Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    আমতলায় ‘অপারেশন বুলডোজার’! অভিষেকের ৫ তলা পার্টি অফিস গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন

    3 weeks ago

    কলকাতা: আমতলা-বারুইপুর রোডে অবস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। জেলা প্রশাসনের দাবি, পাঁচতলা এই ভবনটি সম্পূর্ণ অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। ভবনটির বৈধতার সপক্ষে কোনও নথিপত্র দেখাতে না পারায় শনিবার বুলডোজার নামিয়ে তা ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়।

    কীভাবে ঘটল ঘটনা?

    প্রশাসন সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যালয়টি তালাবন্ধ ছিল। অভিযোগ, নির্মাণের আগে কোনও বৈধ অনুমতি নেওয়া হয়নি। এর আগে প্রশাসনের পক্ষ থেকে কার্যালয়টিতে জোড়া শুনানির নোটিস সাঁটিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেই নোটিসের কোনও সদুত্তর না মেলায় শনিবার সকালে চূড়ান্ত পদক্ষেপ নেয় জেলা প্রশাসন। বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এদিন সকাল থেকেই আমতলা-বারুইপুর রোডে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়।

    অভিযান প্রক্রিয়া

    কার্যালয়টি ভাঙার জন্য ঘটনাস্থলে তিনটি বড় বুলডোজার আনা হয়েছে। এলাকাটি যাতে সাধারণ মানুষ বা উৎসুক জনতার ভিড়ে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো এলাকা। দমকলের একটি দলও সতর্ক অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বুলডোজার দিয়ে প্রথমে কার্যালয়ের ওপরের শেড ভাঙার কাজ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে পুরো ভবনটি ভেঙে ফেলার কাজ চলছে। ৩টে বুলডোজার ব্যবহার করে কীভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে, তার একটি নিখুঁত পরিকল্পনা করে এই ভাঙার কাজ চালানো হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।

    নন্দনের বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ আয়োজন

    বেসরকারি মহাকাশ যাত্রার নতুন অধ্যায়! শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের প্রস্তুতিতে স্কাইরুটের বিক্রম-১

    Click here to Read More
    Previous Article
    অনশন করে হাসপাতালে সোনম! বিলাসবহুল হোটেল থেকে দিপকেকে বের করল পুলিশ
    Next Article
    শুরু হল আয়ুষ্মান ভারতের ই-কেওয়াইসি, অনলাইনে কীভাবে করবেন জেনে নিন

    Related West Bengal Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment