Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনায় আসতে চলেছে নতুন মুখ? রচনা ব্যানার্জির সরে যাওয়ার গুঞ্জন

    1 month ago

    প্রীতি পোদ্দার, কলকাতা: বিরাট পরিবর্তন! এবার ‘দিদি নম্বর ১’- (Didi No 1) থেকে সরে আসছেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)! পরিবর্তে নাকি আসতে চলেছেন টলিউডের এক জনপ্রিয় নায়িকা। মাথায় বাজ দর্শকদের। তবে কি এক দশকেরও বেশি সময় ধরে চলা এই অনুষ্ঠানের মুখ রচনা বন্দ্যোপাধ্যায়কে আর দেখা যাবে না সঞ্চালকের আসনে? নাকি যুগলবন্দি দেখা যাবে দুই অভিনেত্রীর। এখন সেই নিয়ে স্টুডিয়োপাড়ায় চলছে একাধিক আলোচনা।

    সরে যাচ্ছেন রচনা!

    টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো-গুলির মধ্যে অন্যতম হল জি বাংলার ‘দিদি নম্বর ১’। বহু বছর ধরে এই শো প্রতিটি মহিলাদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। শুধু তাই নয়, এই শোয়ের মূল আকর্ষক সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়কেও সকলে অনেক ভালোবাসা দিয়েছেন। কিন্তু বেশ কয়েকদিন ধরেই ‘দিদি নম্বর ১’-এ দেখা যাচ্ছে না রচনাকে। দায়িত্বে দেওয়া হয়েছে শ্বেতা ও রুবেলকে। তবে এবার টলিপাড়ায় রটছে অন্য খবর, শোনা যাচ্ছে দিদি নম্বর ১-এ নাকি আর দেখা যাবে না রচনাকে। তার বদলে অন্য এক অভিনেত্রী এই শো সঞ্চালনা করবেন।

    সঞ্চালনার ভূমিকায় আসছেন কে?

    ইন্ডাস্ট্রি সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘দিদি নম্বর ১’-এর নতুন পর্ব। আর সেই নতুন অধ্যায়ে নাকি বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে সেখানে নাকি থাকবেন না রচনা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে নতুন কোনও মুখকে আনার ভাবনাচিন্তা চলছে বলে ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে হয়তো রচনার জায়গায় দেখা যেতে পারে। ইতিমধ্যেই নাকি সেই প্রস্তাব দেওয়া হয়েছে স্বস্তিকাকে। যদিও চ্যানেল বা অভিনেত্রী কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানায়নি।

    আরও পড়ুন: ফের CID তদন্তের মুখে অভিষেক, ডিজে মন্তব্যের জেরে ভবানী ভবনে তলব

    বরাবরই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় স্পষ্টভাষী বলেই পরিচিত বিনোদন জগতে। শুধু তাই নয় ইন্ডাস্ট্রিতে তাঁর জনপ্রিয়তাও রয়েছে। এমনকি সাধারণ মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারেন অভিনেত্রী। তাই আশা করা যাচ্ছে তাঁকেই নাকি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব দেওয়া হবে। তবে সবটাই অনুমান। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্বাভাবিকভাবেই সকলের মনেই রয়েছে একাধিক প্রশ্ন। এর আগে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনের ভূমিকায় দেখা গিয়েছিল জুন মালিয়া এবং দেবশ্রী রায়কে। তবে কেউই রচনার জায়গা নিতে পারেননি৷ ফলে বারবার ফিরে এসেছেন রচনা বন্দ্যোপাধ্যায়৷

    Click here to Read More
    Previous Article
    খুলবে সমস্ত চা বাগান, উন্নয়ন কাকে বলে এবার দেখবে পাহাড়! ঘোষণা মুখ্যমন্ত্রীর
    Next Article
    নিয়োগ দুর্নীতি তদন্তের অডিওতে বারবার ‘অভিষেক’ নাম! ১৫ মিনিটের কথোপকথনেই লুকিয়ে সব রহস্য?

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment