Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বঙ্গের পাশাপাশি আর কোন কোন রাজ্যে হতে চলেছে ভোট? জানুন বিশদে

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক: ভোটের দামামা বেজে উঠল দেশজুড়ে। বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল দেশের মুখ্য নির্বাচনী কমিশন (Election Commission of India)। কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ এপ্রিলের মধ্যেই পাঁচ রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সব রাজ্যের ভোটগণনা একসঙ্গেই হবে ৪ মে। এবারের নির্বাচনে গতবারের তুলনায় পশ্চিমবঙ্গে ভোটের দফা কমানো হয়েছে, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

    কোন কোন রাজ্যে নির্বাচন, দিন ঘোষণা  মুখ্য নির্বাচনী কমিশনের (Election Commission of India):

    পশ্চিমবঙ্গে এবার দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট নির্ধারিত হয়েছে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল। কমিশনের মতে, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি মাথায় রেখেই এই সূচি তৈরি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র মিলিয়ে এই দুই দফাতেই ভোটগ্রহণ শেষ করা হবে। ফলাফল ঘোষণা করা হবে ৪ মে, সেদিনই স্পষ্ট হবে রাজ্যের পরবর্তী রাজনৈতিক সমীকরণ।

    আরও পড়ুন: নেতানিয়াহুর মৃত্যু নিয়ে শুরু জল্পনা! নেপথ্যে একটি ভিডিও, কী জানাল ইজরায়েল?

    বাংলা ছাড়াও ২০২৬ সালের নির্বাচনী লড়াই হবে আরও চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। ভোট অনুষ্ঠিত হবে অসম, কেরলম, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, এই চার জায়গাতেই এক দফায় ভোটগ্রহণ হবে। অসমে মোট ১২৬টি বিধানসভা আসনে ৯ এপ্রিল ভোট নেওয়া হবে এবং মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ।

    একই দিনে অর্থাৎ ৯ এপ্রিল কেরলেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেরলে মোট ১৪০টি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং সেখানেও মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। অন্যদিকে তামিলনাড়ুতে ২৩৪টি আসনে এক দফাতেই নির্বাচন হবে ২৩ এপ্রিল। সেখানে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়েছে ৬ এপ্রিল। একই সঙ্গে পুদুচেরিতেও ৩০টি বিধানসভা আসনে ৯ এপ্রিল এক দফায় ভোটগ্রহণ হবে।

    Election Dates announced by Election Commission of India.

    আরও পড়ুন: বঙ্গে প্রথম এবং দ্বিতীয় দফায় কোন কোন আসনে সম্পন্ন হবে ভোটগ্রহণ? দেখুন সম্পূর্ণ তালিকা

    এই পাঁচ রাজ্যের নির্বাচনের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই ছয় রাজ্যে মোট আটটি আসনে উপনির্বাচন হবে। গুজরাত, গোয়া, ত্রিপুরা ও নাগাল্যান্ডে ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে একটি করে আসনে। কর্নাটক ও মহারাষ্ট্রে ২৩ এপ্রিল দুটি করে আসনে ভোট হবে। সব মিলিয়ে ছয় রাজ্যের আটটি আসনের ভোটগণনাও ৪ মে অনুষ্ঠিত হবে। ফলে ওই দিনই দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফলাফল সামনে আসতে চলেছে।

    Click here to Read More
    Previous Article
    বন্দে ভারতকেও হার মানাল ভারতীয় রেলের এই ট্রেন
    Next Article
    'ছোট্ট নাতিকে ধ*র্ষ*ণ করে খু*ন!' ব্রিগেডে Modiর সভায় আর্তনাদের ঘটনা শোনালেন এক কাগজ সংগ্রহকারী মহিলা

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment