Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    দর্শকশূন্য স্টেডিয়াম! ওড়িশা ম্যাচ বয়কটের পথে বাগান সচিব

    1 week ago

    সোহিনী পোড়েল, কলকাতা: মোহনবাগান সমর্থকদের ‘অপরাধে’ শাস্তি পেতে হবে মোহনবাগানকে (Mohun Bagan)। যুবভারতী থাকবে দর্শকশূন্য। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে তোপ দেগেছেন তিনি। ওড়িশা ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিতে চলেছেন বাগান কোচ।

    বাগান সচিব সৃঞ্জয় বোস জানিয়েছেন, “সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আনোয়ার কেসের এতদিনে কোনও নিষ্পত্তি করতে পারল না। আর মোহনবাগানের ম্যাচ দর্শকশূন্য মাঠে করার সিদ্ধান্ত নিতে পারল? যিনি ফেডারেশন চালাচ্ছেন, তিনি ফুটবলটা তুলে দিয়েছেন। এখন দর্শকদেরও উঠিয়ে দিতে চাইছে। এমনিতেই ফুটবল ম্যাচে খুব একটা দর্শক হয় না। সেখানে এরকম একটা সিদ্ধান্ত। প্রতিটি মোহনবাগান সমর্থকের উচিত এর বিরুদ্ধে গর্জে ওঠা। কালো ব্যাচ পরে প্রতিবাদ জানানো উচিৎ। হয়তো চার্চিল ব্রাদার্সকে নিতে পারছে না বলে ফেডারেশন সভাপতির উপর অনেক চাপ আছে। সেটা না পারায় সবাইকে শাস্তি দিতে নেমেছেন।“

    যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএলের যাত্রা শুরু করেছিল মোহনবাগান। এই ম্যাচে দর্শকদের নিয়মবিরুদ্ধ আচরণের অভিযোগ ওঠে। অভিযোগ জমা পড়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে। অভিযোগের ভিত্তিতে বাগান ব্রিগেডের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ফেডারেশনের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে স্টেডিয়ামে দর্শক থাকতে পারবে না। সঙ্গে করা হয়েছে মোটা অঙ্কের আর্থিক জরিমানাও।

    মঙ্গলবার সকালে মোহনবাগানের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, “ক্লাব আর্থিক জরিমানার বিষয়টি মেনে নিয়েছে।“ এরপর নির্দেশ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ক্লাবের তরফে জানানো হয়, “আগামী ৬ মার্চ ওড়িশা এফসির ম্যাচটি বন্ধ স্টেডিয়ামে করার নির্দেশ দিয়েছে। ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্তে আমরা খুবই হতাশ। আমাদের ক্লাবের যাঁরা হৃৎস্পন্দন, সেই হাজার হাজার আবেগি সমর্থকের জন্য এটা অন্যায্য শাস্তি। সমর্থকদের স্বার্থে আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করলেও গৃহীত হয়নি। ফুটবল দর্শকদের জন্য। তাঁদের এর থেকে ভালো কিছু প্রাপ্য।“

    Click here to Read More
    Previous Article
    মেহরাবাদ বিমানবন্দর উড়িয়ে দিয়ে ইরানের ডানা ছাঁটল ইসরায়েল
    Next Article
    সেমিতে ইংল্যান্ডকে ধ্বংস করতে তৈরি ভারতের ভয়ানক একাদশ! কারা খেলতে পারে দেখে নিন

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment