Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    গণ্ডগোলের আঁচ পেলেই কড়া ব্যবস্থা, বুথে সিসিটিভি নিয়ে নয়া নির্দেশ কমিশনের

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : এসআইআর শেষ হতেই রাজ্যে শুরু হয়ে যাবে নির্বাচনের প্রস্তুতি। তার আগে রাজ্যের বিভিন্ন বুথে নজর রয়েছে নির্বাচন কমিশনের (Election Commission)। আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, প্রতিটি বুথে সিসিটিভি ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রাখতে হবে। এবার নয়া নির্দেশ এল, বুথের ভেতরে এবং বাইরেও বসাতে হবে সিসিটিভি।

    বুথে সিসিটিভি নিয়ে নতুন নির্দেশ নির্বাচন কমিশনের (Election Commission)

    সোমবার বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জেলা শাসক এবং কমিশনের কর্তাদের নির্দেশ দেন বুথের ভেতরের পাশাপাশি বাইরেও সিসিটিভি লাগানোর জন্য। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? নির্বাচন কমিশনের যুক্তি, বুথের ভেতরে এবং বাইরে দু জায়গাতেই সিসিটিভি থাকলে গণ্ডগোল যেখানেই হোক না কেন, তা ক্যামেরায় ধরা পড়বে।

    Election commission new order about cctv in booths

    কী বলা হয়েছে কমিশনের তরফে: কোথাও কোনও গণ্ডগোলের আঁচ পেলেই তা নিয়ে ব্যবস্থা নেবে কমিশন। এমনকি বলা হয়েছে, কেউ যদি জোর করে বুথে ঢোকার চেষ্টা করে তাহলেও পদক্ষেপ করবে কমিশন (Election Commission)। পাশাপাশি বুথের বাইরে পর্যবেক্ষণের দায়িত্ব থাকছে মাইক্রো অবজারভারদের উপরে।

    আরও পড়ুন : দোলে গলা ভেজানোর প্ল্যান? কখন খুলবে মদের দোকান? সুরাপ্রেমীদের জন্য বিজ্ঞপ্তি আবগারি দফতরের

    নির্বাচন নিয়ে কড়া কমিশন: নির্বাচনের আগেই প্রস্তুতি নিয়ে কড়া সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকেও কড়া বার্তা দেওয়া হয়েছে। বৈঠকে কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী যেন কারোর আতিথেয়তা গ্রহণ না করে।

    আরও পড়ুন : উৎসবের দিনে যাত্রী হয়রানি, ২৫৩ টি লোকাল বাতিল করল পূর্ব রেল

    আরও জানা যাচ্ছে, আগামী ৬ মার্চ ঝাড়গ্রাম-ওড়িশা থেকে ১০০ জন করে মোট ২০০ জন জুডিশিয়াল অফিসার আসছেন। বিবেচনাধীন কেস যেখানে বেশি, সেখানে জুডিশিয়াল অফিসার তত বেশি থাকবেন বলে জানা যাচ্ছে। তবে কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, যে যে জায়গাগুলিতে বুথ তৈরি করা হয়েছে সেখানের প্রস্তুতি মোটেই সন্তোষজনক নয়। সমস্ত খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ২৩২ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে চার লেনের বাইপাস, যানজটমুক্ত হবে বীরভূম
    Next Article
    জমে উঠেছে T20 বিশ্বকাপের লড়াই! সেমিফাইনালের আগে বড় ঘোষণা ICC-র

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment