Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ডিসকাউন্টে শেয়ার বিক্রি করছে এই সরকারি সংস্থা, কেনার আগে জেনে নিন বিশদে

    1 month ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) উত্থান পতনের মধ্যেই ভারত সরকারের একটি সংস্থার স্টক বা শেয়ারে মিলছে মোটা ডিসকাউন্ট! হ্যাঁ, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ায় নিজেদের 5 শতাংশ শেয়ার ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বাজার দরের তুলনায় অনেকটাই কম দামে  এই শেয়ারগুলি পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, অল্প হলেও কিছু টাকা এই সরকারি সংস্থার শেয়ারে বিনিয়োগ করে দেওয়া ভাল!

    কবে থেকে ডিসকাউন্ট অফারে পাওয়া যাবে এই শেয়ার?

    মূলত অফার ফর সেলের অধীনে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ারের বেস প্রাইস রাখা হয়েছে 352 টাকা। আজ অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এই সংস্থা নিজেদের 5 শতাংশ শেয়ার ডিসকাউন্টে বিক্রি করার সিদ্ধান্ত জানানোর পরেই এই কোম্পানির শেয়ারের দামে একপ্রকার ধস নেমে যায়! 5 শতাংশের কাছাকাছি কমে যায় দাম। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এই সরকারি সংস্থার শেয়ারের দাম বেশ খানিকটা বাড়তে পারে।

    ডিপাম সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার এই সংস্থাটিতে দিন দিন নিজেদের অংশীদারিত্ব কমাচ্ছে। আসলে সাধারণ বিনিয়োগকারীরা যাতে এই সংস্থাটিতে নিজেদের অংশীদারিত্ব বাড়াতে পারেন একদিক থেকে সে জন্যই নিজেদের শেয়ার বিক্রি করছে সরকার। সূত্রের খবর, এই সংস্থায় নিজেদের 5 শতাংশ শেয়ার বিক্রি করার পর সরকারের কোষাগারে অন্তত 3,088 কোটি টাকা ঢুকবে বলেই আশা করা যায়।

    অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের ঘর ভেঙে আসল ফুটবলারকেই কেড়ে নিচ্ছে মোহনবাগান

    বলে রাখি, আজ অর্থাৎ মঙ্গলবার সমস্যাটির শেয়ারের দাম পড়লেও বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ার সাথে সাথে এই সংস্থার শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হতে পারে বলেই মনে করছেন অনেকে। জানিয়ে দিই, আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই এই সরকারি সংস্থার শেয়ারটি ডিসকাউন্টে কিনতে পারবেন সাধারণ বিনিয়োগকারীরা।

    ( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
    Click here to Read More
    Previous Article
    অবশেষে সরতেই হল মদনকে, যুগ্মসচিব পদে নির্বাচনের পথে CAB
    Next Article
    ব্যাট হাতে গোটা বছর দুরন্ত ছন্দে থাকার ফল পাচ্ছেন শুভমান গিল! বড় ঘোষণা করতে চলেছে BCCI

    Related Business Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment