Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    দক্ষিণেশ্বরে কাজল, হঠাৎ কলকাতায় আসার কারণ কী? জল্পনা তুঙ্গে

    4 weeks ago

    কলকাতা: রথযাত্রার পুণ্যলগ্নে শহর কলকাতায় পা রাখলেন বলিউড তারকা কাজল। শুক্রবার সকাল সকাল তাঁকে দেখা গেল দক্ষিণেশ্বর মন্দিরে। লাল রঙের কো-অর্ড সেট, চোখে কালো সানগ্লাস এবং হাতে পুজোর ডালা, মন্দির চত্বরে অভিনেত্রী ঢুকতেই ভক্তদের ভিড় উপচে পড়ল। তবে এ দিন সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা না বলেই পুজো সেরে দ্রুত গাড়িতে উঠে যান তনুজা-কন্যা। ( kajol at dakshineswar)

    বৃহস্পতিবার রাতেই কলকাতা বিমানবন্দরে নেমেছিলেন অভিনেত্রী। তখন তাঁর পরনে ছিল ধূসর রঙের জাম্পসুট। বিমানবন্দরে পাপারাৎজ়িদের দেখে বিরক্তি না দেখিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে তখন সাংবাদিকরা হঠাৎ তাঁর এই সফর নিয়ে প্রশ্ন করলে ‘স্পিকটি নট’ থেকেছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই কাজলের এই হঠাৎ কলকাতা আগমন ঘিরে জল্পনা শুরু হয়েছে টলিপাড়ায়। নেটিজেনদের একাংশের প্রশ্ন, তবে কি নতুন কোনও প্রজেক্ট বা ছবির শ্যুটিংয়ের জন্য কলকাতায় এলেন অভিনেত্রী? নাকি একান্তই ব্যক্তিগত সফরে তিনি এসেছেন, তা এখনও স্পষ্ট নয়।

    উল্লেখ্য, দক্ষিণেশ্বর মন্দিরের প্রতি কাজলের টান নতুন নয়। গত বছর অর্থাৎ ২০২৫ সালেও মা তনুজা এবং ছেলেকে নিয়ে তিনি এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন। শহর কলকাতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক, আর সেই টানেই বারবার ফিরে আসেন অভিনেত্রী। এবারও তার অন্যথা হয়নি। রথযাত্রার দিন সকালে ভিড় সামলে অভিনেত্রী মন্দিরে পৌঁছানোয় ভক্তদের মধ্যে আনন্দের রেশ দেখা গিয়েছে। এখন দেখার, এই সফর কি শুধুই ভ্রমণ নাকি এর নেপথ্যে রয়েছে নতুন কোনো পেশাদার কারণ।

    Click here to Read More
    Previous Article
    ভারতীয় সেনার ওপর আড়ি পাতা এখন অসম্ভব! কোয়ান্টাম নেটওয়ার্ক তৈরি ডিআরডিও-র
    Next Article
    বাদ পড়বে বড়লোক ক্লাবগুলো, এবার দুর্গাপুজোর অনুদান বাড়াবে রাজ্য সরকার?

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment