Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    এক চার্জেই ৬০০ কিলোমিটার! বাজারে আসছে Tata Safari EV, থাকবে উন্নত ফিচার্স

    1 month ago

    সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য এবার তুরুপের তাস হয়ে মাঠে নামল টাটা মোটরস (Tata Motors)। দেশের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী এসইউভি সাফারিকে এবার ইলেক্ট্রিক অবতারে নিয়ে আসছে সংস্থা (Tata Safari EV)। বর্তমানে সাফারি কেবলমাত্র ডিজেল ইঞ্জিনে পাওয়া গেলেও পরিবেশবান্ধব গাড়ির ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এবার বড়সড় সিদ্ধান্ত নিচ্ছে টাটা।

    কবে আসছে এই নতুন এসইউভি?

    অটোমোবাইল মহল অনুযায়ী খবর, 2026 সালের শেষ ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই ভারতীয় রাস্তায় এটি দেখা যেতে পারে। যদিও কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কিন্তু সম্প্রতি টাটা মোটরসের টেস্টিং এর সময় এই গাড়ির যে ঝলক দেখা গিয়েছে, তাতে পরিষ্কার যে এটি প্রোডাকশনের জন্য প্রায় তৈরি।

    বলে রাখি, সাফারি ইভির সবথেকে বড় আপর্ষণ হতে চলেছে এর ব্যাটারি। অনুমান করা হচ্ছে, এতে দুটি বড় ব্যাটারি অপশন থাকবে। প্রথমত, 65 kWh এবং দ্বিতীয়ত 75 kWh। আর বড় ব্যাটারি প্যাকের সাহায্যে একবার ফুল চার্জ দিলেই গাড়িটি আনুমানিক 600 কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারবে, যা হাইওয়েতে লং ড্রাইভের জন্য একেবারে সেরা বিকল্প।

    এদিকের ডিজেল সাফারির তুলনায় ইভি মডেলে বেশ কিছু আধুনিক টেকনোলজি যোগ করা হয়েছে। প্রথমত, প্রথমবার সাফারিতে অল হুইল ড্রাইভ সিস্টেম থাকার সম্ভাবনা রয়েছে, যা পাহাড়ি বা খারাপ রাস্তায় গাড়িটিকে আরও বাড়তি শক্তি দেবে। দ্বিতীয়ত, বড় টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ADAS সুরক্ষা প্রযুক্তি এবং প্যানারোমিক সানরুফের মতো সুবিধা গাড়িটিকে আরও একধাপ এগিয়ে রাখবে।

    ডিজাইনে আসছে একাধিক পরিবর্তন

    এদিকে সাফারি ইভির লুক ডিজেল ভেরিয়েন্টের থেকেও কিছুটা আলাদা হতে পারে। সামনের দিকে থাকবে সিগনেচার স্টাইল হিসেবে ক্লোজড ফ্রন্ট গ্রিল। পাশাপাশি নতুন ডিজাইনের অ্যালয় হুইল এবং ইলেকট্রিক গাড়ি বোঝাতে নীল রংয়ের ফিনিশিং ও ইভি লোগো দেখা যাবে। এছাড়াও আরও আধুনিক ও ফিউচারস্টিক এলইডি লাইটিং সেটআপ দেওয়া হবে গাড়িটিতে।

    আরও পড়ুন: দ্রুতগতিতে ধেয়ে আসা ট্রেনের ধাক্কা থেকে শিশুর প্রাণ বাঁচাল ‘গরু’? ভাইরাল ভিডিও

    দাম নিয়ে যদি কথা বলি, তাহলে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি হওয়ার কারণে এর দাম কিছুটা বেশি হতে পারে। বিশেষজ্ঞদের অনুমান, টাটা সাফারি ইভির এক্স শোরুম দাম শুরু হতে পারে আনুমানিক 25 লক্ষ থেকে 30 লক্ষ টাকার মধ্যে। আর বাজারে আসার পর একটি সরাসরি টক্কর দেবে, Mahindra XUV.e8 এবিং Hyundai Creta EV এর মতো শক্তিশালী গাড়িগুলির সঙ্গে।

    Click here to Read More
    Previous Article
    শুরুতেই বেতন ৪৫,০০০! স্টেট ব্যাঙ্কে পরীক্ষা ছাড়াই চাকরি, চলছে আবেদন
    Next Article
    ম্যাচ চলাকালীন একটি গানেই বিপত্তি! RCB-র বিরুদ্ধে BCCI-র কাছে অভিযোগ জানাল CSK

    Related Tech Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment