Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    আদানিকে আবার পেছনে ফেলবেন আম্বানি? বাড়ছে রিলায়েন্সের শেয়ারের দাম

    3 weeks ago

    বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পেছনে ফেলে ভারত তথা গোটা এশিয়া মহাদেশের ধনীতম ব্যক্তি হয়ে উঠেছেন গৌতম আদানি। একদিকে বিগত দিনগুলিতে যেখানে আদানির সম্পদের পরিমাণ বেড়েছে, অন্যদিকে কার্যত ঝড়ের গতিতে কমেছিল মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ। মূলত সে কারণেই, আদানির থেকে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছিলেন তিনি। তবে এবার ফের বাড়ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। বাজার বিশেষজ্ঞরা বলছেন, নানান ক্ষেত্রে সংস্থাটির ব্যাপক মুনাফা বৃদ্ধির কারণে এর শেয়ারের দাম আগামী দিনেও বাড়বে। আর তাতেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ফের আদানিকে পেছনে ফেলবেন মুকেশ আম্বানি?

    বাড়ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম

    আজ অর্থাৎ বুধবার, শেয়ারবাজার খুলতেই মুকেশ আম্বানির মালিকানাধীন সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম অনেকটাই বেড়েছে। এদিন লেনদেন শুরু হতেই এক ধাক্কায় রিলায়েন্সের শেয়ারের দাম প্রায় 3 শতাংশ পর্যন্ত বেড়ে যায়। এর ফলে সংস্থাটি তার পূর্বের ক্ষতি পুষিয়ে নিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত সংস্থাটির শেয়ারের মূল্য বৃদ্ধি ছিল 2.8 শতাংশ। আর এই কারণেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট মূলধন 50,000 কোটি টাকা বেড়েছে।

    শেষবারের মতো আজ অর্থাৎ বুধবার শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটি শেয়ারের দাম ছিল 1360 টাকা 30 পয়সা। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে রিলায়েন্সের শেয়ারের দাম অনেকটাই বেড়ে যাবে। সেই সাথে সাথে বাড়বে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণও। তাতে ফের ভারত তথা গোটা এশিয়া মহাদেশের সবচেয়ে ধনীতম ব্যক্তি হয়ে ওঠার সুযোগ থাকবে আম্বানির কাছে।

    অবশ্যই পড়ুন: ভারতে ট্রেনের টিকিট বুক করতে লাগে IRCTC, RailOne! পাকিস্তানিরা কোন অ্যাপ ব্যবহার করেন?

    আবার আদানিকে পেছনে ফেলবেন আম্বানি?

    গত এপ্রিল মাসে প্রকাশিত ব্লুমবার্গ বিলিওনেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ব্যবসা বৃদ্ধির কারণে গৌতম আদানির সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল 9260 কোটি ডলারে। অন্যদিকে মুকেশ আম্বানি আবার 1690 কোটি ডলার হারিয়ে হয়ে উঠেছিলেন মাত্র 9080 কোটি ডলারের মালিক। সহজ ভাষায় বলতে গেলে, আদানির থেকে পিছিয়ে পড়লেও ব্যবধান খুব একটা বেশি ছিল না। তাছাড়া আম্বানির এমন পতনের অন্যতম প্রধান কারণ ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের পতন। কাজেই নতুন করে যখন রিলায়েন্সের শেয়ারের দাম বাড়ছে, তাতে অনেকেই আশা করছেন আবার হয়তো আদানিকে পেছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠবেন মুকেশ। যদিও এই স্বপ্নকে সত্যি করতে হলে আগামী দিনগুলিতে মূলধনের পরিমাণ ক্রমাগত বাড়াতে হবে আম্বানিকে।

    Click here to Read More
    Previous Article
    Mohun Bagan: দিল্লি ম্যাচের আগে কী বললেন সার্জিও লোবেরা? জানুন
    Next Article
    টিম ইন্ডিয়ায় এই খেলোয়াড় সুযোগ পেতেই বদলে গেল ১২ বছরের ইতিহাস! জানলে অবাক হবেন

    Related Business Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment