Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    দাম অল্প, তবে ভবিষ্যতে আপনার আয়ের জায়গা করে দিতে পারে ৩০ টাকারও কম মূল্যের এই স্টক

    3 weeks ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: দাম অল্প। তবে ভবিষ্যতে বড় ধরনের রিটার্ন দিতে পারে। এমন স্টকেরই (Stock) খোঁজ করেন বিনিয়োগকারীরা। বর্তমানে শেয়ার বাজারে (Stock Market) ব্যাপক সাড়া ফেলেছে তেমনই একটি স্টক। দাম 30 টাকার নিচে হলেও ভবিষ্যতে এই স্টক থেকে মোটা টাকা আয়ের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। উল্লেখযোগ্য বিষয় বৃহস্পতিবারও, এই স্টক একটানা দ্বিতীয় ট্রেডিং সেশনে আপার সার্কিট হিট করেছিল। আশা করা যায়, এই শেয়ারে বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারবেন বিনিয়োগকারীরা।

    এই শেয়ার থেকে মোটা আয় করতে পারবেন বিনিয়োগকারীরা

    বৃহস্পতিবার লাউঞ্জ ফুড ওয়ার্কসের শেয়ারের দাম 3 শতাংশ বাড়লেও শুক্রবার এই শেয়ারের দাম খানিকটা কমেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার একটি শেয়ারের দাম 26 টাকা 23 পয়সা। সংস্থাটি স্টক এক্সচেঞ্জে ফাইলিংয়ের সময় জানিয়েছে তারা আমেরিকার বিখ্যাত কুইক সার্ভিস রেস্তোরাঁ চেইন উইং জোনের এক্সক্লুসিভ মাস্টার ফ্রাঞ্চাইজি পেয়েছে। এর ফলে তারা খুব শীঘ্রই উইং ব্র্যান্ডের নতুন নতুন আউটলেট খোলার সুযোগ পাবে। ফলে ব্যবসা সম্প্রসারণের মধ্যে দিয়ে বিপুল আর্থিক মুনাফা রোজগার করতে পারবে তারা।

    এদিকে সংস্থাটি নিজেদের ব্যবসা বাড়ানোর পরিকল্পনা সামনে আনতেই এর স্টকের প্রতি ঝুঁকছেন অনেকেই। শুক্রবার কোম্পানিটির শেয়ারের দাম কমলেও বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এই সংস্থার শেয়ার অভাবনীয় রিটার্ন দিতে পারে। জানিয়ে রাখা ভাল, এই স্টক গত সপ্তাহে প্রায় 6 শতাংশ এবং গত এক মাসে 7 শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।

    অবশ্যই পড়ুন: জায়ান্ট স্ক্রিনে জেলায় জেলায় দেখানো হবে বিশ্বকাপ ফাইনাল, বড় উদ্যোগ সরকারের

    তবে যদি দীর্ঘ মেয়াদের রিটার্ন অর্থাৎ তিন বছরের হিসাব করা যায় সেক্ষেত্রে এই সংস্থার শেয়ার থেকে 400 শতাংশের বেশি রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, 5 বছরের হিসেবে অর্থাৎ 2021 সালে যদি কেউ এই সংস্থার শেয়ারে টাকা রেখে থাকতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তিনি পেতেন 1233 শতাংশ রিটার্ন। ভবিষ্যতে এর থেকেও বেশি রিটার্ন দিতে পারে এই সংস্থা। মূলত এমন দাবিতেই সংস্থাটি শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞদের কেউ কেউ।

    ( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 
    Click here to Read More
    Previous Article
    প্রয়াত কিংবদন্তি গ্যারি সোবার্স, ক্রিকেট হারাল সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারকে
    Next Article
    দুধ কিনতে গিয়ে নিখোঁজ! শুটার দময়ন্তী সেনের পরিবারের সঙ্গে দেখা করলেন ক্রীড়ামন্ত্রী

    Related Business Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment