Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন, প্রকাশ্যে আনলেন মেয়ের ছবিও

    1 month ago

    সহেলি মিত্র, কলকাতাঃ জল্পনাই সত্যি হল, দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন অভিনেত্রী। সবথেকে বড় কথা, বোনাস হিসেবে মেয়ে দুয়া-র এক ঝলকও শেয়ার করেছেন অভিনেত্রী। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

    দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন

    এমনিতে ধুরন্ধর, ধুরন্ধর ২-এর সাফল্য নিয়ে সপ্তম আকাশে রয়েছেন অভিনেতা রনবীর সিং। যদিও অভিনেতা স্বামীর সিনেমা নিয়ে কোনওরকম পোস্ট না করায় অনেকে অনেক জল্পনা বুনতে শুরু করেছিলেন। রনবীর ও দীপিকার বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এই খবর সম্প্রতি ছড়িয়ে পড়ে সর্বত্র। যদিও সব জল্পনায় জল ঢেলে খুশির খবর শোনালেন অভিনেত্রী। আজ রবিবার দীপিকা পাড়ুকোণের তরফে শেয়ার করা সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে, দীপিকা ক্যাপশনে একটি ইভিল আই ইমোজি দিয়েছেন। এছাড়াও কারোর একজনের কোলে রয়েছে বেবি দুয়া। হাতে প্রেগনেন্সি কিট, যেটায় দুটি লাইন স্পষ্ট। অর্থাৎ দুয়ে দুয়ে চার করতে দেরি লাগেনি কারোর। দ্বিতীয়বার বাবা মা হতে চলেছেন রনবীর ও দীপিকা।

    আরও পড়ুনঃ KKR-র জন্য সুখবর, রবিতেই কলকাতায় আসছেন ১৮ কোটির পেসার, খেলবেন আজ?

    সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

    এদিকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন থেকে শুরু করে সেলেবরা। অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘অভিনন্দন’। পরিণীতি চোপড়া, অনন্যা পান্ডে, সামান্থা রুথ প্রভু, কিয়ারা আদভানি, ফালাক নাজ, ড্যানিশ পান্ডর সহ অনেক তারকা অভিনন্দন জানিয়েছেন এবং লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন বলিউডের এই দম্পতিকে।

    দীপিকা পাডুকোন এবং রণবীর সিং ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের প্রায় ছয় বছর পর এই দম্পতি তাদের প্রথম সন্তান, কন্যা দুয়াকে স্বাগত জানান। দীপিকা ও রণবীরের কন্যা দুয়া ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। যদিও এখন তারা তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে চলেছেন। দীপিকা পাডুকোনের কাজের কথা বলতে গেলে, তাকে শাহরুখ খানের ‘কিং’ ছবিতে দেখা যাবে। এছাড়া, তিনি আল্লু অর্জুনের ‘রাকা’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে খবর।

    Click here to Read More
    Previous Article
    KKR-র জন্য সুখবর, রবিতেই কলকাতায় আসছেন ১৮ কোটির পেসার, খেলবেন আজ?
    Next Article
    মিলল স্বস্তি! ভোটের আগেই কলকাতা হাইকোর্টে বড় জয় কুণাল ঘোষের

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment