Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    ব্রাজিলকে কাঁদানো এই তারকার কীর্তি ছুঁয়ে ফেলবেন মেসি! বিশ্বকাপের মঞ্চে ৪৪ বছর পর ঘটবে এমন ঘটনা

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ৩৯ বছর বয়সে এসেও মহাজাগতিক কর্মে রয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। মূলত তার অবিশ্বাস্য ফুটবল পারফরম্যান্সের উপর ভর করে টানা চারটে নকআউট ম্যাচ জিতে বিশ্বকাপের (FIFA World Cup 2026) ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা (Argentina)। তার এই অভূতপূর্ব পারফরম্যান্স দেখে হতচকিত গোটা ফুটবল বিশ্ব। ৮ গোল এবং ৪ অ্যাসিস্ট করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

    একবিংশ শতাব্দীতে একমাত্র ফুটবলার হিসেবে লিওনেল মেসির সামনে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে সুযোগ রয়েছে একসাথে গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং বিশ্বকাপ জিতে নেওয়ার সুযোগ রয়েছে। দলের প্রয়োজনে নিজে গোল করা বা সতীর্থদের গোল করানোর ব্যাপারটি ধারাবাহিক অভ্যাসে পরিণত করে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তার এই অসাধারণ প্রতিভার কারনেই তিনি এবার গোল্ডেন বুট এবং গোল্ডেন বলের যোগ্য দাবিদার।

    আরও পড়ুন: দুই ম্যাচে ৮ গোল! উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা, কলকাতা লিগে বিধ্বংসী মেজাজে ইস্টবেঙ্গল

    মেসি যদি একসাথে দুই সোনালী খেতাব জয় করেন তাহলে বিশ্ব ফুটবলের ইতিহাসে কেবলমাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে এই অনন্য কীর্তি অর্জন করবেন। তার আগে একসঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জয়ের সম্মান একমাত্র অর্জন করেছেন ইতালির পাওলো রোসি। ১৯৮২ বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলে এই সম্মান পেয়েছিলেন ইতালিয়ান ফরোয়ার্ড। ওই বিশ্বকাপের ব্রাজিলের বিরুদ্ধে তার অসাধারণ হ্যাটট্রিক আজও ফুটবলপ্রেমীদের অত্যন্ত প্রিয় মুহূর্তগুলির মধ্যে একটি।

    চলতি বিশ্বকাপে স্বপ্নের কর্মে রয়েছেন লিওনেল মেসি। দলের প্রয়োজনে গোল করছেন। তিনি নিজে আটকে গেলে সতীর্থদের থেকে গোল করাচ্ছেন। দূরপাল্লার শট থেকে বক্সের ভিতর দুর্দান্ত ফিনিশ, মেসির অস্ত্র ভান্ডারে মজুদ রয়েছে সব রকমের হাতিয়ার। ফলে বিশ্বকাপ ফাইনালে তাকে আটকানো এক প্রকার অসম্ভব একটি কাজের সমান।

    আরও পড়ুন: স্পেন নয়, এই ৩ কারণে বিশ্বকাপের ফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা

    চলতি টুর্নামেন্টের ছকে বাঁধা নিখুঁত ফুটবল খেলে একের পর এক বড় প্রতিপক্ষকে টেক্কা দিয়ে ফাইনালে পৌঁছয় স্পেন। কিন্তু এই মুহূর্তে আত্মবিশ্বাসের চরম পর্যায়ে থাকা আর্জেন্টিনার বিরুদ্ধে তাদের টেকনিক্যালি নিখুঁত ফুটবল জয়ের জন্য যথেষ্ট কিনা তা নিয়ে অনেকেরই মনে সন্দেহ রয়েছে।

     

    Click here to Read More
    Previous Article
    পাকিস্তান থেকে আসছিল নির্দেশ! গুজরাটে ভেঙে দেওয়া হল জইশের স্লিপার সেল, ATS-র জালে ৫ জঙ্গি
    Next Article
    মাইলেজ ৩০ কিমি, ১.৮২ লাখ টাকা ছাড় মিলছে ধামাকাদার এই SUV-তে

    Related Sports Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment