Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    বাবা হলেন রণদীর, ঘর আলো করে এল পুত্র না কন্যাসন্তান?

    1 month ago

    Randeep Hooda Becomes Father

    মুম্বই: প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় দিন গুনছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লৈশরাম। দিনকয়েক আগেই মাতৃত্বকালীন ফটোশুট সেরেছিলেন তাঁরা। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ! মঙ্গলবার, ১০ মার্চ কন্যা সন্তানের জন্ম দিলেন লিন। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতর আগমনের সুখবর ভাগ করে নিতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী ও অনুরাগীরা।

    বাবার জন্মদিনেই কোলে এল নাতনি

    মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করানো হয় লিনকে। বেলা গড়াতেই মেলে সুখবর। এই দিনটি রণদীপের কাছে আরও একটি বিশেষ কারণে স্মরণীয়। কাকতালীয়ভাবে, ১০ মার্চ রণদীপের বাবারও জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় বাবার কোলে একরত্তি নাতনির প্রথম ঝলক শেয়ার করে ঠাকুরদা ও নাতনিকে একসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন আবেগঘন রণদীপ। অভিনেতা তাঁর পোস্টে লেখেন, “আজ আমি বাবা হলাম। আজকের দিনে আমার বাবার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য।”

    অতীতের কঠিন লড়াই  Randeep Hooda Becomes Father

    রণদীপ ও লিনের এই পিতৃত্ব-মাতৃত্বের সফর খুব একটা সহজ ছিল না। এর আগে ২০২৫ সালের শুরুর দিকে প্রথমবার অন্তঃসত্ত্বা হয়েছিলেন লিন। কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। এক দুর্ভাগ্যজনক গর্ভপাতে প্রথম সন্তানকে হারান তাঁরা। গত বছরের শেষের দিকে এক সাক্ষাৎকারে লিন জানিয়েছিলেন, “শারীরিক এবং মানসিক দিক থেকে সেই সময়ে খুব ভেঙে পড়েছিলাম। সামলে উঠতে বেশ কিছুটা সময় লেগেছিল।” এরপর ফের দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে খুশিতে ভাসেন দম্পতি।

    নতুন অতিথির জন্য এলাহি প্রস্তুতি

    সন্তান আসার আগে থেকেই নবজাতকের ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন হবু মা-বাবা। ইতিমধ্যেই মেয়ের জন্য বেশ কিছু নাম বেছে রেখেছেন তাঁরা, যদিও এখনও কোনও নাম চূড়ান্ত হয়নি। খবর অনুযায়ী, সদ্যোজাতর সঙ্গে সময় কাটাতে এবং বাবার দায়িত্ব পালন করতে আপাতত অভিনয় থেকে ছোট একটি বিরতি (Paternity Leave) নিচ্ছেন রণদীপ হুডা। মেয়েকে ঘিরেই এখন আবর্তিত হচ্ছে তারকা দম্পতির জীবন।

    Click here to Read More
    Previous Article
    সম্পূর্ণ ব্যর্থ! চীনা এয়ার ডিফেন্স নিয়ে হাত কামড়াচ্ছে ইরান
    Next Article
    Failed হতে শুরু করল যুবসাথীর পেমেন্ট! SMS ঢুকলেও মিলছে না টাকা

    Related Entertainment Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment