Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বাংলায় সরকার গড়ে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন ঘোষণা শাহের

    1 week ago

    কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। (Amit Shah)আর এই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের একবার রাজ্যে এসে বড়সড় প্রতিশ্রুতি দিয়ে গেলেন। সোমবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের রায়দিঘি এলাকায় ‘পরিবর্তন যাত্রা’ বা পরিবর্তন সংকল্প সভায় ভাষণ দিতে গিয়ে তিনি ঘোষণা করলেন বিজেপি যদি ২০২৬ সালের মে মাসে রাজ্যে সরকার গঠন করে, তাহলে সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে।

    এই ঘোষণা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছে।অমিত শাহ স্পষ্ট করে বলেছেন, গত ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সপ্তম পে কমিশন কার্যকর করেনি। ফলে রাজ্যের সরকারি কর্মীরা তাদের ন্যায্য বেতন বৃদ্ধি, ডিএ-র বকেয়া এবং অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এই বকেয়া মেটানো হয়নি।

    আরও দেখুন: নেতানিয়াহুর অফিসে প্রাণঘাতী হামলার দাবি ইরানের

    বিজেপি ক্ষমতায় এলে এই অবিচারের অবসান ঘটবে। মাত্র ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশনের সুবিধা সব সরকারি কর্মচারীর হাতে পৌঁছে দেওয়া হবে এমনটাই তাঁর দৃঢ় প্রতিশ্রুতি।এই সভায় অমিত শাহ আরও কয়েকটা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বিজেপি সরকার এলে সরকারি চাকরির বয়সসীমা ৫ বছর বাড়ানো হবে। এছাড়া, সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করা হবে, বিনা ঘুষে নিয়োগ প্রক্রিয়া চালু হবে এবং বাতিল হওয়া পদগুলোও পুনর্বহাল করা হবে।

    যুবকদের জন্য কর্মসংস্থানের দ্বার খুলে দেওয়া হবে, যাতে রাজ্যের বেকারত্বের সমস্যা মোকাবিলা করা যায়। তিনি তৃণমূল সরকারকে ‘ভাইপোর শাসন’ বলে কটাক্ষ করে বলেছেন যে, রাজ্যে উন্নয়নের পরিবর্তে স্বজনপোষণ চলছে।রাজ্যের সরকারি কর্মচারীদের একটা বড় অংশ দীর্ঘদিন ধরে সপ্তম পে কমিশনের দাবিতে আন্দোলন করে আসছেন।

    কেন্দ্রীয় সরকার ২০১৬ সাল থেকেই এই কমিশন কার্যকর করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও তা লাগু হয়নি। ফলে কর্মীরা বেতনের ফারাক, ডিএ-র বকেয়া এবং পেনশন সংক্রান্ত সমস্যায় ভুগছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে অমিত শাহের এই ঘোষণা তাদের মনে নতুন উৎসাহ জুগিয়েছে। তার সঙ্গে তারা আরও বলেন, অনেক কর্মচারী সংগঠন এখন এই প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে বিজেপির পক্ষে সরব হয়ে উঠতে পারে।

    Click here to Read More
    Previous Article
    'মমতার জন্য বাংলায় বাবরি মসজিদ হচ্ছে', অমিত শাহ
    Next Article
    ৪০ মিনিটেই কলকাতা, ৩৫০০ কোটির কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

    Related politics Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment