Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    হারল পরশুরাম, পরিণীতা! এ সপ্তাহে টিআরপি সেরা কে? দেখুন TRP তালিকা

    2 months ago

    সহেলি মিত্র, কলকাতাঃ এ যেন চমকের পর চমক। প্রতি বৃহস্পতিবারের মতো আজও সামনে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (Bengali Serial TRP List)। সবথেকে বড় বিষয়, চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম দিনে রাজত্ব করেছে স্টার জলসা একাই। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। এমনিতে বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন।

    চলতি সপ্তাহে TRP টপার কে?

    প্রতি সপ্তাহে সাধারণ দর্শকরা জানার জনয় উদগ্রীব হয়ে থাকেন কোন সিরিয়াল সেরা হল সেটা জানার জন্য। এই সপ্তাহেও তার ব্যতিক্রম ঘটল না। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। আপনিও কি জানতে ইচ্ছুক এই সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিয়েছে? তাহলে জানিয়ে রাখি, এই সপ্তাহেও বাজিমাত করল অভিনেত্রী স্বস্তিকা দত্তের কামব্যাক সিরিয়াল প্রফেসর বিদ্যা ব্যানার্জি। 6.7 রেটিংস পেয়ে টপ করেছে এই মেগা। অপরদিকে এক পয়েন্টের জন্য পিছিয়ে গিয়েছে পরিণীতা। 6.6 রেটিংস পেয়ে বাজিমাত করেছে মেগাটি।

    আরও পড়ুনঃ জনসমক্ষে চাইতে হবে ক্ষমা, ২০ লাখ ক্ষতিপূরণ! বনগাঁ কাণ্ডে মিমিকে পাল্টা নোটিস

    এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

    • বেঙ্গল টপার- বিদ্যা ব্যানার্জি 6.7
    • দ্বিতীয়- পরিণীতা 6.6
    • তৃতীয়- পরশুরাম 6.4
    • চতুর্থ- রাঙামতি 5.9
    • পঞ্চম- ও মোর দরদিয়া 5.7
    • ষষ্ঠ- তারে ধরি ধরি মনে করি 5.4
    • সপ্তম- লক্ষ্মী ঝাঁপি 5.2
    • অষ্টম- চিরসখা, জোয়ার ভাঁটা 5.1
    • নবম- চিরদিনই তুমি যে আমার 4.9
    • দশম- বেশ করেছি প্রেম করেছি, আমাদের দাদামণি 4.8

    এদিকে টিআরপি তালিকা দেখে অনেকেই অনেক কথা বলতে শুরু করেছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন বিদ্যার বিয়ে মানেই টপার। অপর একজন লিখেছেন, যাক মেলা দিন পরে পরশু আর পরি স্লট হারাহারি অবস্থায় টপ হয়নি, না হয় যে স্লট পায় সেই টপার হয়। অন্য একজন লিখেছেন, বিদ্যা অখাদ্য এক্টিং দিয়ে টপার হয়ে যাচ্ছে। আরও একজন লিখেছেন, পরশু আর ধরি ধরি এত ভালো হয়েও পারছেনা কেন

    Click here to Read More
    Previous Article
    লক্ষ্মীবারেই চমক! আবার বাড়ল সোনার দাম, চাপে ক্রেতারা
    Next Article
    জলাশয় ভরাট করে বাড়ি? এবার আইনি নোটিস পাঠানো হল হুমায়ূন পত্নীকে

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment