Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    এটা ছাড়া আর পদোন্নতি নয়! পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য নতুন নিয়ম

    3 weeks ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য রাজ্যের নতুন সরকার একাধিক সিদ্ধান্ত গ্রহণ করছে। বদলির নীতিতে ইতিমধ্যেই পরিবর্তন এনেছে শুভেন্দু অধিকারীর সরকার। তবে এবার পদোন্নতির ক্ষেত্রেও চালু হল নতুন নিয়ম। নবান্নের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে পদোন্নতির (Promotion) অনুমোদন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দফতর থেকেই দেওয়া হবে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, এই নিয়ম শুধুমাত্র উচ্চ বেতন স্তরের পদে পদোন্নতির ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

    পদোন্নতিতে লাগবে মুখ্যমন্ত্রীর অনুমোদন

    রাজ্যের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে প্রত্যেকটি সরকারি দফতরকে তা পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, রাজ্য সরকারি দফতরে লেভেল ২২ কিংবা তার ঊর্ধের বেতন স্তরের সমস্ত পদের ক্ষেত্রে পদোন্নতির জন্য এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুমোদন বাধ্যতামূলক। এমনকি পদোন্নতির ফাইল মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য সংশ্লিষ্ট সংস্থার দফতরের মাধ্যমেই পাঠাতে হবে। সেক্ষেত্রে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রমোশনের ক্ষেত্রে এবার আরও হ্যাপা পোহাতে হবে  বলেই মনে করছেন অনেকে।

    এদিকে নিজের নিজের দফতরে সমস্ত পদের তালিকা, সংশ্লিষ্ট পদে শেষ পদোন্নতির তারিখ এবং সেই পদোন্নতিতে মুখ্যমন্ত্রীর অনুমোদন ছিল কিনা সেই সংক্রান্ত রিপোর্ট আগামী ৭ দিনের মধ্যেই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরকে। আর এই নিয়ম কার্যকর হবে ২০১৯ সালের বেতন কাঠামো অনুযায়ী লেভেল ২২ কিংবা তার ঊর্ধ্ব সমস্ত পদের ক্ষেত্রে। যদিও ইতিমধ্যেই বদলির নীতিতে পরিবর্তন এনেছে শুভেন্দু অধিকারীর সরকার। এখন থেকে নিজের ডিস্ট্রিক্টে আর বদলি হবে না বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

    আরও পড়ুন: সুমিত রায়ের গ্রেফতারি নিয়ে বড় আপডেট, সিদ্ধান্ত বদলাল না সুপ্রিম কোর্ট

    অন্যদিকে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অধীর আগ্রহে বসে রয়েছেন সপ্তম বেতন কমিশনের দিকে তাকিয়ে। তবে সাম্প্রতিক এক রিপোর্টে জানা গিয়েছে, এবার এই নতুন বেতন কমিশনে পদোন্নতিতে মিলবে বিশাল সুযোগ। আগে যেখানে কর্মজীবনের দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পর পদোন্নতির সুযোগ মিলত, সেখানে এবার অতি দ্রুত পদোন্নতি পাওয়া যাবে। এছাড়া বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধাও মিলবে। তবে সেই ক্ষেত্রেও ঊর্ধ্বতন কর্মচারীদের পদোন্নতির জন্য বাধ্যতামূলক লাগবে মুখ্যমন্ত্রীর অনুমোদন।

    Click here to Read More
    Previous Article
    ভারত হাত সরালেই, এবার অন্ধকারে ডুবে যাবে বাংলাদেশ! | Bangladesh Power Supply Crisis | Tarique Rahman
    Next Article
    ক্রিকেটের উন্নতির স্বার্থে লক্ষ্মণকে গম্ভীরের থেকেও বড় দায়িত্ব দিচ্ছে BCCI!

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment