Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বাজেটে বড় চমক? ব্লু-প্রিন্ট সাজাতে নির্মলার দরবারে রাজ্যের অর্থমন্ত্রী

    1 month ago

    কলকাতা: রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে নতুন সরকার। আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করবেন বাংলার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। হাতে সময় অত্যন্ত কম, তাই নবান্নের অর্থ দফতরে এখন চূড়ান্ত ব্যস্ততার ছবি। আর ঠিক এই হাই-ভোল্টেজ আবহেই আচমকা দিল্লি সফরে গেলেন রাজ্যের অর্থমন্ত্রী। (West Bengal Finance Minister meets Nirmala Sitharaman)

    দিল্লিতে জোড়া মেগা বৈঠক

    প্রশাসন সূত্রের খবর, বুধবার রাজধানীতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে একান্ত বৈঠকে বসেন স্বপন দাশগুপ্ত। পাশাপাশি, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তথা দেশের অন্যতম প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর সঙ্গেও তাঁর গুরুত্বপূর্ণ আলোচনা হয়। রাজ্যের ঘাড়ে এই মুহূর্তে বিপুল ঋণের বোঝা। অথচ নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম বাজেটে সাধারণ মানুষের জন্য বড়সড় চমক রাখাটাও কার্যত একটি অগ্নিপরীক্ষা। অর্থনীতিবিদদের মতে, কোষাগারের বেহাল দশা সামলে কীভাবে জনমোহিনী ও উন্নয়নমুখী বাজেট তৈরি করা যায়, সেই রূপরেখা চূড়ান্ত করতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং নীতি আয়োগের শীর্ষ কর্তার বিশেষ পরামর্শ নিতে গিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী।

    কী বললেন স্বপন দাশগুপ্ত?

    রাজধানীর এই জোড়া বৈঠকে বাজেটের কোন কোন দিক নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি অর্থমন্ত্রী। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, “বাংলায় আর দুর্বল রাজনীতি নয়, এবার সময় এসেছে অর্থনীতিকে শক্তিশালী করার। বেকার যুবক-যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে এবং শিল্পের প্রসার ঘটাতে হবে। এই লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারকে একসঙ্গে নজরদারি চালিয়ে কাজ করতে হবে।”

    চমকের অপেক্ষায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর বাংলা

    ক্ষমতায় আসার পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিলেন যে, নতুন সরকারের প্রথম বাজেটে বিশেষ চমক থাকবে। বুধবার ফলতায় আয়োজিত একটি জনকল্যাণমূলক কর্মসূচি থেকেও মুখ্যমন্ত্রী সেই প্রত্যাশার পারদ আরও একবার চড়িয়ে দেন। তিনি বলেন, “আগামী ২২ তারিখ বাজেট পেশ হবে। সেখানে বেকার যুবক-যুবতীদের জন্য একাধিক যুগান্তকারী কর্মসূচি নেওয়া হবে। শিল্পের সার্বিক বিকাশের পাশাপাশি কৃষকদের স্বার্থেও বিশেষ নজর দেওয়া হবে এই বাজেটে।” তবে ঠিক কী চমক অপেক্ষা করে রয়েছে, তা আপাতত বাজেট পেশের দিন পর্যন্ত জিইয়ে রাখতেই চেয়েছেন মুখ্যমন্ত্রী।

    Click here to Read More
    Previous Article
    চায়ের দোকান চালানোর নাম করে পাক গুপ্তচরবৃত্তি! গেরুয়া রাজ্যে আইনের আওতায় মুস্তাক আলি
    Next Article
    বিজেপি সরকার আসতেই খুলল জগদ্দলের বন্ধ জুটমিল, কাজ ফিরে পেলেন ২৫০০ শ্রমিক

    Related India Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment