Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ফ্রান্স ছেড়ে কেন আলজেরিয়ায় খেলেন জিদান পুত্র? কারণ জানলে গর্ব করবেন

    1 month ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্ব ফুটবলে কিংবদন্তী হিসেবে পরিচিত ফ্রান্সের প্রাক্তন ফুটবলার জিনেদিন জিদান (Zinedine Zidane)। নিজের দেশ ফ্রান্সের হয়ে একের পর এক ম্যাচে ক্ষমতা দেখিয়েছেন তিনি। প্রমাণ করেছেন নিজের দক্ষতা। বিশ্ব কাঁপানো সেই কিংবদন্তির ছেলে 28 বছরের লুকা জিদান (Luca Zidane) খেলছেন এবারের বিশ্বকাপে। তবে ফ্রান্স নয়, বরং আলজেরিয়ার হয়েই গোলরক্ষকের ভূমিকা পালন করছেন তিনি। কিন্তু বাবা যেখানে ফ্রান্সের কিংবদন্তি, সেই দলের হয়ে না খেলে কেনই বা আলজেরিয়ায় নাম লেখালেন জিদানপুত্র?

    কেন আলজেরিয়ায় খেলছেন লুকা জিদান?

    ফ্রান্সে জন্ম হলেও আলজেরিয়ার মাটিতেই বেড়ে উঠেছেন লুকা। বিশেষ করে তাঁর পূর্বপুরুষদের সাথে এই দেশের গভীর সম্পর্ক রয়েছে। বহু আগেই জিদানের বাবা-মা আলজেরিয়ার কাবাইল অঞ্চল থেকে পাড়ি দিয়েছিলেন ফ্রান্সে। এক কথায়, জিদানদের পরিবারের শিকড় রয়েছে এই আলজেরিয়া দেশে।

    জানা যায়, একেবারে ছোটবেলা থেকেই দাদু ঠাকুমার কাছ থেকে আলজেরিয়ার গল্প শুনতেন লুকা। সেখান থেকেই ধীরে ধীরে এই দেশটার প্রতি টান তৈরি হয়েছিল জিদান পুত্রের। এরপর একটা সময় তিনি ঠিক করে নেন ফুটবল খেলতে হলে আলজেরিয়ার জার্সিতেই খেলবেন। সেই মতোই আলজেরিয়ার জাতীয় দলে অভিষেক করেন তিনি। আর তারপর এবার বিশ্বকাপেও জায়গা পেয়ে গেলেন এই খেলোয়াড়। আজ অর্থাৎ বুধবার আর্জেন্টিনার ম্যাচেও গোলপোস্ট সামলানোর দায়িত্ব ছিল লুকা জিদানের হাতে।

    অবশ্যই পড়ুন: ‘DA দেয়নি অথচ …’ স্মার্ট মিটার সহ নানান ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জন কর্মীদের

    প্রসঙ্গত, বাবা ফ্রান্সের হয়ে ফুটবলে জনপ্রিয়তা পাওয়ার পরও ছেলে লুকা কেন আলজেরিয়ায় খেলেন এ নিয়ে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তরুণ ফুটবলারকে। সেই সময় অবশ্য আলজেরিয়ার গোলরক্ষক জানিয়েছিলেন, এই দেশটার প্রতি ভালবাসা থেকে ফুটবল খেলার সিদ্ধান্তের পাশাপাশি তিনি মনে করেন আলজেরিয়ার হয়ে খেলা মানে নিজের পূর্বপুরুষদের সম্মান জানানো।

    Click here to Read More
    Previous Article
    বিজেপি সরকার আসতেই খুলল জগদ্দলের বন্ধ জুটমিল, কাজ ফিরে পেলেন ২৫০০ শ্রমিক
    Next Article
    আবেদনের আগে প্রস্তুত রাখুন সব নথি, জনকল্যাণ শিবিরে মিলছে বয়স বন্দনা স্কিমের ফর্ম

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment