজেপির | Sajal Ghosh

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment