Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ব্যাঘাত যোগে জীবনের বাধা-বিপত্তি কাটবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৭ জুন

    1 month ago

    সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৭ জুন, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মিথুন ও কর্কট রাশিতে এবং সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রের প্রভাব পড়বে। তৃতীয়া তিথির বিশেষ দিনটিতে ধ্রুব এবং ব্যাঘাত যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩০ মিনিট এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৭:২১ মিনিটে।

    জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বুধবার, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসাঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

    মেষ রাশির আজকের রাশিফল: আজ পরিবারের চিকিৎসার খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির ব্যবসায়ীদের পরিবারের সেই সমস্ত সদস্যদের থেকে দূরে থাকা উচিত, যারা টাকা নিয়ে পরে ফেরত দেয় না। আজ খুব কাছের কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগের অভাব আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াবে। প্রেমের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানো উচিত।

    প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে অশ্বত্থ গাছে জল অর্পণ করার চেষ্টা করতে হবে।

    বৃষ রাশি: বন্ধুরা আপনাকে কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে যে আপনার চিন্তাভাবনার উপরে প্রভাব ফেলে। ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন যা আপনার মানসিক শান্তি এনে দেবে। পরিবারকে সময় দেওয়া উচিত। আজ তাদের সঙ্গে ভালো সময় কাটাতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আপনার সম্ভাবনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিতে হতে পারে। কাছের কেউ আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে। কিন্তু আপনি কাটাতে পারবেন না।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য স্নানের সময় নিম বা ভেষজ সাবান ব্যবহার করার চেষ্টা করুন।

    মিথুন রাশি: আজ আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এরকম চিন্তা এবং শক্তিকে কেন্দ্রীভূত করতে হবে। পর্যাপ্ত সময় আপনার কাছে থাকবে না। দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না। কিন্তু আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে আজ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া আজ আপনার মেজাজ খারাপ করে দিতে পারে। টিভি এবং মোবাইল ফোন ব্যবহার করে আজ আপনি বেশি পরিমাণে সময় নষ্ট করতে পারেন।

    প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করতে হলে আজ ভগবান কৃষ্ণের সামনে কর্পূর জ্বালানোর চেষ্টা করুন।

    কর্কট রাশি: আজ আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখার চেষ্টা করতে হবে। না হলে আপনি নিষ্ক্রিয় হয়ে পড়তে পারেন। দুগ্ধ শিল্পের সাথে জড়িতদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রয়োজনের সময় বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। সোশ্যাল মিডিয়ায় আপনার প্রিয়জনের শেষ দুই তিনটি বার্তা দেখে আজ আপনি চমক যেতে পারেন। বাড়ির কাজের লোক এবং সহকর্মীদের সাথে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য গরুকে সবুজ শাকসবজি খাওয়ানোর চেষ্টা করতে হবে।

    সিংহ রাশি: আজ স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। প্রফুল্ল মেজাজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। বর্তমানকে উন্নত করার জন্য বিনিয়োগ সাফল্য এনে দেবে। পরিবারের সদস্যদের আচরণ বাড়ির পরিবেশকে হালকা করে তুলবে। আজ কোনও কারণ ছাড়াই কিছু লোক আপনার সঙ্গে তর্ক করতে পারে, যা আপনার মেজাজ খারাপ করবে এবং মূল্যবান সময় নষ্ট হতে পারে। কোনও পুরনো বন্ধু আপনার জীবনসঙ্গীর মধুর স্মৃতি নিয়ে আসতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি লাভের ভালো যাবে।

    প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে অবশ্যই বাড়ির কোথাও মার্বেল বা অন্যান্য সুন্দর পাথরের টুকরো রাখার চেষ্টা করুন।

    কন্যা রাশি: আজ আপনি সন্তানদের সাথে শান্তি খুঁজে পাবেন না। পরিবার নয়, বরং শিশুদের মধ্যে তৃপ্তি পাবেন। আজ অন্যদেরকে সান্তনা দিতে পারেন। অমীমাংসিত বিষয়গুলি জটিল হয়ে উঠতে পারে এবং আপনার খরচের বোঝা বাড়তে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সমালোচনার কারণ হতে পারেন। আজ রাগ নিয়ন্ত্রণ করা উচিত। ভালবাসার দিক থেকে দিনটি খুব একটা ভালো কাটবে না। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি একদমই ভালো নয়।

    প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে আজ বাড়ির লকারে রুপো এবং বাসমতি চাল রাখার চেষ্টা করুন।

    তুলা রাশি: কাজের চাপের মধ্যে যতটা সম্ভব বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। ভাই-বোনেরা আপনার কাছে আর্থিক সাহায্য চাইবে এবং তাদের সাহায্য করলে আপনার আর্থিক চাপ বাড়তে পারে। পরিস্থিতি শীঘ্রই ভালো হবে। আজ আপনার সঙ্গে বসবাসকারী মানুষরা আপনার উপর খুব একটা খুশি হবে না। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি একাগ্রতার সঙ্গে লক্ষ্য অর্জন করতে পারবেন। সাফল্য আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারে।

    প্রতিকার: সূর্যোদয়ের সময় ১৫ থেকে ২০ মিনিট রোদ পোহানোর চেষ্টা করুন। এতে আপনার সমস্ত রোগ নিরাময় হয়ে যাবে।

    বৃশ্চিক রাশি: আজ শারীরিক ব্যায়াম এবং ওজন কমানোর চেষ্টা আপনার বাহ্যিক রূপকে উন্নত করতে সাহায্য করবে। হাতে প্রচুর পরিমাণে অর্থ থাকবে এবং সাথে মানসিক শান্তি থাকবে। পরিবার এবং সন্তানদের সাথে সময় কাটালে আপনি নতুন করে শক্তি ফিরে পাবেন। মানসিক অস্থিরতা আজ আপনাকে কষ্ট দেবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ সময়ের মূল্য বোঝা উচিত। স্বাস্থ্য নিয়ে কোনরকম চিন্তা করার দরকার নেই। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে সংঘাত হতে পারে।

    প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে কালো কুকুরের যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে।

    ধনু রাশি: আজ আপনার ইতিবাচক মনোভাব আত্মবিশ্বাস বাড়াবে। নিয়মিত বিনিয়োগ থেকে উপকার আসবে। আজ পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন। কোনও চিঠি বা ইমেল পুরো পরিবারের জন্য সুসংবাদ নিয়ে আসবে। ভালোবাসার আপনাকে গ্রাস করতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। সৃজনশীল কাজে হাত দেওয়া উচিত। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই আজ। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য বাড়িতে তিলের তেলের প্রদীপ জ্বালানোর চেষ্টা করতে হবে।

    মকর রাশি: কোনও জটিল পরিস্থিতিতে পড়লে মোটেও ঘাবড়াবেন না। সামান্য মশলা খাবারকে যেমন ভালো করে তোলে তেমনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়া উচিত। গয়না বা বিনিয়োগ লাভজনক হবে, এবং সমৃদ্ধি নিয়ে আসবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। জীবনসঙ্গীর সাথে কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। কিন্তু রাতের খাবারের সময় বিষয়টি মীমাংসিত হয়ে যাবে। আজ পরিবারের সদস্যদের পার্কে বা শপিংমলে নিয়ে যেতে পারেন।

    প্রতিকার: প্রেমের জীবনকে উন্নত করতে হলে দুর্গা মন্দিরে প্রসাদ নিবেদন করার চেষ্টা করতে হবে।

    কুম্ভ রাশি: আজ আপনার আত্মবিশ্বাস এবং কর্মশক্তি বেশি থাকবে। তাড়াহুড়ো করে বিনিয়োগ করা থেকে বিরত থাকতে হবে। সবদিক মূল্যায়ন করতে হলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। মা-বাবাকে খুশি করার চেষ্টা করতে হবে। কিন্তু পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ আপনার স্নেহ, যত্ন এবং সময়ের প্রয়োজন পড়বে। জীবনসঙ্গী আপনাকে বুঝতে চাইবে না। ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ স্বীকৃতি এবং পুরস্কার পেতে পারেন। মনে হচ্ছে আপনি জীবনসঙ্গীর সাথে আজ অনেকটাই সময় কাটাতে পারেন।

    প্রতিকার: পারিবারিক জীবনকে সুখের করার জন্য কপালে এবং নাভিতে সাদা চন্দনের তিলক লাগানোর চেষ্টা করুন।

    মীন রাশি: আজ আপনার শারীরিক অসুস্থতা সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে খুব শীঘ্রই খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন। দ্রুত অর্থ উপার্জনের ইচ্ছা জাগবে। পরিবারের সদস্যরা আপনার জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রেমিকের সাথে ভ্রমণের পরিকল্পনা করে থাকলে কিছু জরুরি বিষয় বাধা দিতে পারে। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আজ নিজের কাজে মনোযোগ দেওয়া উচিত, এবং আবেগপ্রবণ বিষয় এড়িয়ে চলা উচিত। পরিবারে কোনও রকম সমস্যা হবে না।

    প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য বাড়ির ছাদে বা চিলেকোঠার দরজায় চৌকাঠ, গ্রিল, লোহার জিনিসপত্র রাখবেন না।

    প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

    Click here to Read More
    Previous Article
    বিতর্কের মাঝেই ফ্রান্সে জি৭ সম্মেলনে মুখোমুখি মোদী-ট্রাম্প! করলেন হ্যান্ডশেক
    Next Article
    ভারতীয় দলে রোহিতের ভূমিকা বদলাচ্ছে! বড় আপডেট এলো গম্ভীরের কোচিং টিম থেকে

    Related Astro Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment