Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    এক মাসের মধ্যে ফের বদল, জি বাংলার নতুন সিরিয়ালকে টক্কর দেবে জলসার মেগা

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকায় লাগাতার অদলবদল হয়েই চলেছে বিভিন্ন সিরিয়ালের। একাধিক ধারাবাহিকের (Serial) স্লট বদল হতে চলেছে আগামী ১৬ মার্চ থেকে। টিআরপিতে উত্থান পতন হলেই বদলায় বিভিন্ন সিরিয়ালের স্লট। এবার কিছুদিনের মধ্যেই আবার সময় বদলাচ্ছে স্টার জলসার সিরিয়ালের।

    ফের স্লট বদল জলসার সিরিয়ালের (Serial)

    কিছুদিন আগেই স্লট বদল হয়েছিল ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের। প্রথমে বিকেল সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হত সিরিয়ালটি। কিন্তু টিআরপিতে তেমন জায়গা করতে না পারায় স্লট বদলে দেওয়া হয় এই ধারাবাহিকের। সেই সঙ্গে আমূল বদলে যায় গল্প।

    This serial slot is changing again

    কখন সম্প্রচারিত হবে: শুরু হওয়ার ছয় মাসের মধ্যেই শেষ হয়েছে প্রথম কাহিনি। নীল মধুমিতার কাহিনি শেষে এবার শুরু হয়েছে দ্বিতীয় পর্ব। সিরিয়ালের দ্বিতীয় অধ্যায়ে মধুমিতার বদলে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। সেই সঙ্গে স্লট বদলে গত ১৮ ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে দশটায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক (Serial)।

    আরও পড়ুন : ঐতিহ্যবাহী বারুণী মেলায় যাবেন? পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা রেলের

    বিপক্ষে কোন সিরিয়াল: তবে এবার জানা গেল, আবার স্লট বদল হচ্ছে ভোলে বাবার। জি বাংলায় নতুন সিরিয়াল ‘সাত পাকে বাঁধা’ শুরু হচ্ছে বিকেল সাড়ে পাঁচটার স্লটে। জলসায় ফের ওই সময়েই ফিরিয়ে আনা হচ্ছে ভোলে বাবা পার করেগা।

    আরও পড়ুন : রান্নার গ্যাসের সঙ্কট, হেঁশেল চালাতে একদিনেই বিকোলো ৬০০ লিটার কেরোসিন

    এতদিন সাড়ে পাঁচটার স্লটে সম্প্রচারিত হত শুধু তোমারই জন্য। কিন্তু আগামী ১৬ মার্চ থেকে ভোলে বাবার জায়গায় অর্থাৎ রাত সাড়ে দশটার স্লটে যাচ্ছে এই ধারাবাহিক।

    Click here to Read More
    Previous Article
    শনিবার কেরালার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল, কেভিন প্রসঙ্গে কি বললেন অস্কার?
    Next Article
    গ্যাস সংকটে স্বস্তি! হরমুজ দিয়ে ভারতে এলপিজি জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment