Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    চেন্নাইয়ে বড় ধাক্কা, হ্যামস্ট্রিং চোটে অনিশ্চিত আয়ুষ মাত্রের পরবর্তী ম্যাচ

    1 month ago

    Kolkata, April 19: এই মরসুমটা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। গত পাঁচটির মধ্যে তিনটি ম্যাচই হেরেছে রুতুরাজের দল। এরই মধ্যে ফের ধাক্কা খেল চেন্নাই শিবির। ধারাবাহিকভাবে ছন্দে থাকা আয়ুষ মাত্রে চোট পেয়েছেন। আগামী ম্যাচে তাঁর খেলার কোনো নিশ্চয়তা নেই।

    গত ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান আয়ুষ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে তিন নম্বরে ব্যাট করছিলেন ১৮ বছরের আয়ুষ। ব্যাটিং করতে করতে একসময় দৌড়ে দুই রান নিতে যান আয়ুষ। তখন বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে তাঁর। প্রাথমিক শুশ্রূষা নিয়ে ব্যাট করেন এবং ১৩ বলে ৩০ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তবে অস্বস্তিও ধরা পড়ে তাঁর চোখেমুখে।

    এই মরসুমে এখনো পর্যন্ত ছয়টি ম্যাচে ২০১ রান করেছেন এই তরুণ ব্যাটার। তাঁর স্ট্রাইক রেট ১৭৭.৮৭। চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রহকারী এই মাত্রে। তবে তাঁর চোটের পর চিন্তিত হলুদ শিবির। সুস্থ হতে কিছু দিন সময় লাগবে। এমতাবস্থায় আগামী ম্যাচে তিনি ব্যাট হাতে মাঠে নামবেন কি না তা নিশ্চিত নয়।

    এবিষয়ে ম্যাচ শেষে ব্যাটিং কোচ মাইক হাসি বলেন, ‘‘মাত্রের হ্যামস্ট্রিংয়ে ভাল টান ধরেছিল। চোট কতটা গুরুতর এখনই বলা সম্ভব নয়। স্ক্যান করানোর পর বোঝা যাবে। রবিবার অথবা সোমবার স্ক্যান করানো হবে। প্রাথমিক ভাবে বেশ খারাপই মনে হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক। মাত্রে খেলতে না পারলে আমাদের বড় ক্ষতি। খুব ভাল ফর্মে ছিল।’’

    মাইক আরও বলেন,‘‘মাত্রে দুর্দান্ত তরুণ প্রতিভা। এখন অন্য কেউ সুযোগ পাবে। এটাও আকর্ষণীয় হবে। আমাদের হাতে কয়েক জন ভাল ক্রিকেটার রয়েছে। তাদের সুযোগ দেওয়া সম্ভব হয়নি। ওদের জন্য একটা সুযোগ তৈরি হল। মাত্রের জন্য খুবই খারাপ লাগছে। জানি না, ওকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে। আশা করব, অন্যরা মাত্রের জায়গা নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে।’’

    Click here to Read More
    Previous Article
    ‘আইপ্যাকের এক একটা ছেলেকে চাকরি দেব!’ প্রতিশ্রুতি মমতার
    Next Article
    রবিবার ইন্ডিয়ান ফুটবল লিগে ডাবল ম্যাচ, কখন কোথায় দেখবেন জানুন

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment