Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    চুপিসারে বিয়ে সারলেন জুবিন নটিয়াল! কোথায় বসল আসর? কনেই বা কে?

    1 month ago

    মুম্বই: বলিউড কাঁপানো গায়ক জুবিন নটিয়ালের অনুরাগীদের জন্য বড় খবর! শোনা যাচ্ছে, জীবনের নতুন ইনিংস শুরু করেছেন জনপ্রিয় এই প্লেব্যাক সিঙ্গার। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিজের শহর উত্তরাখণ্ডে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন জুবিন। আর তাঁর জীবনসঙ্গিনী নাকি অন্য কেউ নন, তাঁর ‘চাইল্ডহুড সুইটহার্ট’ বা ছোটবেলার বান্ধবী।

    অনাড়ম্বর বিয়ের অনুষ্ঠান

    বিগ ফ্যাট ওয়েডিং নয়, বরং আড়ম্বরহীন সাধারণ জীবনই পছন্দ জুবিনের। বৃহস্পতিবার ই-টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জুবিন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই খুব সচেতন। তাই বড় কোনও অনুষ্ঠান না করে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতেই ছিমছামভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    সূত্রের খবর, “জুবিন চেয়েছিলেন পাহাড়ি ঐতিহ্যে ঘেরা এক সাধারণ বিয়ের অনুষ্ঠান। তিনি ব্যক্তিগত জীবনে খুব একটা জাঁকজমক পছন্দ করেন না। প্রিয়জনদের সঙ্গে এই বিশেষ দিনটি কাটাতে পেরে তিনি অত্যন্ত খুশি।”

    রহস্যে ঘেরা কনের পরিচয়

    জুবিনের বিয়ের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লেও গায়ক নিজে এখনও এই বিষয়ে মুখ খোলেননি। এমনকি তাঁর ‘লেডি লাভ’-এর নাম বা পরিচয়ও এখনও প্রকাশ্যে আসেনি। সংবাদমাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিয়ের খবরটি সত্য নাকি স্রেফ জল্পনা, তা জানতে জুবিনের অফিশিয়াল বিবৃতির অপেক্ষায় দিন গুনছেন তাঁর কোটি কোটি অনুরাগী।

    কে এই জুবিন নটিয়াল?

    দেরাদুনের ছেলে জুবিন ২০১১ সালে রিয়ালিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’র মাধ্যমে প্রথম পাদপ্রদীপের আলোয় আসেন। ২০১৪ সালে ‘সোনালি কেবল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। এরপর ‘বজরঙ্গি ভাইজান’-এর ‘জিন্দেগি কুছ তো বাতা’ বা ‘শেরশাহ’ ছবির কালজয়ী গান ‘রাতাঁ লাম্বিয়া’, জুবিনের কণ্ঠের জাদুতে বুঁদ গোটা দেশ। ‘লুট গায়ে’, ‘তুম হি আনা’ বা ‘কাবিল হুঁ’-র মতো ২০০-র বেশি জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে।

     

    Click here to Read More
    Previous Article
    ‘মমতার জন্যেই ফেন্সিং-এ বাধা! ঢুকছে অনুপ্রবেশকারী!’ কোচবিহারে বিস্ফোরক হিমন্ত
    Next Article
    ২.৭৮ লক্ষ কোটির মাস্টারপ্ল্যান রেলের, চলবে ৬৫,০০০ ট্রেন! হাই-টেক হচ্ছে স্টেশন

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment